(৭) হযরত যুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা [হাদিসের সীমা (১৩৩১-১৩৬১), সর্বমোট হাদিসঃ ৩১টি]

[মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১টি]



1361 OK

(১৩৬১)

হাদিস দেখুন [৩১:১৩৪০] view_link


যঈফ হাদিস

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ مَوْلَى بَنِي هَاشِمٍ حَدَّثَنَا شَدَّادٌ يَعْنِي ابْنَ سَعِيدٍ حَدَّثَنَا غَيْلَانُ بْنُ جَرِيرٍ عَنْ مُطَرِّفٍ قَالَ قُلْنَا لِلزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَا أَبَا عَبْدِ اللَّهِ مَا جَاءَ بِكُمْ ضَيَّعْتُمْ الْخَلِيفَةَ حَتَّى قُتِلَ ثُمَّ جِئْتُمْ تَطْلُبُونَ بِدَمِهِ قَالَ الزُّبَيْرُ رَضِيَ اللَّهُ عَنْهُ إِنَّا قَرَأْنَاهَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً لَمْ نَكُنْ نَحْسَبُ أَنَّا أَهْلُهَا حَتَّى وَقَعَتْ مِنَّا حَيْثُ وَقَعَتْ


মুতরফ থেকে বর্ণিতঃ

মুতরফ বলেন যে, একবার আমরা হযরত যুবাইর রাদিয়াল্লাহু আনহু কে বললামঃ হে আবূ আবদুল্লাহ! আপনারা কি উদ্দেশ্যে এসেছেন, আপনারা একজন খলিফাকে শহীদ করে খিলাফতকে নষ্ট করেছেন, এখন আপনারাই তার প্রতিশোধ (কিসাস) দাবি করছেন? হজরত জুবায়ের (রা.) বলেন, আমরা পবিত্র কোরআনের এই আয়াতটি রাসূলুল্লাহ (সা.), হজরত সিদ্দিক আকবর, ফারুক আযম এবং হজরত উসমান গনি (রা.)-এর সময়ে পাঠ করতাম যে,

وَٱتَّقُواْ فِتۡنَةٗ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنكُمۡ خَآصَّةٗۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

হে বিশ্বাসীগণ! তোমরা ঐ বিপর্যয়কে ভয় করো, যে বিপর্যয় কেবল মাত্র তাদের উপরেই পতিত হবে না, যারা তোমাদের মধ্যে অত্যাচারী, কেনোনা ঐ বিপর্যয় সকলের উপর পতিত হবে। আর তোমরা জেনে রেখো যে, আল্লাহ প্রতিফল দানে কঠোর। [৮ : ২৫]

কিন্তু আমরা কখনো ভাবিনি যে, এটা আমাদের ওপরও প্রযোজ্য হবে, যতক্ষণ না এই বিপর্যয় আমাদের ওপর এসেছে। [মুসনাদে আহমাদ : ১৩৬১]


হাদিসের মান : যঈফ হাদিস