মুতরফ থেকে বর্ণিতঃ
মুতরফ বলেন যে, একবার আমরা হযরত যুবাইর রাদিয়াল্লাহু আনহু কে বললামঃ হে আবূ আবদুল্লাহ! আপনারা কি উদ্দেশ্যে এসেছেন, আপনারা একজন খলিফাকে শহীদ করে খিলাফতকে নষ্ট করেছেন, এখন আপনারাই তার প্রতিশোধ (কিসাস) দাবি করছেন? হজরত জুবায়ের (রা.) বলেন, আমরা পবিত্র কোরআনের এই আয়াতটি রাসূলুল্লাহ (সা.), হজরত সিদ্দিক আকবর, ফারুক আযম এবং হজরত উসমান গনি (রা.)-এর সময়ে পাঠ করতাম যে,
وَٱتَّقُواْ فِتۡنَةٗ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنكُمۡ خَآصَّةٗۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
হে বিশ্বাসীগণ! তোমরা ঐ বিপর্যয়কে ভয় করো, যে বিপর্যয় কেবল মাত্র তাদের উপরেই পতিত হবে না, যারা তোমাদের মধ্যে অত্যাচারী, কেনোনা ঐ বিপর্যয় সকলের উপর পতিত হবে। আর তোমরা জেনে রেখো যে, আল্লাহ প্রতিফল দানে কঠোর। [৮ : ২৫]
কিন্তু আমরা কখনো ভাবিনি যে, এটা আমাদের ওপরও প্রযোজ্য হবে, যতক্ষণ না এই বিপর্যয় আমাদের ওপর এসেছে।