শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَإِنِ ٱمۡرَأَةٌ خَافَتۡ مِنۢ بَعۡلِهَا نُشُوزًا أَوۡ إِعۡرَاضٗا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ أَن يُصۡلِحَا بَيۡنَهُمَا صُلۡحٗاۚ وَٱلصُّلۡحُ خَيۡرٞۗ وَأُحۡضِرَتِ ٱلۡأَنفُسُ ٱلشُّحَّۚ وَإِن تُحۡسِنُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا ١٢٨
(১২৮) যদি কোনো নারী তার স্বামীর কাছ থেকে দুর্ব্যবহার অথবা উপেক্ষার আশঙ্কা করে, তবে তাদের উভয়ের উপরে কোনো দোষ হবে না, যদি তারা উভয়ের মধ্যে কোনো মীমাংসা করে পুনর্মিলন ঘটাতে চায়। মীমাংসা করা হচ্ছে উত্তম। মানুষের মনের মধ্যে লালসা বিদ্যমান থাকে। তোমরা যদি উত্তম কাজ করো ও আল্লাহকে ভয় করো, তবে তোমরা যা করো, নিশ্চয় সেই সম্পর্কে আল্লাহ অবগত আছেন। (৪. আন নিসা : ১২৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَن تَسۡتَطِيعُوٓاْ أَن تَعۡدِلُواْ بَيۡنَ ٱلنِّسَآءِ وَلَوۡ حَرَصۡتُمۡۖ فَلَا تَمِيلُواْ كُلَّ ٱلۡمَيۡلِ فَتَذَرُوهَا كَٱلۡمُعَلَّقَةِۚ وَإِن تُصۡلِحُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ١٢٩
(১২৯) যদিও তোমরা আকাঙ্ক্ষা করো যে, তোমরা তোমাদের স্ত্রীদের মধ্যে সমব্যবহার করবে, তবুও তোমরা কখনোই সমব্যবহার করতে পারবে না। সুতরাং তোমরা কোনো একজনের প্রতি সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না, যার ফলে তোমরা অন্যদেরকে এমন ভাবে ফেলে রাখো, যেনো সে ঝুলন্ত অবস্থায় ঝুলছে। আর যদি তোমরা মীমাংসা করো এবং তোমরা আল্লাহকে ভয় করো, তবে নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতি দয়ালু। (৪. আন নিসা : ১২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن يَتَفَرَّقَا يُغۡنِ ٱللَّهُ كُلّٗا مِّن سَعَتِهِۦۚ وَكَانَ ٱللَّهُ وَٰسِعًا حَكِيمٗا ١٣٠
(১৩০) আর যদি স্বামী ও স্ত্রী পরস্পর বিচ্ছিন্ন হয়, তবে আল্লাহ তাদের উভয়কে তাঁর প্রাচুর্য থেকে সমৃদ্ধ করবেন। আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময়, প্রজ্ঞাময়। (৪. আন নিসা : ১৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَلَقَدۡ وَصَّيۡنَا ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَإِيَّاكُمۡ أَنِ ٱتَّقُواْ ٱللَّهَۚ وَإِن تَكۡفُرُواْ فَإِنَّ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ غَنِيًّا حَمِيدٗا ١٣١
(১৩১) নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সব কিছুই আল্লাহর জন্যেই। তোমাদের আগে যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছিলো, অবশ্যই আমি তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে, “তোমরা আল্লাহকে ভয় করো”। কিন্তু যদি তোমরা আল্লাহর প্রতি অবিশ্বাস করো, সুতরাং তোমরা জেনেরেখো যে, নিশ্চয় নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সব কিছুই আল্লাহর জন্যেই। আর আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, প্রশংসিত। (৪. আন নিসা : ১৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا ١٣٢
(১৩২) নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সব কিছুই আল্লাহর জন্যেই। আর অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট। (৪. আন নিসা : ১৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ أَيُّهَا ٱلنَّاسُ وَيَأۡتِ بِـَٔاخَرِينَۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ ذَٰلِكَ قَدِيرٗا ١٣٣
(১৩৩) হে মানব জাতি! যদি আল্লাহ ইচ্ছা করেন, তবে তিনি তোমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারেন আর অন্যদেরকে নিয়ে আসতে পারেন। বস্তুত আল্লাহ এই ব্যাপারে পূর্ণ সক্ষম। (৪. আন নিসা : ১৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَّن كَانَ يُرِيدُ ثَوَابَ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ ثَوَابُ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعَۢا بَصِيرٗا ١٣٤
(১৩৪) যে কেউ পার্থিব পুরস্কার কামনা করে, তবে তার জেনে রাখা উচিত যে, আল্লাহর কাছে ইহজগতের ও পরকালের পুরস্কার রয়েছে। আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। (৪. আন নিসা : ১৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা