শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


لَّا يَسۡتَوِي ٱلۡقَٰعِدُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ غَيۡرُ أُوْلِي ٱلضَّرَرِ وَٱلۡمُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ فَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ عَلَى ٱلۡقَٰعِدِينَ دَرَجَةٗۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ عَلَى ٱلۡقَٰعِدِينَ أَجۡرًا عَظِيمٗا ٩٥
(৯৫) বিশ্বাসীদের মধ্যে যারা কোনো প্রকৃত অক্ষমতা ছাড়া ঘরে বসে থাকে আর যারা আল্লাহর পথে তাদের সম্পদ ও তাদের জীবন দিয়ে সংগ্রামকারী, তারা কখনোই আল্লাহর নিকট একসমান নয়। নিজ সম্পদ ও জীবন দিয়ে সংগ্রামকারীদেরকে আল্লাহ পদমর্যাদায় ঘরে বসে থাকা লোকদের উপরে মর্যাদা দিয়েছেন। আর আল্লাহ সবাইকে কল্যাণ দানের অঙ্গীকার করেছেন। সংগ্রামকারীদেরকে আল্লাহ ঘরে বসে থাকা লোকদের উপরে বিরাট পুরস্কার দিয়ে মর্যাদা দিয়েছেন। (৪. আন নিসা : ৯৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

دَرَجَٰتٖ مِّنۡهُ وَمَغۡفِرَةٗ وَرَحۡمَةٗۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمًا ٩٦
(৯৬) সংগ্রামকারীদের ঐ পুরস্কার হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে বহু পদমর্যাদা, ক্ষমা এবং দয়া। বস্তুত আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতি দয়ালু। (৪. আন নিসা : ৯৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ تَوَفَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ ظَالِمِيٓ أَنفُسِهِمۡ قَالُواْ فِيمَ كُنتُمۡۖ قَالُواْ كُنَّا مُسۡتَضۡعَفِينَ فِي ٱلۡأَرۡضِۚ قَالُوٓاْ أَلَمۡ تَكُنۡ أَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٗ فَتُهَاجِرُواْ فِيهَاۚ فَأُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَسَآءَتۡ مَصِيرًا ٩٧
(৯৭) নিশ্চয় যারা তাদের নিজেদের প্রতি অন্যায়কারী, ফেরেশতারা যখন তাদের মৃত্যু ঘটায়, তখন ফেরেশতারা তাদেরকে বলে, “তোমরা পৃথিবীর মধ্যে কি অবস্থায় ছিলে?” অন্যায়কারীরা বলে, “আমরা পৃথিবীর মধ্যে দুর্বল ছিলাম।” ফেরেশতারা বলে, “আল্লাহর পৃথিবী কি তোমাদের জন্যে প্রশস্ত ছিলো না, ফলে পৃথিবীর মধ্যে তোমরা দেশত্যাগ করতে পারতে?” সুতরাং এরাই তারা, যাদের বাসস্থান হচ্ছে দোযখ। বস্তুত দোযখ হচ্ছে অতি মন্দ ঠিকানা। (৪. আন নিসা : ৯৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِلَّا ٱلۡمُسۡتَضۡعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلۡوِلۡدَٰنِ لَا يَسۡتَطِيعُونَ حِيلَةٗ وَلَا يَهۡتَدُونَ سَبِيلٗا ٩٨
(৯৮) তবে শিশুদের, নারীদের ও পুরুষদের মধ্যে দুর্বল লোকেরা ব্যতীত, কেননা তারা কোনো উপায় করতে পারে না এবং তারা কোনো পথও পায় না। (৪. আন নিসা : ৯৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَأُوْلَٰٓئِكَ عَسَى ٱللَّهُ أَن يَعۡفُوَ عَنۡهُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَفُوًّا غَفُورٗا ٩٩
(৯৯) সুতরাং এদের ক্ষেত্রে আশা করা যায় যে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ হচ্ছেন মার্জনাকারী, ক্ষমাশীল। (৪. আন নিসা : ৯৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

۞وَمَن يُهَاجِرۡ فِي سَبِيلِ ٱللَّهِ يَجِدۡ فِي ٱلۡأَرۡضِ مُرَٰغَمٗا كَثِيرٗا وَسَعَةٗۚ وَمَن يَخۡرُجۡ مِنۢ بَيۡتِهِۦ مُهَاجِرًا إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ يُدۡرِكۡهُ ٱلۡمَوۡتُ فَقَدۡ وَقَعَ أَجۡرُهُۥ عَلَى ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ١٠٠
(১০০) যে ব্যক্তি আল্লাহর পথে দেশত্যাগ করবে, সে পৃথিবীর মধ্যে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে। যে কেউ তার ঘর থেকে আল্লাহ ও তাঁর রসূলের দিকে দেশত্যাগ করে বের হয়ে আসে, তারপর মৃত্যু তাকে পাকড়াও করে, তাহলে তার প্রতিদান আল্লাহর কাছে প্রস্তুত রয়েছে। বস্তুত আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতি দয়ালু। (৪. আন নিসা : ১০০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِذَا ضَرَبۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ فَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَقۡصُرُواْ مِنَ ٱلصَّلَوٰةِ إِنۡ خِفۡتُمۡ أَن يَفۡتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓاْۚ إِنَّ ٱلۡكَٰفِرِينَ كَانُواْ لَكُمۡ عَدُوّٗا مُّبِينٗا ١٠١
(১০১) তোমরা যখন পৃথিবীর মধ্যে ভ্রমণ করো, তখন যদি তোমরা আশঙ্কা করো যে, অবিশ্বাসীরা তোমাদেরকে বিপদ গ্রস্ত করবে, তবে তোমাদের উপরে কোনো অপরাধ হবে না, যদি তোমরা নামায কিছুটা হ্রাস করো। নিশ্চয় অবিশ্বাসীরা তোমাদের প্রকাশ্য শত্রু। (৪. আন নিসা : ১০১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা