শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَمَا كَانَ لِمُؤۡمِنٍ أَن يَقۡتُلَ مُؤۡمِنًا إِلَّا خَطَـٔٗاۚ وَمَن قَتَلَ مُؤۡمِنًا خَطَـٔٗا فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖ وَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦٓ إِلَّآ أَن يَصَّدَّقُواْۚ فَإِن كَانَ مِن قَوۡمٍ عَدُوّٖ لَّكُمۡ وَهُوَ مُؤۡمِنٞ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ وَإِن كَانَ مِن قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٞ فَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦ وَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ تَوۡبَةٗ مِّنَ ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا ٩٢
(৯২) একজন বিশ্বাসীর জন্যে উচিত নয় যে, ভুলক্রমে ব্যতীত অন্য একজন বিশ্বাসীকে সে হত্যা করবে। যে কেউ একজন বিশ্বাসীকে ভুলক্রমে হত্যা করবে, তাহলে এর ক্ষতিপূরণ হচ্ছে, একজন বিশ্বাসী দাসকে মুক্ত করতে হবে ও তার পরিবারের প্রতি রক্তের বিনিময় আদায় করবে, তবে এ ব্যতীত যে, তারা যদি দান হিসেবে রক্তের বিনিময় মাফ করে দেয়। কিন্তু যদি সে তোমাদের শত্রুপক্ষীয় দলের হয় ও সে বিশ্বাসী হয়, তাহলে একজন বিশ্বাসী দাসকে মুক্ত করতে হবে। আর যদি সে এমন দলের হয় যে, তোমাদের মধ্যে ও তাদের মধ্যে শান্তি চুক্তি রয়েছে, তাহলে তার পরিবারের প্রতি রক্তের বিনিময় আদায় করবে এবং একজন বিশ্বাসী দাসকে মুক্ত করতে হবে। কিন্তু যে ব্যক্তি রক্তের বিনিময় আদায় করতে পায় না, তবে সে ক্রমাগত দুই মাস রোযা রাখবে। এটা হচ্ছে তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার উপায়। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (৪. আন নিসা : ৯২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَن يَقۡتُلۡ مُؤۡمِنٗا مُّتَعَمِّدٗا فَجَزَآؤُهُۥ جَهَنَّمُ خَٰلِدٗا فِيهَا وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِ وَلَعَنَهُۥ وَأَعَدَّ لَهُۥ عَذَابًا عَظِيمٗا ٩٣
(৯৩) যে কেউ ইচ্ছাকৃত ভাবে একজন বিশ্বাসীকে হত্যা করে, তবে তার প্রতিদান হচ্ছে দোযখ। এ দোযখের মধ্যে সে চিরকাল থাকবে। আল্লাহ তার উপরে ক্রুদ্ধ হবেন ও তাকে অভিশাপ করবেন এবং তার জন্যে ভীষণ শাস্তি প্রস্তুত করবেন। (৪. আন নিসা : ৯৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا ضَرَبۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ فَتَبَيَّنُواْ وَلَا تَقُولُواْ لِمَنۡ أَلۡقَىٰٓ إِلَيۡكُمُ ٱلسَّلَٰمَ لَسۡتَ مُؤۡمِنٗا تَبۡتَغُونَ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فَعِندَ ٱللَّهِ مَغَانِمُ كَثِيرَةٞۚ كَذَٰلِكَ كُنتُم مِّن قَبۡلُ فَمَنَّ ٱللَّهُ عَلَيۡكُمۡ فَتَبَيَّنُوٓاْۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا ٩٤
(৯৪) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা যখন আল্লাহর পথে জিহাদের জন্যে যাত্রা করো, তখন তোমরা সব কিছু যাচাই করে নিও। যে ব্যক্তি তোমাদের প্রতি সালাম নিবেদন করে, তোমরা তাকে এ কথা বলো না যে, “তুমি বিশ্বাসী নও।” তোমরা পার্থিব জীবনের সম্পদ অনুসন্ধান করো অথচ আল্লাহর কাছে প্রচুর যুদ্ধ লব্ধ সম্পদ রয়েছে। ইতিপূর্বে তোমরা এমনই ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সুতরাং এখন থেকে তোমরা সব কিছু, যাচাই করে নিও। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ ঐ বিষয়ে সংবাদ রাখেন। (৪. আন নিসা : ৯৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা