(৮৭) আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি অবশ্যই কিয়ামতের দিনে তোমাদেরকে সমবেত করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা রক্ষার ক্ষেত্রে আল্লাহর চাইতে কে বেশী সত্যবাদী? (৪. আন নিসা : ৮৭)
- ব্যাখ্যা
(৮৮) সুতরাং তোমাদের কি হয়েছে যে, তোমরা দ্বিমুখীদের সম্পর্কে দুই দলে বিভক্ত হয়ে গেছো? অথচ তারা যা মন্দ কাজ অর্জন করেছে, সেই জন্যে আল্লাহ তাদের মনকে ইসলাম থেকে ঘুরিয়ে দিয়েছেন। তোমরা কি তাকে পথ দেখাতে চাও, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন? আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তবে আপনি কখনোই তার জন্যে কল্যাণের কোনো পথ পাবেন না। (৪. আন নিসা : ৮৮)
- ব্যাখ্যা
, হাদিস
(৮৯) দ্বিমুখীরা চায় যে, তোমরাও যেনো আল্লাহর প্রতি অবিশ্বাস করো, যেমন তারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে, যেনো তোমরা সবাই এক সমান হয়ে যাও। সুতরাং তোমরা দ্বিমুখীদের মধ্যে থেকে কাউকে বন্ধু রূপে গ্রহণ করো না, যে পর্যন্ত না, তারা আল্লাহর পথে গৃহত্যাগ করে। কিন্তু তারা যদি ইসলাম থেকে ফিরে যায়, তবে তোমরা তাদেরকে যেখানেই পাও না কেনো, তাদেরকে ধরো ও তাদেরকে হত্যা করো। আর তোমরা দ্বিমুখীদের মধ্যে থেকে কাউকে বন্ধু রূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী রূপেও গ্রহণ করো না, (৪. আন নিসা : ৮৯)
- ব্যাখ্যা
(৯০) তবে ঐ সকল দ্বিমুখীরা ব্যতীত, যারা এমন জাতির সাথে মিলিত হয় যে, যাদের মধ্যে ও তোমাদের মধ্যে শান্তি চুক্তি রয়েছে, অথবা যারা তোমাদের কাছে আসে অথচ তাদের হৃদয় অনিচ্ছুক যে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, অথবা তাদের নিজেদের জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে। সুতরাং তোমরা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারো। আল্লাহ যদি ইচ্ছা করতেন, তবে অবশ্যই তিনি তোমাদের উপরে তাদেরকে ক্ষমতা দান করতেন। ফলে তারা অবশ্যই তোমাদের সঙ্গে যুদ্ধ করতো। সুতরাং যদি তারা তোমাদের থেকে সরে যায়, তারপর তোমাদের সঙ্গে যুদ্ধ না করে এবং তারা তোমাদের প্রতি শান্তি চুক্তি পেশ করে, তবে আল্লাহ তোমাদের জন্যে তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি। (৪. আন নিসা : ৯০)
- ব্যাখ্যা
(৯১) তোমরা শীঘ্রই অন্য দ্বিমুখীদের মধ্যে এমন লোকদেরকে পাবে যারা চায় যে, তোমাদের থেকে নিরাপদে থাকতে ও তাদের নিজেদের জাতির থেকেও নিরাপদে থাকতে। কিন্তু যখনই তাদেরকে গন্ডগোলের দিকে ডাকা হয়, তখনই তারা এর মধ্যে মগ্ন হয়। সুতরাং তারা যদি তোমাদের থেকে সরে না যায় অথবা তোমাদের প্রতি শান্তি চুক্তি পেশ না করে অথবা তাদের হাত যুদ্ধ করা থেকে বিরত না রাখে, তবে তোমরা যেখানেই তাদেরকে পাও তাদেরকে ধরো ও তাদেরকে হত্যা করো। বস্তুত এরাই তারা, যাদের উপরে আমি তোমাদেরকে স্পষ্ট কর্তৃত্ব দিয়েছি। (৪. আন নিসা : ৯১)
- ব্যাখ্যা