(৭৫) হে মুসলিমগণ! তোমাদের কি হয়েছে যে, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করবে না? অথচ পুরুষদের, নারীদের আর শিশুদের মধ্যে যারা দুর্বল, তারা বলছে যে, “হে আমাদের প্রভু! আমাদেরকে এই বসতি থেকে বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা অত্যাচারী ও তোমার পক্ষ থেকে আমাদের জন্যে একজন রক্ষাকারী অভিভাবক বানিয়ে দাও আর তোমার পক্ষ থেকে আমাদের জন্যে একজন সাহায্যকারী বানিয়ে দাও।” (৪. আন নিসা : ৭৫)
- ব্যাখ্যা
, হাদিস
(৭৬) যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তারা আল্লাহর পথে যুদ্ধ করে। আর যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে, তারা শয়তানের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের দলের বিরুদ্ধে যুদ্ধ করো। নিশ্চয় শয়তানের চক্রান্ত অতি দুর্বল। (৪. আন নিসা : ৭৬)
- ব্যাখ্যা
(৭৭) আপনি কি তাদের দিকে লক্ষ্য করেননি, যাদেরকে বলা হয়েছিলো যে, “তোমরা তোমাদের হাত সংযত রাখো, নামায প্রতিষ্ঠিত করো ও যাকাত আদায় করো?” সুতরাং যখন তাদের উপরে যুদ্ধের বিধান দেওয়া হলো, তখন তাদের মধ্যে থেকে একটি দল মানুষকে ভয় করতে লাগলো, যেমন আল্লাহকে ভয় করা উচিত। অথবা তারা আল্লাহর চাইতেও মানুষকে বেশী ভয় করতে লাগলো। আর তারা বললো, “হে আমাদের প্রভু! কেনো তুমি আমাদের উপরে যুদ্ধের বিধান ফরজ করলে? কেনো তুমি আমাদেরকে আরো কিছু কাল অবকাশ দিলে না?” আপনি বলুন, “পার্থিব ভোগের সামগ্রী কেবল মাত্র অল্প সময়ের জন্যে আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার জন্যে পরকাল উত্তম। বস্তুত তোমাদের প্রতি সামান্যতম অন্যায় করা হবে না! (৪. আন নিসা : ৭৭)
- ব্যাখ্যা
, হাদিস
(৭৮) যেখানেই তোমরা থাকো না কোনো মৃত্যু তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো।” যদি দ্বিমুখীদের জন্যে ভালো কিছু ঘটে, তবে তারা বলে, “এ আল্লাহর পক্ষ থেকে হয়েছে।” আর যদি তাদের জন্যে খারাপ কিছু ঘটে, তবে তারা বলে, “হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এ আপনার পক্ষ থেকে হয়েছে।” আপনি বলুন, “এ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয়েছে।” সুতরাং এই জাতির কি হয়েছে যে, এরা কোনো কথাই বুঝার চেষ্টা করে না? (৪. আন নিসা : ৭৮)
- ব্যাখ্যা
(৭৯) ভালো বিষয় থেকে যা কিছু আপনার জন্যে ঘটে, সুতরাং তা আল্লাহর পক্ষ থেকে ঘটে। আর মন্দ বিষয় থেকে যা কিছু আপনার জন্যে ঘটে, সুতরাং তা আপনার নিজের পক্ষ থেকে ঘটে। আমি আপনাকে মানুষের জন্যে রসূল হিসাবে পাঠিয়েছি। আর আপনার জন্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। (৪. আন নিসা : ৭৯)
- ব্যাখ্যা