শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَإِنۡ أَرَدتُّمُ ٱسۡتِبۡدَالَ زَوۡجٖ مَّكَانَ زَوۡجٖ وَءَاتَيۡتُمۡ إِحۡدَىٰهُنَّ قِنطَارٗا فَلَا تَأۡخُذُواْ مِنۡهُ شَيۡـًٔاۚ أَتَأۡخُذُونَهُۥ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا ٢٠
(২০) আর তোমরা যদি এক স্ত্রীর জায়গায় আরেক স্ত্রী পরিবর্তন করে নিতে চাও আর তোমরা এদের একজনকে প্রচুর পরিমান দেনমহর দিয়ে থাকো, তবে তা থেকে কিছুই ফিরিয়ে নিও না। তোমরা কি তা ফিরিয়ে নিবে, তাদের প্রতি অপবাদ দিয়ে এবং প্রকাশ্য অন্যায় করে? (৪. আন নিসা : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَيۡفَ تَأۡخُذُونَهُۥ وَقَدۡ أَفۡضَىٰ بَعۡضُكُمۡ إِلَىٰ بَعۡضٖ وَأَخَذۡنَ مِنكُم مِّيثَٰقًا غَلِيظٗا ٢١
(২১) আর কেমন করে তোমরা দেনমহর ফিরিয়ে নিতে পারো, যখন ইতিপূর্বেই তোমাদের একজন অন্যজনের কাছে গমন করেছো আর তারা তোমাদের থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলো? (৪. আন নিসা : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَنكِحُواْ مَا نَكَحَ ءَابَآؤُكُم مِّنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا قَدۡ سَلَفَۚ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةٗ وَمَقۡتٗا وَسَآءَ سَبِيلًا ٢٢
(২২) তোমাদের বাপ-দাদারা যাদেরকে বিয়ে করেছিলো, ঐসব নারীদেরকে তোমরা বিয়ে করো না। তবে যা ইতিমধ্যে ঘটে গেছে, নিশ্চয় তা হচ্ছে একটি অশ্লীল আচরণ ও ঘৃণ্য কর্ম এবং জঘন্য পন্থা! (৪. আন নিসা : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

حُرِّمَتۡ عَلَيۡكُمۡ أُمَّهَٰتُكُمۡ وَبَنَاتُكُمۡ وَأَخَوَٰتُكُمۡ وَعَمَّٰتُكُمۡ وَخَٰلَٰتُكُمۡ وَبَنَاتُ ٱلۡأَخِ وَبَنَاتُ ٱلۡأُخۡتِ وَأُمَّهَٰتُكُمُ ٱلَّٰتِيٓ أَرۡضَعۡنَكُمۡ وَأَخَوَٰتُكُم مِّنَ ٱلرَّضَٰعَةِ وَأُمَّهَٰتُ نِسَآئِكُمۡ وَرَبَٰٓئِبُكُمُ ٱلَّٰتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ ٱلَّٰتِي دَخَلۡتُم بِهِنَّ فَإِن لَّمۡ تَكُونُواْ دَخَلۡتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ وَحَلَٰٓئِلُ أَبۡنَآئِكُمُ ٱلَّذِينَ مِنۡ أَصۡلَٰبِكُمۡ وَأَن تَجۡمَعُواْ بَيۡنَ ٱلۡأُخۡتَيۡنِ إِلَّا مَا قَدۡ سَلَفَۗ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ٢٣
(২৩) তোমাদের বিয়ের জন্যে নিষিদ্ধ করা হচ্ছে, তোমাদের মায়েরা, তোমাদের মেয়েরা, তোমাদের বোনেরা, তোমাদের ফুফুরা, তোমাদের খালারা, তোমাদের ভাইয়ের মেয়েরা, তোমাদের বোনের মেয়েরা, তোমাদের দুধ মায়েরা, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মায়েরা, তোমাদের ঐ সকল সৎমেয়েরা যারা তোমাদের অভিভাবকত্বে আছে, যাদেরকে তোমরা তোমাদের তেমন স্ত্রীদের থেকে পেয়েছো, তোমাদের যে স্ত্রীদের সাথে তোমরা সহবাস করেছো, কিন্তু যদি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস না করে থাকো, তবে সৎমেয়েদেরকে বিয়ে করায় তোমাদের উপরে কোনো অপরাধ হবে না আর যারা তোমাদের ঔরস থেকে এসেছে তোমাদের তেমন ছেলেদের স্ত্রীরা। আর যেনো তোমরা একই সঙ্গে দুই বোনকে বিয়ে না করো, তবে যা ইতিমধ্যে ঘটে গেছে, তা ব্যতীত, পুনরায় এ কাজ করা অন্যায়। নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতি দয়ালু। (৪. আন নিসা : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা