(২৩) তোমাদের বিয়ের জন্যে নিষিদ্ধ করা হচ্ছে, তোমাদের মায়েরা, তোমাদের মেয়েরা, তোমাদের বোনেরা, তোমাদের ফুফুরা, তোমাদের খালারা, তোমাদের ভাইয়ের মেয়েরা, তোমাদের বোনের মেয়েরা, তোমাদের দুধ মায়েরা, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মায়েরা, তোমাদের ঐ সকল সৎমেয়েরা যারা তোমাদের অভিভাবকত্বে আছে, যাদেরকে তোমরা তোমাদের তেমন স্ত্রীদের থেকে পেয়েছো, তোমাদের যে স্ত্রীদের সাথে তোমরা সহবাস করেছো, কিন্তু যদি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস না করে থাকো, তবে সৎমেয়েদেরকে বিয়ে করায় তোমাদের উপরে কোনো অপরাধ হবে না আর যারা তোমাদের ঔরস থেকে এসেছে তোমাদের তেমন ছেলেদের স্ত্রীরা। আর যেনো তোমরা একই সঙ্গে দুই বোনকে বিয়ে না করো, তবে যা ইতিমধ্যে ঘটে গেছে, তা ব্যতীত, পুনরায় এ কাজ করা অন্যায়। নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতি দয়ালু। (৪. আন নিসা : ২৩)
- ব্যাখ্যা