শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞وَلَكُمۡ نِصۡفُ مَا تَرَكَ أَزۡوَٰجُكُمۡ إِن لَّمۡ يَكُن لَّهُنَّ وَلَدٞۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٞ فَلَكُمُ ٱلرُّبُعُ مِمَّا تَرَكۡنَۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصِينَ بِهَآ أَوۡ دَيۡنٖۚ وَلَهُنَّ ٱلرُّبُعُ مِمَّا تَرَكۡتُمۡ إِن لَّمۡ يَكُن لَّكُمۡ وَلَدٞۚ فَإِن كَانَ لَكُمۡ وَلَدٞ فَلَهُنَّ ٱلثُّمُنُ مِمَّا تَرَكۡتُمۚ مِّنۢ بَعۡدِ وَصِيَّةٖ تُوصُونَ بِهَآ أَوۡ دَيۡنٖۗ وَإِن كَانَ رَجُلٞ يُورَثُ كَلَٰلَةً أَوِ ٱمۡرَأَةٞ وَلَهُۥٓ أَخٌ أَوۡ أُخۡتٞ فَلِكُلِّ وَٰحِدٖ مِّنۡهُمَا ٱلسُّدُسُۚ فَإِن كَانُوٓاْ أَكۡثَرَ مِن ذَٰلِكَ فَهُمۡ شُرَكَآءُ فِي ٱلثُّلُثِۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصَىٰ بِهَآ أَوۡ دَيۡنٍ غَيۡرَ مُضَآرّٖۚ وَصِيَّةٗ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَلِيمٞ ١٢
(১২) তোমাদের স্ত্রীরা যে সম্পদ রেখে যায়, তোমাদের জন্যে তার অর্ধেক, যদি তাদের কোনো সন্তান না থাকে। কিন্তু যদি তোমাদের স্ত্রীদের সন্তান থাকে, তবে তোমাদের জন্যে তারা যে সম্পদ রেখে গেছে, তার এক চতুর্থাংশ, কোনো নির্দেষ দানের পরে, এ সম্পর্কে যা নির্দেষ দিয়ে সে মরেছে কিংবা ঋণ পরিশোধের পরে। তোমাদের স্ত্রীদের জন্যে তার এক চতুর্থাংশ, যে সম্পদ তোমরা রেখে যাও, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। কিন্তু যদি তোমাদের সন্তান থাকে তবে তাদের জন্যে, যে সম্পদ তোমরা রেখে গেছো, তার আট ভাগের একভাগ, কোনো নির্দেষ দানের পরে, এ সম্পর্কে যা নির্দেষ দিয়ে সে মরেছে কিংবা ঋণ পরিশোধের পরে। যদি কোনো পুরুষ বা স্ত্রীলোক পিতা-মাতা ও সন্তানহীন হয় এবং তাদের উত্তরাধিকার হয় তার এক ভাই বা এক বোন, তবে তাদের উভয়ের প্রত্যেকের জন্যে ছয় ভাগের এক ভাগ। কিন্তু যদি তারা এর চেয়ে বেশী হয়, তবে তারা এক তৃতীয়াংশের অংশীদার হবে, কোনো নির্দেষ দানের পরে, এ সম্পর্কে যা নির্দেষ দিয়ে সে মরেছে কিংবা ঋণ পরিশোধের পরে, কোনো ক্ষতি না করে তা পালন করতে হবে। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেষ। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, সহনশীল। (৪. আন নিসা : ১২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

تِلۡكَ حُدُودُ ٱللَّهِۚ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ١٣
(১৩) এইসব হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের অনুসরণ করে, তবে আল্লাহ তাকে এমন বেহেশতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়। সেখানে ঐ ব্যক্তি চিরকাল থাকবে আর এটাই হচ্ছে মহা সাফল্য। (৪. আন নিসা : ১৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَتَعَدَّ حُدُودَهُۥ يُدۡخِلۡهُ نَارًا خَٰلِدٗا فِيهَا وَلَهُۥ عَذَابٞ مُّهِينٞ ١٤
(১৪) পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের অবাধ্য হয় আর তাঁর নির্ধারিত সীমা সমূহকে লঙ্ঘন করে, তবে আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে চিরকাল বসবাসের জন্যে। আর তার জন্যে অপমানজনক শাস্তি রয়েছে। (৪. আন নিসা : ১৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা