শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৪) النساء - আন নিসা (নারী)
আয়াতঃ ১৭৬
মদিনায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمُ ٱلَّذِي خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ وَخَلَقَ مِنۡهَا زَوۡجَهَا وَبَثَّ مِنۡهُمَا رِجَالٗا كَثِيرٗا وَنِسَآءٗۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِي تَسَآءَلُونَ بِهِۦ وَٱلۡأَرۡحَامَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَيۡكُمۡ رَقِيبٗا ١
(১) ওহে মানব জাতি! তোমরা তোমাদের প্রভু আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। আর আদম থেকে তার জোড়া হাওয়াকে সৃষ্টি করেছেন। তাদের উভয় থেকে বহু নর ও নারী পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তোমরা আল্লাহকে ভয় করো, যাঁর নামের দ্বারা তোমরা পরস্পরের নিকট অধিকারের দাবী করো ও রক্তের সর্ম্পকীয় আত্বীয়দের ব্যাপারেও তোমরা সতর্ক হও। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। (৪. আন নিসা : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَءَاتُواْ ٱلۡيَتَٰمَىٰٓ أَمۡوَٰلَهُمۡۖ وَلَا تَتَبَدَّلُواْ ٱلۡخَبِيثَ بِٱلطَّيِّبِۖ وَلَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَهُمۡ إِلَىٰٓ أَمۡوَٰلِكُمۡۚ إِنَّهُۥ كَانَ حُوبٗا كَبِيرٗا ٢
(২) তোমরা পৃতিহীনদেরকে তাদের সম্পদ দিয়ে দাও। তোমরা ভালো সম্পদের বিনিময়ে খারাপ সম্পদ পরিবর্তন করে নিও না। তোমরা তাদের সম্পদ তোমাদের সম্পদের সঙ্গে মিশিয়ে খেয়ে ফেলো না। নিশ্চয় এ কাজ হচ্ছে আল্লাহর নিকট অতি গুরুতর অপরাধ। (৪. আন নিসা : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِنۡ خِفۡتُمۡ أَلَّا تُقۡسِطُواْ فِي ٱلۡيَتَٰمَىٰ فَٱنكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ ٱلنِّسَآءِ مَثۡنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَۖ فَإِنۡ خِفۡتُمۡ أَلَّا تَعۡدِلُواْ فَوَٰحِدَةً أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَلَّا تَعُولُواْ ٣
(৩) তোমরা যদি আশঙ্কা করো যে, তোমরা পৃতিহীন নারীদের প্রতি ন্যায়পরায়ণ হতে পারছো না, তাহলে তোমরা ঐ পৃতিহীন নারীদেরকে বাদ দিয়ে অন্য নারীদের মধ্যে থেকে যাকে তোমাদের ভালো লাগে, তাদের মধ্যে থেকে দুই, তিন বা সর্বোচ্চ চার জনকে বিয়ে করতে পারো। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে, তোমরা তাদের সাথে সমান ব্যবহার করতে পারবে না, তাহলে এক জনকেই বিয়ে করো। অথবা তোমাদের দাসীদেরকে বিয়ে করো। এইটিই বেশী সত্যের নিকটবর্তী যে, তোমরা সত্য পথ থেকে সরে যাবে না। (৪. আন নিসা : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَءَاتُواْ ٱلنِّسَآءَ صَدُقَٰتِهِنَّ نِحۡلَةٗۚ فَإِن طِبۡنَ لَكُمۡ عَن شَيۡءٖ مِّنۡهُ نَفۡسٗا فَكُلُوهُ هَنِيٓـٔٗا مَّرِيٓـٔٗا ٤
(৪) তোমরা স্ত্রীদেরকে খুশীমনে তাদের মহরানা দিয়ে দাও। কিন্তু যদি তারা নিজেরা এ মহরানার মধ্যে হতে কোনো অংশ তোমাদেরকে ক্ষমা করে দিতে রাজি হয়, তবে তোমরা ঐ মহরানার অংশ আনন্দের ও তৃপ্তির সাথে ভোগ করো। (৪. আন নিসা : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تُؤۡتُواْ ٱلسُّفَهَآءَ أَمۡوَٰلَكُمُ ٱلَّتِي جَعَلَ ٱللَّهُ لَكُمۡ قِيَٰمٗا وَٱرۡزُقُوهُمۡ فِيهَا وَٱكۡسُوهُمۡ وَقُولُواْ لَهُمۡ قَوۡلٗا مَّعۡرُوفٗا ٥
(৫) তোমরা অবোধ পৃতিহীনদেরকে তোমাদের ঐ সম্পদকে দিও না, যে সম্পদকে আল্লাহ তোমাদের জন্যে অবলম্বন স্বরূপ করেছেন। তোমরা ঐ সম্পদ থেকে তাদেরকে খাওয়াও ও তাদেরকে পরাও আর তাদের সাথে উত্তম ভাবে কথা বলো। (৪. আন নিসা : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱبۡتَلُواْ ٱلۡيَتَٰمَىٰ حَتَّىٰٓ إِذَا بَلَغُواْ ٱلنِّكَاحَ فَإِنۡ ءَانَسۡتُم مِّنۡهُمۡ رُشۡدٗا فَٱدۡفَعُوٓاْ إِلَيۡهِمۡ أَمۡوَٰلَهُمۡۖ وَلَا تَأۡكُلُوهَآ إِسۡرَافٗا وَبِدَارًا أَن يَكۡبَرُواْۚ وَمَن كَانَ غَنِيّٗا فَلۡيَسۡتَعۡفِفۡۖ وَمَن كَانَ فَقِيرٗا فَلۡيَأۡكُلۡ بِٱلۡمَعۡرُوفِۚ فَإِذَا دَفَعۡتُمۡ إِلَيۡهِمۡ أَمۡوَٰلَهُمۡ فَأَشۡهِدُواْ عَلَيۡهِمۡۚ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبٗا ٦
(৬) তোমরা পৃতিহীনদেরকে পরীক্ষা করে দেখবে, যে পর্যন্ত না, তারা বিয়ের বয়সে পৌঁছে। তারপর যদি তোমরা তাদের মধ্যে বিচার বুদ্ধি দেখতে পাও, তবে তোমরা তাদের হাতে তাদের সম্পদ দিয়ে দিবে। আর তোমরা ঐ পৃতিহীনদের সম্পদ এ চিন্তা করে মাত্রা অতিরিক্ত ভাবে ও তাড়াহুড়ো করে খেয়ে ফেলো না যে, তারা বড় হয়ে যাবে। যে ব্যক্তি ধনী, সে যেনো পৃতিহীনদের সম্পদ খাওয়া থেকে বিরত থাকে। আর যে ব্যক্তি গরীব, তবে সে পৃতিহীনদের সম্পদ ন্যায় সঙ্গত ভাবে খাবে। তারপর যখন তোমরা তাদের সম্পদ সমূহ তাদেরকে ফিরিয়ে দাও, তখন তাদের সামনে সাক্ষী রাখো। আর তোমরা মনে রেখো যে, তোমাদের হিসাব গ্রহণের জন্যে আল্লাহই যথেষ্ট। (৪. আন নিসা : ৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা