শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَلَئِن مُّتُّمۡ أَوۡ قُتِلۡتُمۡ لَإِلَى ٱللَّهِ تُحۡشَرُونَ ١٥٨
(১৫৮) তোমরা যদি আল্লাহর পথে মারাই যাও বা তোমাদেরকে আল্লাহর পথে হত্যা করা হয়, তবে তোমরা জেনে রেখো যে, আল্লাহর কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে। (৩. আল ইমরান : ১৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَبِمَا رَحۡمَةٖ مِّنَ ٱللَّهِ لِنتَ لَهُمۡۖ وَلَوۡ كُنتَ فَظًّا غَلِيظَ ٱلۡقَلۡبِ لَٱنفَضُّواْ مِنۡ حَوۡلِكَۖ فَٱعۡفُ عَنۡهُمۡ وَٱسۡتَغۡفِرۡ لَهُمۡ وَشَاوِرۡهُمۡ فِي ٱلۡأَمۡرِۖ فَإِذَا عَزَمۡتَ فَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَوَكِّلِينَ ١٥٩
(১৫৯) তারপর আল্লাহর পক্ষ থেকে দয়ার কারণেই আপনি তাদের প্রতি কোমল হয়েছিলেন। আর যদি আপনি তাদের প্রতি রাগি ও কঠোর হৃদয় হতেন, তবে অবশ্যই তারা আপনার চারপাশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতো। সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন। আর আপনি তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করুন। আপনি তাদের সঙ্গে কাজেকর্মে পরামর্শ করুন। তারপর আপনি যখন কোনো কাজের সংকল্প গ্রহণ করবেন, তখন আল্লাহর উপরে নির্ভর করুন। নিশ্চয় আল্লাহ তাঁর প্রতি নির্ভরকারীদেরকে ভালোবাসেন। (৩. আল ইমরান : ১৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن يَنصُرۡكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمۡۖ وَإِن يَخۡذُلۡكُمۡ فَمَن ذَا ٱلَّذِي يَنصُرُكُم مِّنۢ بَعۡدِهِۦۗ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ١٦٠
(১৬০) আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, তবে তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না। আর যদি তিনি তোমাদেরকে পরিত্যাগ করেন, তবে আল্লাহর পরে কে এমন আছে, যে ব্যক্তি তোমাদেরকে সাহায্য করতে পারবে? সুতরাং আল্লাহর উপরেই বিশ্বাসীদের নির্ভর করা উচিত। (৩. আল ইমরান : ১৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا كَانَ لِنَبِيٍّ أَن يَغُلَّۚ وَمَن يَغۡلُلۡ يَأۡتِ بِمَا غَلَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفۡسٖ مَّا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ١٦١
(১৬১) কোনো নবীর পক্ষে এটি কখনোই হয় না যে, তিনি কারো সাথে প্রতারণা করবেন। আর যে ব্যক্তি প্রতারণা করে, সুতরাং যা কিছু সে মানুষের সাথে প্রতারণা করেছে, কিয়ামতের দিনে সে তা নিয়ে আল্লাহর কাছে আসবে। তারপর প্রত্যেক ব্যক্তিকে ঐ কাজের প্রতিদান পুরোপুরি দেওয়া হবে, যা সে অর্জন করেছে ও তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। (৩. আল ইমরান : ১৬১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَفَمَنِ ٱتَّبَعَ رِضۡوَٰنَ ٱللَّهِ كَمَنۢ بَآءَ بِسَخَطٖ مِّنَ ٱللَّهِ وَمَأۡوَىٰهُ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ١٦٢
(১৬২) যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে, সুতরাং সে কি তার মতো, যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে অসন্তুষ্টি অর্জন করেছে ও তার ঠিকানা হচ্ছে দোযখ? বস্তুত দোযখ হচ্ছে নিকৃষ্ট বাসস্থান! (৩. আল ইমরান : ১৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هُمۡ دَرَجَٰتٌ عِندَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا يَعۡمَلُونَ ١٦٣
(১৬৩) আল্লাহর কাছে মানুষের মর্যাদা বিভিন্ন স্তরের। তারা যা কিছু করে, আল্লাহ তা ভালো ভাবে দেখছেন। (৩. আল ইমরান : ১৬৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَقَدۡ مَنَّ ٱللَّهُ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ بَعَثَ فِيهِمۡ رَسُولٗا مِّنۡ أَنفُسِهِمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ ١٦٤
(১৬৪) অবশ্যই আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের কাছে তাদের নিজেদের মধ্যে থেকেই একজন রসূলকে পাঠিয়েছেন। যিনি তাঁর বাণী সমূহ তাদের কাছে পাঠ করেন ও তাদেরকে পরিশোধিত করেন ও তাদেরকে গ্রন্থ ও জ্ঞান শিক্ষা দেন। যদিও এর আগে তারা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত ছিলো। (৩. আল ইমরান : ১৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمَّآ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَدۡ أَصَبۡتُم مِّثۡلَيۡهَا قُلۡتُمۡ أَنَّىٰ هَٰذَاۖ قُلۡ هُوَ مِنۡ عِندِ أَنفُسِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ١٦٥
(১৬৫) অথবা যখন তোমাদেরকে উহুদ যুদ্ধের সময় বিপদ আঘাত করলো, যদিও ইতিপূর্বে বদর যুদ্ধের সময় তোমরা তাদেরকে এর দ্বিগুণ পরিমাণ বিপদ দিয়ে আঘাত করেছিলে, এখন তোমরা বললে, “এ বিপদ কোথা থেকে এসেছে?” আপনি বলুন, “উহুদ যুদ্ধের এ বিপদ তোমাদের নিজেদের পক্ষ থেকে এসেছে।” নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান। (৩. আল ইমরান : ১৬৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা