শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


ثُمَّ أَنزَلَ عَلَيۡكُم مِّنۢ بَعۡدِ ٱلۡغَمِّ أَمَنَةٗ نُّعَاسٗا يَغۡشَىٰ طَآئِفَةٗ مِّنكُمۡۖ وَطَآئِفَةٞ قَدۡ أَهَمَّتۡهُمۡ أَنفُسُهُمۡ يَظُنُّونَ بِٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ ظَنَّ ٱلۡجَٰهِلِيَّةِۖ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلۡأَمۡرِ مِن شَيۡءٖۗ قُلۡ إِنَّ ٱلۡأَمۡرَ كُلَّهُۥ لِلَّهِۗ يُخۡفُونَ فِيٓ أَنفُسِهِم مَّا لَا يُبۡدُونَ لَكَۖ يَقُولُونَ لَوۡ كَانَ لَنَا مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٞ مَّا قُتِلۡنَا هَٰهُنَاۗ قُل لَّوۡ كُنتُمۡ فِي بُيُوتِكُمۡ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقَتۡلُ إِلَىٰ مَضَاجِعِهِمۡۖ وَلِيَبۡتَلِيَ ٱللَّهُ مَا فِي صُدُورِكُمۡ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ١٥٤
(১৫৪) তারপর শোকের পরে আল্লাহ তোমাদের মধ্যে এক দলের উপরে তন্দ্রারূপে প্রশান্তি অবতীর্ণ করলেন। দ্বিমুখীদের ক্ষেত্রে অবশ্যই তাদের মন তাদেরকে চিন্তাগ্রস্ত করেছিলো। দ্বিমুখীরা মুর্খদের মতো আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা করেছিলো। তারা বলেছিলো, “এই ব্যাপারে আমাদের জন্যে কি কোনো কিছু করার আছে?” আপনি বলুন, “নিশ্চয় ব্যাপারটি পুরোটাই আল্লাহর হাতে ন্যস্ত ছিলো।” তারা তাদের নিজেদের মনের মধ্যে যা লুকিয়ে রেখেছে, তা আপনার কাছে প্রকাশ করে না। তারা বলেছিলো, “এই ব্যাপারে যদি আমাদের জন্যে কোনো কিছু করার থাকতো, তবে আমাদেরকে এখানে হত্যা করা হতো না।” আপনি বলুন, “তোমরা যদি তোমাদের ঘরের ভিতরেও থাকতে, তবুও যাদের জন্যে মৃত্যু লিখিত হয়েছে, তারা অবশ্যই তাদের মৃত্যুর জায়গার দিকে বেরিয়ে আসতো।” আর তোমাদের বুকের ভিতরে কি আছে, সেই বিষয়টিকে আল্লাহ যেনো এ বিপদের দ্বারা পরীক্ষা করতে পারেন। আর তোমাদের অন্তরের মধ্যে যা আছে, সেই বিষয়টিকে আল্লাহ যেনো এ বিপদের দ্বারা পরিশুদ্ধ করতে পারেন। বস্তুত মানুষের বুকের ভিতরের অবস্থা সম্পর্কে আল্লাহ ভালো ভাবেই জানেন। (৩. আল ইমরান : ১৫৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوۡاْ مِنكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ إِنَّمَا ٱسۡتَزَلَّهُمُ ٱلشَّيۡطَٰنُ بِبَعۡضِ مَا كَسَبُواْۖ وَلَقَدۡ عَفَا ٱللَّهُ عَنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ ١٥٥
(১৫৫) নিশ্চয় উহুদ যুদ্ধের সময় যেদিন দুই সৈন্যদল পরস্পর সম্মুখীন হয়েছিলো, সেইদিন তোমাদের মধ্যে যারা রসূলের কাছ থেকে ঘুরে দাঁড়িয়েছিলো, তাদেরকে কেবল মাত্র শয়তান বিভ্রান্ত করেছিলো, যেহেতু তারা সামান্য কিছু পাপ কামিয়েছিলো। অবশ্যই আল্লাহ এরপরেও তাদেরকে ক্ষমা করলেন। নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, সহনশীল। (৩. আল ইমরান : ১৫৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَكُونُواْ كَٱلَّذِينَ كَفَرُواْ وَقَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ إِذَا ضَرَبُواْ فِي ٱلۡأَرۡضِ أَوۡ كَانُواْ غُزّٗى لَّوۡ كَانُواْ عِندَنَا مَا مَاتُواْ وَمَا قُتِلُواْ لِيَجۡعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسۡرَةٗ فِي قُلُوبِهِمۡۗ وَٱللَّهُ يُحۡيِۦ وَيُمِيتُۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ١٥٦
(১৫৬) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করেছে আর যখন তাদের ভাইয়েরা আল্লাহর সন্তুষ্টির জন্যে দেশের মধ্যে ভ্রমণ করে অথবা জিহাদে যায়, তখন তারা বলে যে, “আমাদের ভাইয়েরা যদি আমাদের সাথে থাকতো, তবে তারা মারা পড়তো না বা তাদেরকে হত্যা করা হতো না।” পরিণামে আল্লাহ এ কথাটিকে তাদের অন্তরের মধ্যে আক্ষেপের বিষয় করেছেন। আর তাদের জেনে রাখা উচিত যে, আল্লাহই জীবন দান করেন ও মৃত্যু ঘটান। বস্তুত তোমরা যা করো, আল্লাহ তা ভালো ভাবে দেখছেন। (৩. আল ইমরান : ১৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَئِن قُتِلۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ أَوۡ مُتُّمۡ لَمَغۡفِرَةٞ مِّنَ ٱللَّهِ وَرَحۡمَةٌ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ ١٥٧
(১৫৭) আল্লাহর পথে যদি তোমাদেরকে হত্যা করা হয় অথবা তোমরা আল্লাহর পথে মারা যাও, তবে তারা যে পার্থিব সম্পদ জমা করে, তার চাইতে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করা ও দয়া প্রাপ্ত হওয়া অবশ্যই অনেক উত্তম। (৩. আল ইমরান : ১৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা