(৩৮) আমি বললাম, “তোমরা সবাই এখান থেকে নীচে নেমে যাও। তারপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো পথ-নির্দেশ আসবে, তখন যারা আমার পথ-নির্দেশ অনুসরন করবে, তবে তাদের উপরে কোনো ভয় থাকবে না ও তারা অনুতাপও করবে না। (২. আল বাক্বারাহ : ৩৮)
- ব্যাখ্যা
(৩৯) আর যারা আমার প্রতি অবিশ্বাস করবে ও আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলবে, তারাই আগুনের বাসিন্দা হবে। তারা এই আগুনের মধ্যে চিরকাল থাকবে।” (২. আল বাক্বারাহ : ৩৯)
- ব্যাখ্যা
(৪০) হে ইসরাঈলের সন্তানগণ! তোমরা আমার ঐ অনুগ্রহকে স্মরণ করো, যে অনুগ্রহ আমি তোমাদের প্রতি দিয়েছি এবং তোমরা আমার সাথে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করো, তাহলে আমিও তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করবো। সুতরাং তোমরা কেবল মাত্র আমাকেই ভয় করো। (২. আল বাক্বারাহ : ৪০)
- ব্যাখ্যা
(৪১) হে ইসরাঈলের সন্তানগণ! আমি যে (কুরআন) অবতীর্ণ করেছি, (ঐ কুরআনের প্রতি) তোমরা বিশ্বাস করো। (এ কুরআন) সত্যায়নকারী (ঐ তাওরাতের), যা তোমাদের কাছে রয়েছে। তোমরা (এ কুরআনের প্রতি) প্রাথমিক অস্বীকারকারী হয়ো না। তোমরা আমার বাণী সমূহের বিনিময়ে অল্প মূল্য ক্রয় করো না। সুতরাং তোমরা কেবল মাত্র আমাকেই ভয় করো। (২. আল বাক্বারাহ : ৪১)
- ব্যাখ্যা
(৪৪) তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং তোমাদের নিজেদেরকে ভূলে যাও। অথচ তোমরা ধর্ম গ্রন্থ পাঠ করো? তবুও কি তোমরা বুঝো না? (২. আল বাক্বারাহ : ৪৪)
- ব্যাখ্যা
(৪৫) তোমরা ধৈর্য্যের সাথে ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় এ কাজ বড় কঠিন, তবে কেবল মাত্র ঐসব বিনয়ীদের উপরে ছাড়া, (২. আল বাক্বারাহ : ৪৫)
- ব্যাখ্যা
(৪৭) হে ইসরাঈলের সন্তানগণ! তোমরা আমার ঐ অনুগ্রহকে স্মরণ করো, যে অনুগ্রহ আমি তোমাদের উপরে দিয়েছি এবং তোমরা স্মরণ করো যে, আমি কিভাবে সমগ্র বিশ্বের উপরে তোমাদেরকে মর্যাদা দিয়েছি। (২. আল বাক্বারাহ : ৪৭)
- ব্যাখ্যা
(৪৮) এবং তোমরা ঐ দিনকে ভয় করো, যেদিন কেউ কারো জন্যে সামান্যতম উপকারে আসবে না, কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না। (২. আল বাক্বারাহ : ৪৮)
- ব্যাখ্যা