শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تُطِيعُواْ ٱلَّذِينَ كَفَرُواْ يَرُدُّوكُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ فَتَنقَلِبُواْ خَٰسِرِينَ ١٤٩
(১৪৯) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা যদি তাদের অনুগত হও, যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে, তবে তারা তোমাদেরকে আল্লাহর বিধান থেকে বিপরীত দিকে ফিরিয়ে দিবে। ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরবে। (৩. আল ইমরান : ১৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلِ ٱللَّهُ مَوۡلَىٰكُمۡۖ وَهُوَ خَيۡرُ ٱلنَّٰصِرِينَ ١٥٠
(১৫০) তারা তোমাদের কল্যাণকামী নয়, বরং আল্লাহ তোমাদের অভিভাবক আর তিনি সর্বোত্তম সাহায্যকারী। (৩. আল ইমরান : ১৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَنُلۡقِي فِي قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلرُّعۡبَ بِمَآ أَشۡرَكُواْ بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗاۖ وَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ وَبِئۡسَ مَثۡوَى ٱلظَّٰلِمِينَ ١٥١
(১৫১) যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে তাদের হৃদয়ের মধ্যে আমি শীঘ্রই ভীতি নিক্ষেপ করবো। কেননা তারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, যে ব্যাপারে আল্লাহ কোনো দলীল অবতীর্ণ করেননি। তাদের বাসস্থান হচ্ছে আগুন। বস্তুত অন্যায়কারীদের ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট। (৩. আল ইমরান : ১৫১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَقَدۡ صَدَقَكُمُ ٱللَّهُ وَعۡدَهُۥٓ إِذۡ تَحُسُّونَهُم بِإِذۡنِهِۦۖ حَتَّىٰٓ إِذَا فَشِلۡتُمۡ وَتَنَٰزَعۡتُمۡ فِي ٱلۡأَمۡرِ وَعَصَيۡتُم مِّنۢ بَعۡدِ مَآ أَرَىٰكُم مَّا تُحِبُّونَۚ مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنۡيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلۡأٓخِرَةَۚ ثُمَّ صَرَفَكُمۡ عَنۡهُمۡ لِيَبۡتَلِيَكُمۡۖ وَلَقَدۡ عَفَا عَنكُمۡۗ وَٱللَّهُ ذُو فَضۡلٍ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ ١٥٢
(১৫২) অবশ্যই আল্লাহ ইতিপূর্বে তোমাদের কাছে তাঁর স্বীয় অঙ্গীকার সত্যে পরিণত করেছেন। যখন তোমরা উহুদ যুদ্ধে আল্লাহর ইচ্ছায় তাদেরকে নির্মূল করছিলে। এমনকি যে বিজয় তোমরা ভালোবাসো, ঐ বিজয় তোমাদেরকে দেখানোর পরেও, যখন তোমরা সাহস হারিয়ে ফেললে আর তোমরা রসূলের আদেশ সম্পর্কে মতবিরোধ করলে ও অবাধ্য হলে। তখন তোমাদের মধ্যে কেউ ছিলো, যারা ইহকালের যুদ্ধ লব্ধ সম্পদ চাচ্ছিলো আর তোমাদের মধ্যে কেউ ছিলো, যারা পরকালে আল্লাহ ও রসূলের সন্তুষ্টি চাচ্ছিলো। তারপর তিনি তোমাদেরকে তাদের থেকে পাহাড়ের দিকে সরিয়ে দিলেন, যেনো তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারেন। আল্লাহ তোমাদেরকে এর পরেও ক্ষমা করলেন। বস্তুত আল্লাহ হচ্ছেন বিশ্বাসীদের প্রতি অনুগ্রহশীল। (৩. আল ইমরান : ১৫২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

۞إِذۡ تُصۡعِدُونَ وَلَا تَلۡوُۥنَ عَلَىٰٓ أَحَدٖ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ فِيٓ أُخۡرَىٰكُمۡ فَأَثَٰبَكُمۡ غَمَّۢا بِغَمّٖ لِّكَيۡلَا تَحۡزَنُواْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا مَآ أَصَٰبَكُمۡۗ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ١٥٣
(১৫৩) যখন উহুদ যুদ্ধের সময় তোমরা পাহাড়ের উপরে উঠছিলে ও তোমরা কারো দিকে লক্ষ্য করছিলে না আর রসূল তোমাদেরকে তোমাদের পিছন দিক থেকে ডাকছিলেন। সুতরাং তখন আল্লাহ তোমাদেরকে এক শোকের উপরে আরেক শোক উপহার দিলেন, যেনো তোমরা ঐ বিজয়ের উপরে অনুশোচনা না করো, যে বিজয় তোমাদের থেকে হারিয়ে গেছে। আর যে বিপদ তোমাদের উপরে ঘটেছে তার জন্যেও তোমরা অনুশোচনা না করো। বস্তুত তোমরা যা করো, ঐ সম্পর্কে আল্লাহ অবগত আছেন। (৩. আল ইমরান : ১৫৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা