শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـٔٗاۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ١١٦
(১১৬) নিশ্চয় যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে, তাদের সম্পদ ও তাদের সন্তান সমূহ আল্লাহর শাস্তি থেকে রক্ষার ব্যাপারে কখনোই তাদের সামান্যতম কোনো কাজে আসবে না। বস্তুত এরাই হচ্ছে আগুনের বাসিন্দা। তারা এ আগুনের মধ্যে চিরকাল থাকবে। (৩. আল ইমরান : ১১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَثَلُ مَا يُنفِقُونَ فِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا كَمَثَلِ رِيحٖ فِيهَا صِرٌّ أَصَابَتۡ حَرۡثَ قَوۡمٖ ظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ فَأَهۡلَكَتۡهُۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِنۡ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ١١٧
(১১৭) অবিশ্বাসীরা এই পার্থিব জীবনের মধ্যে যা খরচ করে, তার দৃষ্টান্ত হচ্ছে বাতাসের দৃষ্টান্তের মতো, যে বাতাসের মধ্যে প্রচন্ড ঠান্ডা রয়েছে, এই বাতাস ঐ জাতির ফসলে গিয়ে পড়লো, যারা তাদের নিজেদের প্রতি অন্যায় করেছে। সুতরাং এই বাতাস ঐ ফসলকে ধ্বংস করে দিলো। বস্তুত আল্লাহ তাদের প্রতি অন্যায় করেননি, কিন্তু তারা তাদের নিজেদের প্রতিই অন্যায় করেছে। (৩. আল ইমরান : ১১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ بِطَانَةٗ مِّن دُونِكُمۡ لَا يَأۡلُونَكُمۡ خَبَالٗا وَدُّواْ مَا عَنِتُّمۡ قَدۡ بَدَتِ ٱلۡبَغۡضَآءُ مِنۡ أَفۡوَٰهِهِمۡ وَمَا تُخۡفِي صُدُورُهُمۡ أَكۡبَرُۚ قَدۡ بَيَّنَّا لَكُمُ ٱلۡأٓيَٰتِۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ١١٨
(১১৮) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা তোমাদের নিজেদের মধ্যে বিশ্বাসী ব্যক্তি ছাড়া অবিশ্বাসীদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অনিষ্ট সাধন করতে কোনো রকম ত্রুটি করে না। তোমাদেরকে যা কষ্ট দেয়, তারা তাই ভালোবাসে। তাদের মুখ থেকে শত্রুতা প্রসুত বিদ্বেষ ইতিমধ্যেই প্রকাশ পাচ্ছে। তাদের অন্তরের মধ্যে যা লুকিয়ে আছে তা আরো গুরুতর জঘন্য। নিশ্চয় আমি তোমাদের জন্যে কুরআনের বাণী সমূহ সুস্পষ্ট করলাম, সুতরাং এ ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা করো, যদি তোমরা তা অনুধাবন করতে ইচ্ছুক হও। (৩. আল ইমরান : ১১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰٓأَنتُمۡ أُوْلَآءِ تُحِبُّونَهُمۡ وَلَا يُحِبُّونَكُمۡ وَتُؤۡمِنُونَ بِٱلۡكِتَٰبِ كُلِّهِۦ وَإِذَا لَقُوكُمۡ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ عَضُّواْ عَلَيۡكُمُ ٱلۡأَنَامِلَ مِنَ ٱلۡغَيۡظِۚ قُلۡ مُوتُواْ بِغَيۡظِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ١١٩
(১১৯) তোমরাই তো ঐ সকল লোক যারা এই অবিশ্বাসীদেরকে ভালোবাসো, অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না। তোমরা আল্লাহর সকল গ্রন্থের প্রতি বিশ্বাস করো কিন্তু অবিশ্বাসীরা তা করে না। আর যখন তারা তোমাদের সাথে দেখা করে, তখন তারা বলে, “আমরা কুরআনের প্রতি বিশ্বাস করি”। আর যখন তারা তোমাদের থেকে নিরিবিলি হয়, তখন তারা তোমাদের প্রতি আক্রোশে তাদের আঙ্গুল কামড়ায়। আপনি বলুন, “তোমরা তোমাদের আক্রোশে মরে যাও। নিশ্চয় বুকের অবস্থা সম্পর্কে আল্লাহ ভালো ভাবেই জানেন।” (৩. আল ইমরান : ১১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن تَمۡسَسۡكُمۡ حَسَنَةٞ تَسُؤۡهُمۡ وَإِن تُصِبۡكُمۡ سَيِّئَةٞ يَفۡرَحُواْ بِهَاۖ وَإِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ لَا يَضُرُّكُمۡ كَيۡدُهُمۡ شَيۡـًٔاۗ إِنَّ ٱللَّهَ بِمَا يَعۡمَلُونَ مُحِيطٞ ١٢٠
(১২০) যদি কোনো মঙ্গল তোমাদেরকে স্পর্শ করে, তবে সেটা তাদের খারাপ লাগে। আর যদি কোনো অমঙ্গল তোমাদেরকে পাকড়াও করে, তবে তাতে তারা আনন্দিত হয়। তোমরা যদি ধৈর্য্যধারণ করো ও তোমরা আল্লাহকে ভয় করো, তবে তাদের ষড়যন্ত্রে তোমাদের কোনো ক্ষতি হবে না। নিশ্চয় তারা যা করে, আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন। (৩. আল ইমরান : ১২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذۡ غَدَوۡتَ مِنۡ أَهۡلِكَ تُبَوِّئُ ٱلۡمُؤۡمِنِينَ مَقَٰعِدَ لِلۡقِتَالِۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ١٢١
(১২১) আপনি ঐ সময়ের কথা স্মরণ করুন, যখন আপনি বিশ্বাসীদের জন্যে যুদ্ধের অবস্থান নির্দ্ধারণ করতে উহুদ যুদ্ধের সময় ভোরে আপনার পরিজনদের কাছ থেকে যাত্রা করলেন। বস্তুত আল্লাহ তো সব কিছুই শুনেন ও জানেন। (৩. আল ইমরান : ১২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা