(৯২) তোমরা কখনো কল্যাণ অর্জন করতে পারবে না, যে পর্যন্ত না, তোমরা যা ভালোবাসো, তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। বস্তুত তোমরা তোমাদের সম্পদ হতে যা কিছুই খরচ করো না কেনো, নিশ্চয় আল্লাহ সেই সম্পর্কে জানেন। (৩. আল ইমরান : ৯২)
- ব্যাখ্যা
, হাদিস
(৯৩) ইসরাঈলের সন্তানদের জন্যে সব রকম খাদ্য বৈধ ছিলো, কেবল মাত্র ঐ সব খাদ্য ছাড়া, যা তাওরাত অবতীর্ণ হবার আগে ইয়াকুব আলাইহিস সালাম তাঁর নিজের উপরে নিষিদ্ধ করেছিলেন। আপনি ইহুদীদেরকে বলুন, “তোমরা যদি সত্যবাদী হও, তবে তোমরা তাওরাত নিয়ে এসো ও তা পাঠ করো।” (৩. আল ইমরান : ৯৩)
- ব্যাখ্যা
, হাদিস
(৯৪) সুতরাং যে কেউ এই সকল বিষয় সমূহ স্পষ্ট হয়ে যাওয়ার পরেও আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, তাহলে তারাই হচ্ছে অন্যায়কারী। (৩. আল ইমরান : ৯৪)
- ব্যাখ্যা
(৯৫) আপনি বলুন, “আল্লাহ সত্য কথা বলেছেন, সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহীমের ধর্মের অনুসরণ করো আর তিনি অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না।” (৩. আল ইমরান : ৯৫)
- ব্যাখ্যা
(৯৬) নিশ্চয় মানুষের জন্যে প্রথম যে ঘর উপাসনালয় হিসেবে নির্মান হয়েছিলো তা মক্কায় অবস্থিত। নির্মানের সময় থেকেই এই ঘর বিশ্বজগতের মানুষের জন্যে কল্যাণময় ও পথ প্রদর্শনের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে। (৩. আল ইমরান : ৯৬)
- ব্যাখ্যা
(৯৭) কাবা ঘরের মধ্যে সুস্পষ্ট নিদর্শ সমূহ ও অন্যতম নিদর্শ হিসেবে ইব্রাহীমের দাঁড়ানোর জায়গা রয়েছে। যে ব্যক্তি মক্কায় প্রবেশ করবে, সে আল্লাহর পক্ষ থেকে নিরাপদ হবে। যে ব্যক্তির কাবা ঘরের কাছে যাবার জন্যে পাথেয় সংগ্রহের সামর্থ্য রাখে, এমন ব্যক্তির উপরে আল্লাহর উদ্দেশ্যে কাবা ঘরে হজ্ব করা ফরয। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি অবিশ্বাস করে, তাহলে তার জেনে রাখা উচিত যে, নিশ্চয় আল্লাহ বিশ্বজগতের থেকে অভাব মুক্ত। (৩. আল ইমরান : ৯৭)
- ব্যাখ্যা
, হাদিস
(৯৮) আপনি বলুন, “হে গ্রন্থপ্রাপ্তগণ! কেনো তোমরা আল্লাহর বাণী সমূহের প্রতি অবিশ্বাস করো, অথচ তোমরা যা করো, তার উপরে আল্লাহ সাক্ষী রয়েছেন?” (৩. আল ইমরান : ৯৮)
- ব্যাখ্যা
(৯৯) আপনি বলুন, “হে গ্রন্থপ্রাপ্তগণ! কেনো তোমরা আল্লাহর পথ থেকে তাকে প্রতিরোধ করো, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, ও তোমরা তাকে বাঁকা পথে আনতে প্রচেষ্টা করো, অথচ তোমরা আল্লাহর গ্রন্থের ব্যাপারে সাক্ষী রয়েছো? তোমরা যা করো, ঐ সম্পর্কে আল্লাহ অমনোযোগী নন।” (৩. আল ইমরান : ৯৯)
- ব্যাখ্যা
(১০০) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা যদি গ্রন্থপ্রাপ্ত ইহুদীদের কোনো এক দলের অনুসরণ করো, তবে আল্লাহর প্রতি তোমাদের বিশ্বাস আনার পরেও তারা তোমাদেরকে অবিশ্বাসীদের দলে ফিরিয়ে দিবে। (৩. আল ইমরান : ১০০)
- ব্যাখ্যা