শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


১০৯) الـكافرون - আল কাফিরুন (অবিশ্বাসীগণ)
আয়াতঃ ৬
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ ١
(১) আপনি বলুন, “হে অবিশ্বাসীগণ! (১০৯. আল কাফিরুন : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ ٢
(২) তোমরা যার উপাসনা করো, আমি তার উপাসনা করি না। (১০৯. আল কাফিরুন : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٣
(৩) আর তোমরাও উপাসনাকারী নও, যার উপাসনা আমি করি। (১০৯. আল কাফিরুন : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ ٤
(৪) আমি উপাসনাকারী নই, যার উপাসনা তোমরা করো। (১০৯. আল কাফিরুন : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٥
(৫) আর তোমরাও উপাসনাকারী নও, যার উপাসনা আমি করি। (১০৯. আল কাফিরুন : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ ٦
(৬) তোমাদের জন্যে তোমাদের ধর্ম এবং আমার জন্যে আমার ধর্ম।” (১০৯. আল কাফিরুন : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

১১০) الـنصر - আন নছর (সাহায্য)
আয়াতঃ ৩
মদিনায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ ١
(১) হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যখন আপনার কাছে আল্লাহর সাহায্য ও মক্কা বিজয় আসবে (১১০. আন নছর : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا ٢
(২) এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবেন, (১১০. আন নছর : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا ٣
(৩) তখন আপনি আপনার প্রভুর প্রশংসার সহিত পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। (১১০. আন নছর : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

১১১) لهب \ الـمسد - লাহাব / আল মাসাদ (অগ্নিশিখা / অবরোধ)
আয়াতঃ ৫
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ ١
(১) আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। (১১১. লাহাব / আল মাসাদ : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ٢
(২) তার সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসেনি। (১১১. লাহাব / আল মাসাদ : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ ٣
(৩) শীঘ্রই সে লেলিহান আগুনের শিখার মধ্যে প্রবেশ করবে (১১১. লাহাব / আল মাসাদ : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ ٤
(৪) এবং তার স্ত্রীও প্রবেশ করবে, যে কাঠের জ্বালানী বহনকারিণী, (১১১. লাহাব / আল মাসাদ : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ ٥
(৫) তার গলায় খেজুর গাছের আঁশের তৈরী রশি নিয়ে। (১১১. লাহাব / আল মাসাদ : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা