শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


১০৩) الـعصر - আল আছর (সময়)
আয়াতঃ ৩
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلۡعَصۡرِ ١
(১) সময়ের শপথ! (১০৩. আল আছর : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ ٢
(২) নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। (১০৩. আল আছর : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ ٣
(৩) তবে তারা ব্যতীত, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের দিকে নির্দেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য্যের দিকে নির্দেশ দেয়। (১০৩. আল আছর : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

১০৪) الـهمزة - আল হুমাযাহ (পরনিন্দাকারী)
আয়াতঃ ৯
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ ١
(১) প্রত্যেক সম্মুখে ও পশ্চাতে পরনিন্দা-কারীর জন্যে দুর্ভোগ। (১০৪. আল হুমাযাহ : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ ٢
(২) যে সম্পদ জমা করে ও তা বারবার গণনা করে। (১০৪. আল হুমাযাহ : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ ٣
(৩) সে মনে করে যে, তার সম্পদ তাকে চিরজীবি করবে। (১০৪. আল হুমাযাহ : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ ٤
(৪) কখনোই তার এই ধারণা সত্য নয়। সে অবশ্যই পিষ্টকারীর মধ্যে নিক্ষিপ্ত হবে। (১০৪. আল হুমাযাহ : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ ٥
(৫) আর আপনি কি জানেন, সেই পিষ্টকারী কী জিনিস? (১০৪. আল হুমাযাহ : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ ٦
(৬) ঐ পিষ্টকারী হচ্ছে আল্লাহর প্রজ্জ্বলিত আগুন। (১০৪. আল হুমাযাহ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ ٧
(৭) ঐ আগুন তাদের হৃদয় পর্যন্ত পৌছাবে। (১০৪. আল হুমাযাহ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ ٨
(৮) নিশ্চয় যখন ঐ আগুনকে তাদের উপরে আবদ্ধ করে দেওয়া হবে, (১০৪. আল হুমাযাহ : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ ٩
(৯) তখন তারা ঐ আগুনের লম্বা লম্বা স্তম্ভের মধ্যে পরিবেষ্টিত থাকবে। (১০৪. আল হুমাযাহ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

১০৫) الـفيل - আল ফীল (হাতি)
আয়াতঃ ৫
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ ١
(১) আপনি কি দেখেননি, আপনার পালনকর্তা হাতি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? (১০৫. আল ফীল : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ ٢
(২) তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেননি? (১০৫. আল ফীল : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ ٣
(৩) তিনি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখী প্রেরণ করেছিলেন, (১০৫. আল ফীল : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ ٤
(৪) যে পাখীরা তাদের উপরে পাথরের কংকর নিক্ষেপ করছিলো। (১০৫. আল ফীল : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۭ ٥
(৫) ফলে তিনি তাদেরকে খেয়ে ফেলা খড়ের মতো বানিয়ে দিলেন। (১০৫. আল ফীল : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা