শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৯৭) الـقدر - আল ক্বদর (মহিমান্বিত)
আয়াতঃ ৫
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةِ ٱلۡقَدۡرِ ١
(১) নিশ্চয় আমি কুরআনকে মর্যাদাময় রাতে অবতীর্ণ করেছি। (৯৭. আল ক্বদর : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَآ أَدۡرَىٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ ٢
(২) আর আপনি কি জানেন, ঐ মর্যাদাময় রাত কী? (৯৭. আল ক্বদর : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٞ مِّنۡ أَلۡفِ شَهۡرٖ ٣
(৩) সেই মর্যাদাময় রাত হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। (৯৭. আল ক্বদর : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

تَنَزَّلُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذۡنِ رَبِّهِم مِّن كُلِّ أَمۡرٖ ٤
(৪) এ রাতের মধ্যে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও জিবরিল তাদের প্রভুর নির্দেশক্রমে অবতীর্ণ হয়। (৯৭. আল ক্বদর : ৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

سَلَٰمٌ هِيَ حَتَّىٰ مَطۡلَعِ ٱلۡفَجۡرِ ٥
(৫) এ রাত শান্তি ও কল্যাণময়, যা অব্যাহত থাকে, যে পর্যন্ত না ফজর উদয় হয়। (৯৭. আল ক্বদর : ৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

৯৮) الـبينة - আল বাইয়্যিনাহ (সুস্পষ্ট প্রমাণ)
আয়াতঃ ৮
মদিনায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

لَمۡ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلۡبَيِّنَةُ ١
(১) গ্রন্থপ্রাপ্ত ও বহু খোদাবাদীদের মধ্যে থেকে যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে, তারা আল্লাহর দিকে ফিরে আসতো না, যতক্ষণ না, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ স্বরূপ একজন রসূল আসেন। (৯৮. আল বাইয়্যিনাহ : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

رَسُولٞ مِّنَ ٱللَّهِ يَتۡلُواْ صُحُفٗا مُّطَهَّرَةٗ ٢
(২) আল্লাহর পক্ষ হতে এমন একজন রসূল, যিনি পবিত্র গ্রন্থ পড়ে শুনাবেন। (৯৮. আল বাইয়্যিনাহ : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِيهَا كُتُبٞ قَيِّمَةٞ ٣
(৩) ঐ গ্রন্থের মধ্যে লিখিত থাকবে, সঠিক বিষয়বস্তু। (৯৮. আল বাইয়্যিনাহ : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَةُ ٤
(৪) যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছিলো, যখন তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ স্বরূপ কুরআন আসলো, তখন তারা পরস্পর বিভক্ত হয়ে গেলো। (৯৮. আল বাইয়্যিনাহ : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُواْ ٱلزَّكَوٰةَۚ وَذَٰلِكَ دِينُ ٱلۡقَيِّمَةِ ٥
(৫) তাদেরকে এ ব্যতীত অন্য কোনো আদেশ দেওয়া হয়নি যে, তারা আল্লাহর প্রতি ধর্মে একনিষ্ঠ ভাবে খাঁটি মনে আল্লাহর উপাসনা করবে আর নামায প্রতিষ্ঠা করবে এবং যাকাত আদায় করবে। কেননা এটাই সঠিক ধর্ম। (৯৮. আল বাইয়্যিনাহ : ৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآۚ أُوْلَٰٓئِكَ هُمۡ شَرُّ ٱلۡبَرِيَّةِ ٦
(৬) নিশ্চয় গ্রন্থপ্রাপ্তদের ও বহু খোদাবাদীদের মধ্যে যারা অবিশ্বাস পোষণ করে, তারা দোযখের আগুনের মধ্যে স্থায়ীভাবে থাকবে। এরাই সৃষ্টির অধম। (৯৮. আল বাইয়্যিনাহ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ هُمۡ خَيۡرُ ٱلۡبَرِيَّةِ ٧
(৭) নিশ্চয় যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকর্ম করে, এরাই সৃষ্টির সেরা। (৯৮. আল বাইয়্যিনাহ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা