শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৯৫) الـتين - আত ত্বীন (ডুমুর)
আয়াতঃ ৮
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ ١
(১) শপথ ডুমুরের ও জলপাইয়ের, (৯৫. আত ত্বীন : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَطُورِ سِينِينَ ٢
(২) শপথ সিনাই মরুভূমিতে অবস্থিত তূর পাহাড়ের, (৯৫. আত ত্বীন : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ ٣
(৩) শপথ এই নিরাপদ মক্কা শহরের। (৯৫. আত ত্বীন : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ ٤
(৪) আমি অবশ্যই মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। (৯৫. আত ত্বীন : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ ٥
(৫) তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি সকল নীচুদের চেয়েও অতি নীচে। (৯৫. আত ত্বীন : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ ٦
(৬) তবে তারা ব্যতীত যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকর্ম করে, সুতরাং তাদের জন্যে এমন পুরস্কার রয়েছে, যা কখনো শেষ হবে না। (৯৫. আত ত্বীন : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ ٧
(৭) সুতরাং, হে মানুষ ও জ্বিন! এরপরেও আর কী জিনিস তোমাকে বিচার দিন সম্পর্কে অবিশ্বাস করায়? (৯৫. আত ত্বীন : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ ٨
(৮) আল্লাহ কি সকল বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন? (৯৫. আত ত্বীন : ৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

৯৬) الـعلق - আল আলাক (রক্তপিন্ড)
আয়াতঃ ১৯
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١
(১) হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আপনার প্রভুর নামে কুরআন পাঠ করুন, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। (৯৬. আল আলাক : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ ٢
(২) আল্লাহ মানুষকে রক্তপিন্ড থেকে সৃষ্টি করেছেন। (৯৬. আল আলাক : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ ٣
(৩) আপনি কুরআন পাঠ করুন আর আপনি জেনে রাখুন যে, আপনার পালনকর্তা মহা সম্মানিত। (৯৬. আল আলাক : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ ٤
(৪) যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন, (৯৬. আল আলাক : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ ٥
(৫) মানুষকে ঐ জ্ঞান শিক্ষা দিয়েছেন, যা সে জানতো না। (৯৬. আল আলাক : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ ٦
(৬) কখনোই এটা উচিত নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে। (৯৬. আল আলাক : ৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ ٧
(৭) এ কারণে যে, সে নিজেকে অভাব মুক্ত মনে করে। (৯৬. আল আলাক : ৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ ٨
(৮) নিশ্চয় আপনার পালনকর্তার দিকে সবাইকে ফিরে যেতে হবে। (৯৬. আল আলাক : ৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ ٩
(৯) আপনি কি তাকে দেখেছেন, যে ব্যক্তি বাধা দেয়, (৯৬. আল আলাক : ৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

عَبۡدًا إِذَا صَلَّىٰٓ ١٠
(১০) এক বান্দাকে, যখন সে নামায পড়ে? (৯৬. আল আলাক : ১০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ ١١
(১১) আপনি কি ভেবে দেখেছেন, যদি ঐ নামায আদায়কারী সৎপথের উপরে থাকে, (৯৬. আল আলাক : ১১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ ١٢
(১২) অথবা সে পরহেযগারীতা পালনের নির্দেশ দেয়, তবে কি তাকে বাধা দেওয়া পথভ্রষ্টতা নয়? (৯৬. আল আলাক : ১২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ١٣
(১৩) আপনি কি ভেবে দেখেছেন, যদি ঐ বাধাদানকারী মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়, (৯৬. আল আলাক : ১৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ١٤
(১৪) সে কি জানে না যে, আল্লাহ সব কিছু দেখেন? (৯৬. আল আলাক : ১৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ ١٥
(১৫) সাবধান! অবশ্যই যদি সে বিরত না হয়, অবশ্যই আমি তাকে তার মাথার সামনের চুল ধরে টানবো, (৯৬. আল আলাক : ১৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ ١٦
(১৬) মিথ্যুক, পাপীর মাথার সামনের চুল ধরে টানবো। (৯৬. আল আলাক : ১৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَلۡيَدۡعُ نَادِيَهُۥ ١٧
(১৭) অতএব, সে তার সঙ্গীদেরকে আহবান করুক। (৯৬. আল আলাক : ১৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ ١٨
(১৮) আমিও দোযখের প্রহরী ফেরেশতাদেরকে শীঘ্রই আহবান করবো। (৯৬. আল আলাক : ১৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩ ١٩
(১৯) সাবধান! আপনি ঐ বাধাদানকারী ব্যক্তির আনুগত্য করবেন না। আর আপনি আমাকে সেজদা করুন ও আমার নিকটবর্তী হোন। (সেজদা-১৫) (৯৬. আল আলাক : ১৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা