শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى ١٥
(১৫) এ আগুনের মধ্যে নিতান্ত হতভাগ্য ব্যক্তি ব্যতীত, অন্য কেউ প্রবেশ করবে না, (৯২. আল লায়ল : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ١٦
(১৬) যে ব্যক্তি আল্লাহর বিধানকে মিথ্যা বলে ও আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, (৯২. আল লায়ল : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ١٧
(১৭) আর এ আগুন থেকে দূরে রাখা হবে পরম পরহেযগার ব্যক্তিকে, (৯২. আল লায়ল : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ ١٨
(১৮) যে ব্যক্তি আ‌ত্মশুদ্ধির জন্যে তার সম্পদ আল্লাহর পথে দান করে (৯২. আল লায়ল : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ ١٩
(১৯) এবং তার উপরে কারো এমন কোনো অনুগ্রহ থাকে না যে, ঐ বিষয়ের প্রতিদান তাকে দিতে হবে, (৯২. আল লায়ল : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ ٢٠
(২০) তবে এ ব্যতীত যে, সে কেবল মাত্র তার সুউচ্চ পালনকর্তার সন্তুষ্টি অনুসন্ধান করে (৯২. আল লায়ল : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَسَوۡفَ يَرۡضَىٰ ٢١
(২১) আর অবশ্যই সে শীঘ্রই বেহেশত পাওয়ার মাধ্যমে খুশী হয়ে যাবে। (৯২. আল লায়ল : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৯৩) الضـحى - আদ্ব দ্বোহা (দিনের মধ্যভাগ)
আয়াতঃ ১১
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلضُّحَىٰ ١
(১) শপথ প্রথম প্রহর মধ্য দিনের। (৯৩. আদ্ব দ্বোহা : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ ٢
(২) শপথ রাত্রির, যখন তা গভীর হয়। (৯৩. আদ্ব দ্বোহা : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣
(৩) আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। (৯৩. আদ্ব দ্বোহা : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ ٤
(৪) অবশ্যই আপনার জন্যে পরকালের অবস্থা ইহকালের অবস্থা অপেক্ষা উত্তম। (৯৩. আদ্ব দ্বোহা : ৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ ٥
(৫) অবশ্যই আপনার পালনকর্তা শীঘ্রই আপনাকে স্বীয় অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন। (৯৩. আদ্ব দ্বোহা : ৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ ٦
(৬) তিনি কি আপনাকে পৃতিহীন রূপে পাননি, তারপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন? (৯৩. আদ্ব দ্বোহা : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ ٧
(৭) তিনি আপনাকে পেয়েছেন পথহারা, তারপর পথ প্রদর্শন করেছেন। (৯৩. আদ্ব দ্বোহা : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ ٨
(৮) তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, তারপর অভাব মুক্ত করেছেন। (৯৩. আদ্ব দ্বোহা : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ ٩
(৯) সুতরাং পৃতিহীনদের ক্ষেত্রে, আপনি পৃতিহীনদের প্রতি কঠোর হবেন না, (৯৩. আদ্ব দ্বোহা : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ ١٠
(১০) এবং প্রশ্নকারীর ক্ষেত্রে, আপনি প্রশ্নকারীকে ধমক দিবেন না। (৯৩. আদ্ব দ্বোহা : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ ١١
(১১) এবং আপনার পালনকর্তার অনুগ্রহের ক্ষেত্রে, আপনি তা মানুষের কাছে বর্ণনা করুন। (৯৩. আদ্ব দ্বোহা : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৯৪) الانشرح \ الـشرح - আল ইনশিরাহ / আল ইশরা (প্রসারণ / ব্যাখ্যা)
আয়াতঃ ৮
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ ١
(১) হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি কি আপনার জন্যে আপনার বক্ষকে খুলে দেইনি? (৯৪. আল ইনশিরাহ / আল ইশরা : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ ٢
(২) আমি আপনার থেকে আপনার রিসালাতের বোঝাকে লাঘব করেছি, (৯৪. আল ইনশিরাহ / আল ইশরা : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ ٣
(৩) যা আপনার পিঠ ভেঙ্গে দিচ্ছিলো। (৯৪. আল ইনশিরাহ / আল ইশরা : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ ٤
(৪) আমি আপনার জন্যে আপনার আলোচনাকে সুউচ্চ করেছি। (৯৪. আল ইনশিরাহ / আল ইশরা : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ٥
(৫) সুতরাং নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। (৯৪. আল ইনশিরাহ / আল ইশরা : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا ٦
(৬) নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। (৯৪. আল ইনশিরাহ / আল ইশরা : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ ٧
(৭) সুতরাং, যখন আপনি অবসর পান, তখন আল্লাহর উপাসনার জন্যে পরিশ্রম করুন, (৯৪. আল ইনশিরাহ / আল ইশরা : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب ٨
(৮) এবং আপনি আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। (৯৪. আল ইনশিরাহ / আল ইশরা : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা