শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৯১) الـشـمـس - আশ শামস (সূর্য)
আয়াতঃ ১৫
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا ١
(১) শপথ সূর্যের ও তার কিরণের। (৯১. আশ শামস : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا ٢
(২) শপথ চন্দ্রের, যখন সে সূর্যের পিছনে আসে। (৯১. আশ শামস : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ٣
(৩) শপথ দিনের, যখন সে সূর্যকে স্পষ্টভাবে প্রকাশ করে। (৯১. আশ শামস : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا ٤
(৪) শপথ রাত্রির, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে। (৯১. আশ শামস : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ٥
(৫) শপথ আকাশের এবং আল্লাহর যিনি তা নির্মাণ করেছেন। (৯১. আশ শামস : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا ٦
(৬) শপথ পৃথিবীর এবং আল্লাহর যিনি তা বিস্তৃত করেছেন। (৯১. আশ শামস : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا ٧
(৭) শপথ প্রাণের এবং আল্লাহর যিনি তা সুবিন্যস্ত করেছেন, (৯১. আশ শামস : ৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا ٨
(৮) তারপর মানুষকে তার মন্দ কাজের ও পরহেযগারীতার জ্ঞান দান করেছেন। (৯১. আশ শামস : ৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا ٩
(৯) অবশ্যই ঐ ব্যক্তি সফল হয়েছে, যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করেছে। (৯১. আশ শামস : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا ١٠
(১০) এবং অবশ্যই ঐ ব্যক্তি ব্যর্থ হয়েছে, যে ব্যক্তি নিজেকে পাপের মাধ্যমে কলুষিত করেছে। (৯১. আশ শামস : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ ١١
(১১) ছামূদ জাতি তাদের অবাধ্যতা বশত আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছিলো। (৯১. আশ শামস : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا ١٢
(১২) যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিলো। (৯১. আশ শামস : ১২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا ١٣
(১৩) তখন আল্লাহর রসূল সালেহ তাদেরকে বলেছিলেন, “এ আল্লাহর উষ্ট্রী ও এই উষ্ট্রীর পানি পান করায় তোমরা বাধা দিও না।” (৯১. আশ শামস : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا ١٤
(১৪) তারপর ওরা সালেহের প্রতি মিথ্যা আরোপ করেছিলো এবং ঐ উষ্ট্রীকে হত্যা করেছিলো। ফলে তাদের পাপের কারণে, তাদের প্রভু তাদের উপরে ধ্বংস অবধারিত করলেন, সুতরাং তাদেরকে ধ্বংস করে মাটির সহিত সমান করে দিলেন। (৯১. আশ শামস : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا يَخَافُ عُقۡبَٰهَا ١٥
(১৫) আর আল্লাহ এই ধ্বংসের কোনো বিরূপ পরিণতির আশঙ্কা করেন না। (৯১. আশ শামস : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৯২) اللـيـل - আল লায়ল (রাত)
আয়াতঃ ২১
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ ١
(১) শপথ রাত্রির, যখন তা সব কিছুকে আচ্ছন্ন করে। (৯২. আল লায়ল : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ٢
(২) শপথ দিনের, যখন তা আলোকিত হয়। (৯২. আল লায়ল : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ٣
(৩) শপথ আল্লাহর যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। (৯২. আল লায়ল : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ ٤
(৪) নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা অবশ্যই বিভিন্ন ধরনের। (৯২. আল লায়ল : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ ٥
(৫) সুতরাং তার ক্ষেত্রে, যে ব্যক্তি সম্পদ দান করে ও আল্লাহকে ভয় করে (৯২. আল লায়ল : ৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ ٦
(৬) এবং আল্লাহর বিধানকে সত্য মনে করে। (৯২. আল লায়ল : ৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ ٧
(৭) সুতরাং শীঘ্রই আমি তাকে বেহেশত পাওয়ার জন্যে, সকল পথকে সহজ করে দিবো। (৯২. আল লায়ল : ৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ ٨
(৮) আর তার ক্ষেত্রে যে ব্যক্তি কৃপণতা করে ও নিজেকে অভাব মুক্ত মনে করে (৯২. আল লায়ল : ৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ ٩
(৯) এবং আল্লাহর বিধানকে মিথ্যা বলে। (৯২. আল লায়ল : ৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ ١٠
(১০) সুতরাং শীঘ্রই আমি তাকে দোযখ পাওয়ার জন্যে, সকল পথকে সহজ করে দিবো। (৯২. আল লায়ল : ১০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ١١
(১১) আর যখন সে দোযখে পতিত হবে, তখন তার সম্পদ তার কোনোই কাজে আসবে না। (৯২. আল লায়ল : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ ١٢
(১২) নিশ্চয় আমার উপরে দায়িত্ব পথ প্রদর্শন করা (৯২. আল লায়ল : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ ١٣
(১৩) আর নিশ্চয় আমার জন্যেই ইহকালের ও পরকালের সকল ক্ষমতা। (৯২. আল লায়ল : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ ١٤
(১৪) অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত আগুন সম্পর্কে সতর্ক করে দিলাম। (৯২. আল লায়ল : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা