শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي ٢٤
(২৪) সে বলবে যে, “হায় আমার আফসোস, আমার এ জীবনের জন্যে আমি যদি কিছু পুন্য আগেই পাঠাতাম।” (৮৯. আল ফজর : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ ٢٥
(২৫) সুতরাং সেই দিন তাঁর শাস্তির মতো কঠিন শাস্তি কেউ দিবে না (৮৯. আল ফজর : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ ٢٦
(২৬) এবং তাঁর বাধাঁর মতো কেউ শক্তভাবে বাধঁবে না। (৮৯. আল ফজর : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ ٢٧
(২৭) বিশ্বাসীদেরকে বলা হবে যে, “হে আল্লাহর উপাসনায় প্রশান্তি লাভকারী মন, (৮৯. আল ফজর : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ ٢٨
(২৮) তুমি তোমার প্রভুর নিকটে সন্তুষ্ট হয়ে ও তোমার প্রভুর সন্তুষ্টির পাত্র হয়ে ফিরে যাও। (৮৯. আল ফজর : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱدۡخُلِي فِي عِبَٰدِي ٢٩
(২৯) তারপর তুমি আমার পরহেযগার বান্দাদের দলের মধ্যে প্রবেশ করো (৮৯. আল ফজর : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱدۡخُلِي جَنَّتِي ٣٠
(৩০) এবং তুমি আমার বেহেশতের মধ্যে প্রবেশ করো।” (৮৯. আল ফজর : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৯০) الـبلد - আল বালাদ (শহর)
আয়াতঃ ২০
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ ١
(১) এটা কখনোই সম্ভব না যে, তোমরা খুব সহজেই সফলতা অর্জন করতে পারবে, বরং আমি এই মক্কা শহরের শপথ করছি। (৯০. আল বালাদ : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ ٢
(২) আর আপনি এই শহরের বৈধ বাসিন্দা হয়েছেন। (৯০. আল বালাদ : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَوَالِدٖ وَمَا وَلَدَ ٣
(৩) শপথ পিতা আদমের ও তাঁর সন্তানদের। (৯০. আল বালাদ : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ ٤
(৪) অবশ্যই আমি মানুষকে পরিশ্রমের মধ্যে জীবন যাপনের ব্যবস্থা দিয়ে সৃষ্টি করেছি। (৯০. আল বালাদ : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ ٥
(৫) মানুষ কি মনে করে যে, তার উপরে কেউ কখনোই ক্ষমতাবান হবে না? (৯০. আল বালাদ : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا ٦
(৬) মানুষ বলে, “আমি প্রচুর ধন-সম্পদ উড়িয়েছি।” (৯০. আল বালাদ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ ٧
(৭) মানুষ কি মনে করে যে, তাকে কেউ দেখছে না? (৯০. আল বালাদ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ ٨
(৮) আমি কি মানুষের জন্যে তার দুটি চোখ বানিয়ে দিইনি (৯০. আল বালাদ : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلِسَانٗا وَشَفَتَيۡنِ ٩
(৯) আর একটি জিহবা ও দুটি ঠোঁট? (৯০. আল বালাদ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ ١٠
(১০) আর আমি মানুষকে ভালো ও মন্দ দুটি পথই প্রদর্শন করেছি। (৯০. আল বালাদ : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ١١
(১১) তারপরও মানুষ ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি। (৯০. আল বালাদ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ١٢
(১২) আর আপনি কি জানেন, কী ঐ ধর্মের ঘাঁটি? (৯০. আল বালাদ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَكُّ رَقَبَةٍ ١٣
(১৩) ঐ ধর্মের ঘাঁটি হচ্ছে দাস মুক্তি (৯০. আল বালাদ : ১৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ ١٤
(১৪) অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান, (৯০. আল বালাদ : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ ١٥
(১৫) নিকট সম্পর্কের পৃতিহীনকে (৯০. আল বালাদ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ ١٦
(১৬) অথবা ধুলা-বালিতে মাখা কোনো নিঃস্বকে। (৯০. আল বালাদ : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ ١٧
(১৭) তারপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং পরস্পরকে ধৈর্য্যের উপদেশ দেয় ও পরস্পরকে দয়ার উপদেশ দেয়। (৯০. আল বালাদ : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ١٨
(১৮) এরাই হচ্ছে ডান দিকের দল। (৯০. আল বালাদ : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ١٩
(১৯) আর যারা আমার বাণী সমূহকে অস্বীকার করে তারাই হচ্ছে বাম দিকের দল। (৯০. আল বালাদ : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ ٢٠
(২০) তাদের উপরে পরিবেষ্টনকারী আগুন ঘিরে থাকবে। (৯০. আল বালাদ : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা