শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৮৯) الفجر - আল ফজর (ভোর)
আয়াতঃ ৩০
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلۡفَجۡرِ ١
(১) শপথ ভোর বেলার। (৮৯. আল ফজর : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَيَالٍ عَشۡرٖ ٢
(২) শপথ দশ রাতের। (৮৯. আল ফজর : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ ٣
(৩) শপথ জোড়ের ও বেজোড়ের। (৮৯. আল ফজর : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ ٤
(৪) শপথ রাতের, যখন তা গত হতে থাকে। (৮৯. আল ফজর : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ ٥
(৫) বোধশক্তির অধীকারীদের জন্যে বিশ্বাস আনয়নের ব্যাপারে এর মধ্যে কি কোনো শপথের বাক্য নেই? (৮৯. আল ফজর : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ٦
(৬) আপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ জাতির সাথে কেমন আচরণ করেছিলেন, (৮৯. আল ফজর : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ ٧
(৭) আদ জাতি ইরাম জাতির বংশধর ছিলো, আদ জাতি উচুঁ স্তম্ভের অধিকারী ছিলো, (৮৯. আল ফজর : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ ٨
(৮) যাদের সমান শক্তি ও বলবীর্যে কোনো দেশে কোনো জাতি সৃষ্টি করা হয়নি, (৮৯. আল ফজর : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ ٩
(৯) আর আল্লাহ ছামূদ জাতির সাথে কেমন আচরণ করেছিলেন, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিলো, (৮৯. আল ফজর : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ ١٠
(১০) আর আল্লাহ বহু পেরেকের অধিকারী ফিরআউনের সাথে কেমন আচরণ করেছিলেন? (৮৯. আল ফজর : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ ١١
(১১) যারা দেশের মধ্যে সীমালঙ্ঘন করেছিলো। (৮৯. আল ফজর : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ ١٢
(১২) তারপর দেশের মধ্যে অশান্তি বাড়িয়ে দিয়েছিলো। (৮৯. আল ফজর : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ١٣
(১৩) তারপর আপনার পালনকর্তা তাদের উপরে চাবুকের মতো শাস্তির আঘাত করলেন। (৮৯. আল ফজর : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤
(১৪) নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন, যেমন শত্রুদের জন্যে ঘাঁটিতে দৃষ্টি রাখা হয়। (৮৯. আল ফজর : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ ١٥
(১৫) সুতরাং মানুষের বেলায়, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, তারপর তাকে সম্মানিত করেন ও তাকে অনুগ্রহ দান করেন, তখন সে বলে যে, “আমার পালনকর্তা আমাকে সম্মানিত করেছেন।” (৮৯. আল ফজর : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ ١٦
(১৬) অপর পক্ষে যখন তাকে আল্লাহ পরীক্ষা করেন, তারপর তার উপরে তার জীবিকা সঙ্কুচিত করেন, তখন সে বলে যে, “আমার পালনকর্তা আমাকে অসম্মানিত করেছেন।” (৮৯. আল ফজর : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ ١٧
(১৭) কখনোই এটা উচিত নয়, বরং তোমরা পৃতিহীনকে সম্মান করো না (৮৯. আল ফজর : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ١٨
(১৮) এবং তোমরা অভাব গ্রস্তদেরকে অন্নদানের জন্যে পরস্পরকে উৎসাহিত করো না (৮৯. আল ফজর : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا ١٩
(১৯) আর তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণ রূপে খেয়ে ফেলো (৮৯. আল ফজর : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا ٢٠
(২০) এবং তোমরা ধন-সম্পদকে গভীর ভাবে ভালোবাসো। (৮৯. আল ফজর : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا ٢١
(২১) কখনোই এটা উচিত না, যখন পৃথিবী চুর্ণ-বিচূর্ণ হয়ে ভেঙ্গে যাবে। (৮৯. আল ফজর : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا ٢٢
(২২) আর আপনার পালনকর্তা ও সারি-সারি ভাবে দাড়ানো ফেরেশতাগণ উপস্থিত হবেন। (৮৯. আল ফজর : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ ٢٣
(২৩) আর সেই দিন দোযখকে উপস্থিত করা হবে, সেই দিন মানুষ আল্লাহকে স্মরণ করবে, কিন্তু সেই দিন এই স্মরণ, তার জন্যে কী কাজে আসবে? (৮৯. আল ফজর : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা