শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৮৬) الـطارق - আত্ব তারিক্ব (রাতের আগন্তক)
আয়াতঃ ১৭
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ١
(১) পথ আকাশের এবং রাত্রিতে আগমনকারী উজ্জ্বল নক্ষত্র সমূহের। (৮৬. আত্ব তারিক্ব : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ ٢
(২) আপনি কি জানেন, রাত্রিতে আগমনকারী কী? (৮৬. আত্ব তারিক্ব : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ ٣
(৩) তা হলো এক উজ্জ্বল নক্ষত্র। (৮৬. আত্ব তারিক্ব : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ ٤
(৪) প্রত্যেক প্রাণীর জন্যে একজন তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে। (৮৬. আত্ব তারিক্ব : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ ٥
(৫) অতএব, মানুষের দেখা উচিত যে, কী বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। (৮৬. আত্ব তারিক্ব : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ ٦
(৬) তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত পানি থেকে। (৮৬. আত্ব তারিক্ব : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ ٧
(৭) এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্যে থেকে। (৮৬. আত্ব তারিক্ব : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ ٨
(৮) নিশ্চয় আল্লাহ এ ব্যাপারে অবশ্যই সক্ষম যে, মানুষকে নিজের দিকে ফিরিয়ে নিতে। (৮৬. আত্ব তারিক্ব : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ ٩
(৯) যেদিন গোপন বিষয় সমূহকে পরীক্ষা করা হবে, (৮৬. আত্ব তারিক্ব : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ ١٠
(১০) সুতরাং সেই দিন মানুষের জন্যে কোনো শক্তি অথবা সাহায্যকারী থাকবে না। (৮৬. আত্ব তারিক্ব : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ ١١
(১১) শপথ চক্রশীল বৃষ্টির অধিকারী আকাশের। (৮৬. আত্ব তারিক্ব : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ ١٢
(১২) শপথ বিদীর্ণশীল পৃথিবীর। (৮৬. আত্ব তারিক্ব : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ ١٣
(১৩) নিশ্চয় কুরআন সত্য মিথ্যার নির্ধারণের বাণী (৮৬. আত্ব তারিক্ব : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ ١٤
(১৪) এবং কুরআন উপহাস নয়। (৮৬. আত্ব তারিক্ব : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا ١٥
(১৫) নিশ্চয় এই অবিশ্বাসীরা ভীষণ চক্রান্ত করে। (৮৬. আত্ব তারিক্ব : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَكِيدُ كَيۡدٗا ١٦
(১৬) আর আমিও ভীষণ চক্রান্ত করি। (৮৬. আত্ব তারিক্ব : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا ١٧
(১৭) অতএব, আপনি অবিশ্বাসীদেরকে অবকাশ দিন। আপনি তাদেরকে কিছু সময়ের জন্যে অবকাশ দিন। (৮৬. আত্ব তারিক্ব : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৮৭) الأعـلى - আল আলা (সুউঁচ্চ)
আয়াতঃ ১৯
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى ١
(১) আপনি আপনার সুউচ্চ পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। (৮৭. আল আলা : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ ٢
(২) যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, তারপর সুবিন্যস্ত করেছেন (৮৭. আল আলা : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ ٣
(৩) এবং যিনি সুপরিমিত করেছেন, তারপর পথ প্রদর্শন করেছেন (৮৭. আল আলা : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ ٤
(৪) এবং যিনি তৃণলতা উৎপন্ন করেছেন (৮৭. আল আলা : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ ٥
(৫) তারপর তৃণলতাকে কালো আবর্জনা করেছেন। (৮৭. আল আলা : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ ٦
(৬) শীঘ্রই আমি আপনাকে কুরআন পাঠ করাবো, ফলে আপনি কুরআন ভুলবেন না। (৮৭. আল আলা : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ ٧
(৭) তবে আল্লাহ যতটুকু ইচ্ছা করেন ততটুকু ব্যতীত। নিশ্চয় তিনি প্রকাশ্য বিষয় ও গোপন বিষয় জানেন। (৮৭. আল আলা : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ ٨
(৮) আমি আপনার জন্যে সহজ পথকে অনুসরণ করা সহজতর করে দিবো। (৮৭. আল আলা : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ ٩
(৯) সুতরাং যদি তাদের জন্যে উপদেশ ফলপ্রসূ হয়, তবে আপনি তাদেরকে উপদেশ দান করুন। (৮৭. আল আলা : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ ١٠
(১০) যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে। (৮৭. আল আলা : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى ١١
(১১) আর যে ব্যক্তি হতভাগা, সে উপদেশকে উপেক্ষা করবে, (৮৭. আল আলা : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ ١٢
(১২) সুতরাং ঐ ব্যক্তি হতভাগা, যে ব্যক্তি বিরাট আগুনের মধ্যে প্রবেশ করবে, (৮৭. আল আলা : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ١٣
(১৩) তারপর আগুনের মধ্যে সে মরবেও না, বাচবেও না। (৮৭. আল আলা : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ١٤
(১৪) অবশ্যই সে সফল হয়েছে, যে উপদেশ গ্রহণের মাধ্যমে পবিত্র হয়েছে (৮৭. আল আলা : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ١٥
(১৫) এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, তারপর নামায আদায় করে। (৮৭. আল আলা : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা