শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৮৫) البروج - আল বুরূজ (নক্ষত্র)
আয়াতঃ ২২
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ ١
(১) শপথ গ্রহ-নক্ষত্র বিশিষ্ট আকাশের। (৮৫. আল বুরূজ : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ ٢
(২) শপথ প্রতিশ্রুত দিনের। (৮৫. আল বুরূজ : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَشَاهِدٖ وَمَشۡهُودٖ ٣
(৩) শপথ জুমুয়ার দিনের, যে দিন মানুষের কাছে উপস্থিত হয় ও শপথ আরাফার দিনের, যার কাছে মানুষ উপস্থিত হয়। (৮৫. আল বুরূজ : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ ٤
(৪) গর্তের বাসীন্দারা ধ্বংস হয়েছে। (৮৫. আল বুরূজ : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ ٥
(৫) আর তারা ধ্বংস হয়েছে, যারা জ্বালানি বিশিষ্ট অগ্নিকুন্ডের অধিকারী ছিলো। (৮৫. আল বুরূজ : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ ٦
(৬) যখন তারা এ অগ্নিকুন্ডের পাশে বসে ছিলো (৮৫. আল বুরূজ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ ٧
(৭) এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিলো, তার উপরে তারা নিজেরাই সাক্ষী ছিলো। (৮৫. আল বুরূজ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ٨
(৮) ওরা বিশ্বাসীদেরকে শাস্তি দিয়েছিলো শুধু মাত্র এ জন্যে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস করেছিলো। (৮৫. আল বুরূজ : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ٩
(৯) যিনি আল্লাহ এমন যে, নভোমন্ডল ও ভূমন্ডলের রাজ্যত্ব তাঁর জন্যেই আর আল্লাহ সব কিছুর উপরে সাক্ষী রয়েছেন। (৮৫. আল বুরূজ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ ١٠
(১০) নিশ্চয় যারা বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীকে নির্যাতন করেছে, তারপর ক্ষমা প্রার্থনা করেনি, তবে তাদের জন্যে দোযখের শাস্তি আছে আর তাদের জন্যে আগুনে জ্বলার শাস্তি আছে। (৮৫. আল বুরূজ : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ ١١
(১১) নিশ্চয় যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের জন্যে এমন বেহেশত আছে, যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়। এটাই মহা সাফল্য। (৮৫. আল বুরূজ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ ١٢
(১২) নিশ্চয় আপনার পালনকর্তার পাকড়াও অবশ্যই কঠিন। (৮৫. আল বুরূজ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ ١٣
(১৩) নিশ্চয় তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করবেন। (৮৫. আল বুরূজ : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ ١٤
(১৪) আর তিনি ক্ষমাশীল, প্রেমময়। (৮৫. আল বুরূজ : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ ١٥
(১৫) সম্মানিত সিংহাসনের অধিকারী। (৮৫. আল বুরূজ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَعَّالٞ لِّمَا يُرِيدُ ١٦
(১৬) তিনি যা চান, তাই করেন। (৮৫. আল বুরূজ : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ ١٧
(১৭) আপনার কাছে সৈন্যবাহিনীর সংবাদ পৌঁছেছে কি, (৮৫. আল বুরূজ : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِرۡعَوۡنَ وَثَمُودَ ١٨
(১৮) ফিরআউন এবং ছামূদ জাতির সৈন্যবাহিনীর সংবাদ? (৮৫. আল বুরূজ : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ ١٩
(১৯) বরং যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে, তারা মিথ্যা আরোপের মধ্যে নিযুক্ত আছে। (৮৫. আল বুরূজ : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ ٢٠
(২০) আর আল্লাহ তাদেরকে তাদের পিছন দিক থেকে পরিবেষ্টন করে আছেন। (৮৫. আল বুরূজ : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ ٢١
(২১) বরং এটা সম্মানিত কুরআন, কেননা তাদের মিথ্যা আরোপের কারণে কুরআনের সম্মান নষ্ট হয় না, (৮৫. আল বুরূজ : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي لَوۡحٖ مَّحۡفُوظِۭ ٢٢
(২২) এ কুরআন ফলকের মধ্যে সুরক্ষিত রয়েছে। (৮৫. আল বুরূজ : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা