শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَلۡبِسُونَ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ وَتَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَأَنتُمۡ تَعۡلَمُونَ ٧١
(৭১) হে গ্রন্থপ্রাপ্তগণ! কেনো তোমরা সত্যকে মিথ্যার পোশাক পরিয়ে দিচ্ছো আর তোমরা সত্যকে গোপন করছো, অথচ তোমরা সেই সত্যকে জানো? (৩. আল ইমরান : ৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ ءَامِنُواْ بِٱلَّذِيٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَجۡهَ ٱلنَّهَارِ وَٱكۡفُرُوٓاْ ءَاخِرَهُۥ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ٧٢
(৭২) গ্রন্থপ্রাপ্তদের মধ্যে থেকে এক দল তাদের নিজ দলের লোকদেরকে বলে যে, “তোমরাও দিনের প্রথম ভাগে ঐ কুরআনের প্রতি বিশ্বাস করো, যে কুরআন বিশ্বাসীদের উপরে অবতীর্ণ হয়েছে আর তোমরা দিনের শেষ ভাগে কুরআনকে অবিশ্বাস করো, যেনো বিশ্বাসীরা আল্লাহর কুরআন থেকে ফিরে যায়। (৩. আল ইমরান : ৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تُؤۡمِنُوٓاْ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمۡ قُلۡ إِنَّ ٱلۡهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤۡتَىٰٓ أَحَدٞ مِّثۡلَ مَآ أُوتِيتُمۡ أَوۡ يُحَآجُّوكُمۡ عِندَ رَبِّكُمۡۗ قُلۡ إِنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ ٧٣
(৭৩) আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত তোমাদের ধর্মের অনুসরণ করে, কেবল মাত্র তাকে ছাড়া অন্য কারো প্রতি তোমরা বিশ্বাস করো না।” আপনি তাদেরকে বলুন, “নিশ্চয় আল্লাহ যে পথ প্রদর্শন করেন, সেই পথই হচ্ছে সঠিক পথ। তোমরা এসব করছো কেবল এই জিদের বশবর্তী হয়ে যে, তোমাদেরকে যে গ্রন্থ দেওয়া হয়েছে, সেই গ্রন্থের মতো অন্য কেউ কেনো গ্রন্থপ্রাপ্ত হবে? অথবা কেনো মুসলিমরা তোমাদের প্রভুর সামনে তোমাদের উপরে বিজয়ী হবে?” আপনি বলুন, “নিশ্চয় মর্যাদা আল্লাহর হাতে ন্যস্ত, তিনি যাকে ইচ্ছা এ মর্যাদা দান করেন। বস্তুত আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময়, সর্বজ্ঞ।” (৩. আল ইমরান : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَخۡتَصُّ بِرَحۡمَتِهِۦ مَن يَشَآءُۗ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ٧٤
(৭৪) আল্লাহ তাঁর স্বীয় দয়ার মাধ্যমে যাকে ইচ্ছা তাঁর নিজের জন্যে নির্বাচিত করেন। বস্তুত আল্লাহ হচ্ছেন মহা অনুগ্রহের অধিকারী। (৩. আল ইমরান : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَمِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مَنۡ إِن تَأۡمَنۡهُ بِقِنطَارٖ يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ وَمِنۡهُم مَّنۡ إِن تَأۡمَنۡهُ بِدِينَارٖ لَّا يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ إِلَّا مَا دُمۡتَ عَلَيۡهِ قَآئِمٗاۗ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَيۡسَ عَلَيۡنَا فِي ٱلۡأُمِّيِّـۧنَ سَبِيلٞ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ ٧٥
(৭৫) গ্রন্থপ্রাপ্তদের মধ্যে এমনো মানুষ আছে, আপনি যদি তার কাছে বহু সম্পদ জমা রাখেন, তবে সে আপনাকে ঐ সম্পদ ফিরিয়ে দিবে। আর তাদের মধ্যে এমনো মানুষ আছে, আপনি যদি তার কাছে একটি দিনার জমা রাখেন, সে আপনাকে ঐ দিনারটি ফিরিয়ে দিবে না, যদি না আপনি প্রবলভাবে তার কাছে দাঁড়িয়ে থাকেন। তারা এইরূপ মন্দ লোক, কারণ তারা বলে যে, “নিক্ষরদের অধিকার বিনষ্ট করার ব্যাপারে আমাদের উপরে কোনো পাপ নেই।” আর তারা জেনে-শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। (৩. আল ইমরান : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلَىٰۚ مَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ وَٱتَّقَىٰ فَإِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ ٧٦
(৭৬) তবে হাঁ এটা সত্য, যে ব্যক্তি আল্লাহর সাথে তার অঙ্গীকার পূর্ণ করে ও আল্লাহকে ভয় করে, সুতরাং নিশ্চয় আল্লাহ এমন পরহেযগারদেরকে ভালোবাসেন। (৩. আল ইমরান : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ يَشۡتَرُونَ بِعَهۡدِ ٱللَّهِ وَأَيۡمَٰنِهِمۡ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ لَا خَلَٰقَ لَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ وَلَا يَنظُرُ إِلَيۡهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ٧٧
(৭৭) নিশ্চয় যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের প্রতি‌শ্রুতিকে তুচ্ছ মূল্যের বিনিময়ে বিক্রী করে দেয়, এরাই তারা, যাদের জন্যে পরকালে কল্যাণের কোনো অংশ থাকবে না আর আল্লাহ তাদের সঙ্গে কথাও বলবেন না। কিয়ামতের দিনে আল্লাহ তাদের দিকে সদয় দৃষ্টিতে তাকাবেন না আর আল্লাহ তাদেরকে পরিশুদ্ধও করবেন না। আর তাদের জন্যে কঠোর শাস্তি রয়েছে। (৩. আল ইমরান : ৭৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা