শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٣٥
(৩৫) বিশ্বাসীরা সিংহাসনের উপরে বসে, অবিশ্বাসীদেরকে অবলোকন করবে। (৮৩. আত মুতাফফিফীন : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ ٣٦
(৩৬) অবিশ্বাসীরা কি আজ ঐ কাজের যথাযথ প্রতিফল পেয়েছে, যে কাজ তারা ইতিপূর্বে করেছিলো? (৮৩. আত মুতাফফিফীন : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৮৪) الانشقاق - আল ইনশিক্বাক্ব (ফেটে যাওয়া)
আয়াতঃ ২৫
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ١
(১) যখন আকাশ ফেটে যাবে (৮৪. আল ইনশিক্বাক্ব : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٢
(২) আর যখন আকাশ তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত (৮৪. আল ইনশিক্বাক্ব : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ ٣
(৩) যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে (৮৪. আল ইনশিক্বাক্ব : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ٤
(৪) আর পৃথিবী তার ভিতরে যা কিছু রয়েছে, সব কিছুকে তার বাহিরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে (৮৪. আল ইনশিক্বাক্ব : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٥
(৫) যখন পৃথিবী তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত। (৮৪. আল ইনশিক্বাক্ব : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ ٦
(৬) হে মানুষ, নিশ্চয় তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌঁছতে বিশেষ প্রচেষ্টা চালাতে হবে, তারপর তাঁর সাক্ষাৎ মিলবে। (৮৪. আল ইনশিক্বাক্ব : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ٧
(৭) সুতরাং তার ক্ষেত্রে, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, (৮৪. আল ইনশিক্বাক্ব : ৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا ٨
(৮) তবে শীঘ্রই তার সহজ হিসাব নেওয়া হবে (৮৪. আল ইনশিক্বাক্ব : ৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا ٩
(৯) এবং সে তার পরিবারের কাছে খুশি হয়ে ফিরে যাবে। (৮৪. আল ইনশিক্বাক্ব : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ١٠
(১০) আর তার ক্ষেত্রে, যার আমলনামা তার পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে। (৮৪. আল ইনশিক্বাক্ব : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا ١١
(১১) তবে শীঘ্রই সে মৃত্যুকে আহবান করবে (৮৪. আল ইনশিক্বাক্ব : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَصۡلَىٰ سَعِيرًا ١٢
(১২) এবং সে জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। (৮৪. আল ইনশিক্বাক্ব : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ١٣
(১৩) নিশ্চয় সে তার পরিবারের মধ্যে আনন্দিত ছিলো। (৮৪. আল ইনশিক্বাক্ব : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ١٤
(১৪) নিশ্চয় সে মনে করতো যে, সে কখনো আল্লাহর কাছে ফিরে যাবে না। (৮৪. আল ইনশিক্বাক্ব : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا ١٥
(১৫) বরং, নিশ্চয় তার প্রভু তাকে দেখছিলেন। (৮৪. আল ইনশিক্বাক্ব : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ١٦
(১৬) সুতরাং কখনোই তার ধারণা ঠিক না, আমি শপথ করছি সন্ধ্যাকালীন লাল আভার। (৮৪. আল ইনশিক্বাক্ব : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ١٧
(১৭) আর আমি শপথ করছি রাতের এবং ঐ বিষয় সমূহের যা রাতের মধ্যে সমাবেশ ঘটে। (৮৪. আল ইনশিক্বাক্ব : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ١٨
(১৮) এবং আমি শপথ করছি চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে। (৮৪. আল ইনশিক্বাক্ব : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ ١٩
(১৯) অবশ্যই তোমরা এক স্তর থেকে আরেক স্তরে আরোহণ করবে। (৮৪. আল ইনশিক্বাক্ব : ১৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٢٠
(২০) অতএব, তাদের কি হলো যে, তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না (৮৪. আল ইনশিক্বাক্ব : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩ ٢١
(২১) আর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয়, তখন তারা সেজদা করে না। (সেজদা-১৪) (৮৪. আল ইনশিক্বাক্ব : ২১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ٢٢
(২২) বরং যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী, তারা কুরআনের প্রতি মিথ্যা আরোপ করে। (৮৪. আল ইনশিক্বাক্ব : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ٢٣
(২৩) অথচ আল্লাহ ঐ সম্পর্কে ভালো জানেন, যা তারা লুকিয়ে রাখে। (৮৪. আল ইনশিক্বাক্ব : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ٢٤
(২৪) অতএব, আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। (৮৪. আল ইনশিক্বাক্ব : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ ٢٥
(২৫) তবে তারা ব্যতীত যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকাজ করে, তাদের জন্যে এমন পুরস্কার রয়েছে, যা কখনোই শেষ হবে না। (৮৪. আল ইনশিক্বাক্ব : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা