শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ ٧
(৭) কখনোই তোমাদের ধারণা ঠিক না, নিশ্চয় পাপাচারীদের আমলনামা কারাগারের মধ্যে সংরক্ষিত আছে। (৮৩. আত মুতাফফিফীন : ৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ ٨
(৮) আর আপনি কি জানেন, কারাগার কী ও তাতে কী সংরক্ষিত আছে? (৮৩. আত মুতাফফিফীন : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كِتَٰبٞ مَّرۡقُومٞ ٩
(৯) এটা একটি লিখিত গ্রন্থ। (৮৩. আত মুতাফফিফীন : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٠
(১০) সেই দিন মিথ্যা আরোপকারীদের জন্যে দুর্ভোগ হবে, (৮৩. আত মুতাফফিফীন : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ١١
(১১) যারা বিচারের দিনকে মিথ্যা আরোপ করে। (৮৩. আত মুতাফফিফীন : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ ١٢
(১২) কেবল মাত্র সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ ব্যক্তিই বিচারের দিনকে মিথ্যা আরোপ করে। (৮৩. আত মুতাফফিফীন : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ١٣
(১৩) যখন তার কাছে আমার বাণী সমূহ পাঠ করা হয়, তখন সে বলে, “কুরআন তো অতীত কালের উপকথা”। (৮৩. আত মুতাফফিফীন : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ١٤
(১৪) কখনোই তাদের এ কথা ঠিক না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয়ের উপরে মরিচা ধরিয়ে দিয়েছে। (৮৩. আত মুতাফফিফীন : ১৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ ١٥
(১৫) কখনোই তাদের এ কথা ঠিক না, নিশ্চয় তারা সেই দিন তাদের প্রভুর কাছ থেকে বঞ্চিত থাকবে। (৮৩. আত মুতাফফিফীন : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ ١٦
(১৬) তারপর নিশ্চয় তারা ভয়ঙ্কর আগুনের মধ্যে প্রবেশ করবে। (৮৩. আত মুতাফফিফীন : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ١٧
(১৭) তারপর বলা হবে, “ইহা ঐ শাস্তি, যে শাস্তির প্রতি তোমরা মিথ্যা আরোপ করতে।” (৮৩. আত মুতাফফিফীন : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ ١٨
(১৮) কখনোই তাদের ধারণা ঠিক না, নিশ্চয় সৎ লোকদের আমলনামা অট্টালিকার মধ্যে সংরক্ষিত আছে। (৮৩. আত মুতাফফিফীন : ১৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ ١٩
(১৯) আর আপনি কি জানেন, অট্টালিকা কী ও তাতে কী সংরক্ষিত আছে? (৮৩. আত মুতাফফিফীন : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كِتَٰبٞ مَّرۡقُومٞ ٢٠
(২০) এটা একটি লিখিত গ্রন্থ। (৮৩. আত মুতাফফিফীন : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ ٢١
(২১) আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে। (৮৩. আত মুতাফফিফীন : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ ٢٢
(২২) নিশ্চয় সৎলোকগণ পরম আরামের মধ্যে থাকবে। (৮৩. আত মুতাফফিফীন : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٢٣
(২৩) তারা সিংহাসনের উপরে বসে অবলোকন করবে। (৮৩. আত মুতাফফিফীন : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ ٢٤
(২৪) আপনি তাদের মুখমন্ডলের মধ্যে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন। (৮৩. আত মুতাফফিফীন : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ ٢٥
(২৫) তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করানো হবে। (৮৩. আত মুতাফফিফীন : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ ٢٦
(২৬) তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। (৮৩. আত মুতাফফিফীন : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ ٢٧
(২৭) তার মিশ্রণ হবে তসনীম এর পানি থেকে। (৮৩. আত মুতাফফিফীন : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ ٢٨
(২৮) তাসনীম হচ্ছে একটি ঝর্ণা, তা থেকে পান করবে নৈকট্য প্রাপ্তগণ। (৮৩. আত মুতাফফিফীন : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ ٢٩
(২৯) নিশ্চয় যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করতো। (৮৩. আত মুতাফফিফীন : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ ٣٠
(৩০) অপরাধীরা যখন বিশ্বাসীদের কাছ দিয়ে গমন করতো তখন পরস্পরে চোখ দিয়ে ইশারা করতো। (৮৩. আত মুতাফফিফীন : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ ٣١
(৩১) এবং অপরাধীরা যখন তাদের পরিবারের কাছে ফিরতো, তখনও হাসাহাসি করে ফিরতো। (৮৩. আত মুতাফফিফীন : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ٣٢
(৩২) আর যখন অপরাধীরা বিশ্বাসীদেরকে দেখতো, তখন বলতো, “নিশ্চয় এরা অবশ্যই বিভ্রান্ত।” (৮৩. আত মুতাফফিফীন : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ ٣٣
(৩৩) অথচ অপরাধীরা বিশ্বাসীদের উপরে তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি। (৮৩. আত মুতাফফিফীন : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ ٣٤
(৩৪) ফলে যারা পৃথিবীতে বিশ্বাসী ছিলো তারা আজ অবিশ্বাসীদের প্রতি হাসাহাসি করবে। (৮৩. আত মুতাফফিফীন : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা