শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৮২) الانفطار - আল ইনফিতার (বিদীর্ণ করা)
আয়াতঃ ১৯
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ ١
(১) যখন আকাশ ফেটে যাবে ও বিক্ষিপ্ত হবে (৮২. আল ইনফিতার : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ ٢
(২) যখন নক্ষত্র সমূহ ঝরে পড়বে (৮২. আল ইনফিতার : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ ٣
(৩) যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে (৮২. আল ইনফিতার : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ٤
(৪) যখন কবর সমূহকে উন্মোচিত করা হবে (৮২. আল ইনফিতার : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ٥
(৫) তখন প্রত্যেকে জেনে নিবে, সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে। (৮২. আল ইনফিতার : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ ٦
(৬) হে মানুষ, কিসে তোমাকে তোমার মহা সন্মানিত পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো, (৮২. আল ইনফিতার : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٧
(৭) যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন? (৮২. আল ইনফিতার : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ ٨
(৮) যে আকৃতিতে তিনি চেয়েছেন সেইভাবে তিনি তোমাকে গঠন করেছেন। (৮২. আল ইনফিতার : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ٩
(৯) তোমরা কখনো বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা বিচারের দিনকে মিথ্যা মনে করো। (৮২. আল ইনফিতার : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ ١٠
(১০) নিশ্চয় তোমাদের উপরে তত্ত্বাবধায়ক ফেরেশতা নিযুক্ত আছে, (৮২. আল ইনফিতার : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كِرَامٗا كَٰتِبِينَ ١١
(১১) সম্মানিত আমল লেখকবৃন্দ। (৮২. আল ইনফিতার : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ١٢
(১২) ঐ সম্মানিত লেখকবৃন্দ তা জানে, যা তোমরা করো। (৮২. আল ইনফিতার : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ ١٣
(১৩) নিশ্চয় সৎকর্মীগণ অনুগ্রহে ভরা বেহেশতের মধ্যে থাকবে। (৮২. আল ইনফিতার : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ ١٤
(১৪) নিশ্চয় দুষ্কর্মীরা ভয়ঙ্কর আগুনের মধ্যে থাকবে। (৮২. আল ইনফিতার : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ ١٥
(১৫) তারা আগুনের মধ্যে বিচারের দিনে প্রবেশ করবে (৮২. আল ইনফিতার : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ ١٦
(১৬) তারা আগুন থেকে পৃথক হবে না। (৮২. আল ইনফিতার : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٧
(১৭) আপনি জানেন কি, বিচারের দিন কী? (৮২. আল ইনফিতার : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٨
(১৮) পুনরায় বলছি, আপনি জানেন কি, বিচারের দিন কী? (৮২. আল ইনফিতার : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ ١٩
(১৯) যেদিন কেউ কারো জন্যে কোনো কিছু করার সামর্থ্য রাখবে না এবং সেই দিন সব কর্তৃত্ব হবে আল্লাহর জন্যে। (৮২. আল ইনফিতার : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৮৩) المطـفـفين - আত মুতাফফিফীন (প্রতারণা করা)
আয়াতঃ ৩৬
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ ١
(১) প্রতারণা-কারীদের জন্যে দুর্ভোগ। (৮৩. আত মুতাফফিফীন : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ ٢
(২) যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয়, তখন তারা পূর্ণ মাত্রায় মেপে নেয় (৮৩. আত মুতাফফিফীন : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ ٣
(৩) এবং যখন তারা মানুষকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন তারা কম করে দেয়। (৮৩. আত মুতাফফিফীন : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ ٤
(৪) এরা কি ভাবে না যে, এরা পুনরায় জীবিত হবে (৮৩. আত মুতাফফিফীন : ৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

لِيَوۡمٍ عَظِيمٖ ٥
(৫) এক মহা দিনে। (৮৩. আত মুতাফফিফীন : ৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ٦
(৬) যেদিন মানুষ বিশ্বজগতের পালনকর্তার সামনে দাঁড়াবে। (৮৩. আত মুতাফফিফীন : ৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা