শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৮১) التكوير - আত তাকউয়ীর (অন্ধকারাচ্ছন্ন)
আয়াতঃ ২৯
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ١
(১) যখন সূর্যকে ভাঁজ করা হবে (৮১. আত তাকউয়ীর : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ٢
(২) যখন নক্ষত্র ঝরে পড়বে (৮১. আত তাকউয়ীর : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ٣
(৩) যখন পর্বতমালা চলমান হবে (৮১. আত তাকউয়ীর : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ٤
(৪) যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রী সমূহ উপেক্ষিত হবে (৮১. আত তাকউয়ীর : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ ٥
(৫) যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে (৮১. আত তাকউয়ীর : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ٦
(৬) যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে (৮১. আত তাকউয়ীর : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ٧
(৭) যখন আত্মা সমূহকে তার নিজ দেহে জুরে দেওয়া হবে (৮১. আত তাকউয়ীর : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ٨
(৮) যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞেস করা হবে (৮১. আত তাকউয়ীর : ৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ ٩
(৯) কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছিলো? (৮১. আত তাকউয়ীর : ৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ ١٠
(১০) যখন আমলনামা খোলা হবে (৮১. আত তাকউয়ীর : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ١١
(১১) যখন আকাশের আবরণ অপসারিত করা হবে (৮১. আত তাকউয়ীর : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ١٢
(১২) যখন দোযখের ভয়ঙ্কর আগুন প্রজ্বলিত করা হবে (৮১. আত তাকউয়ীর : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ١٣
(১৩) যখন বেহেশতকে নিকটে আনা হবে (৮১. আত তাকউয়ীর : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ ١٤
(১৪) তখন প্রত্যেকেই জেনে নিবে, সে ইতিপূর্বে কি উপস্থিত করেছে। (৮১. আত তাকউয়ীর : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ١٥
(১৫) কাজেই তোমাদের ধারণা ঠিক না, আমি সেই সব নক্ষত্র সমূহের শপথ করি, যারা পশ্চাতে সরে যায়, (৮১. আত তাকউয়ীর : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ١٦
(১৬) চলমান হয় ও অদৃশ্য হয়। (৮১. আত তাকউয়ীর : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ١٧
(১৭) শপথ রাত্রির, যখন রাত্রি বিগত হয়ে যায়। (৮১. আত তাকউয়ীর : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ١٨
(১৮) শপথ ভোরের, যখন ভোর শ্বাস গ্রহণ করে ফলে তা উজ্জ্বল হতে থাকে। (৮১. আত তাকউয়ীর : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ١٩
(১৯) নিশ্চয় কুরআন সম্মানিত বার্তা বাহক ফেরেশতা জিবরিলের বহনকৃত বাণী। (৮১. আত তাকউয়ীর : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ ٢٠
(২০) যে ফেরেশতা সিংহাসনের অধিকারী শক্তিশালী আল্লাহর নিকট মর্যাদাশীল, (৮১. আত তাকউয়ীর : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ ٢١
(২১) সেখানে আল্লাহর নিকট ফেরেশতা জিবরিল সবার মান্যবর এবং বিশ্বাসভাজন (৮১. আত তাকউয়ীর : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ ٢٢
(২২) এবং তোমাদের সঙ্গী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাগল নন। (৮১. আত তাকউয়ীর : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ٢٣
(২৩) নিশ্চয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফেরেশতা জিবরিলকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন। (৮১. আত তাকউয়ীর : ২৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ٢٤
(২৪) মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অদৃশ্য বিষয় সম্পর্কে বলতে কৃপনতা করেন না। (৮১. আত তাকউয়ীর : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ ٢٥
(২৫) কুরআন বিতাড়িত শয়তানের উক্তি নয়। (৮১. আত তাকউয়ীর : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَيۡنَ تَذۡهَبُونَ ٢٦
(২৬) অতএব, তোমরা কোথায় ফিরে যাচ্ছো? (৮১. আত তাকউয়ীর : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ٢٧
(২৭) কুরআন বিশ্ববাসীদের জন্যে একটি উপদেশ গ্রন্থ। (৮১. আত তাকউয়ীর : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ٢٨
(২৮) কুরআন ঐ ব্যক্তির জন্যে উপদেশ, তোমাদের মধ্যে যে ব্যক্তি সোজা পথে চলতে চায়। (৮১. আত তাকউয়ীর : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٩
(২৯) বিশ্বজগতের প্রভু আল্লাহ যা চান, তা ব্যতীত পরকালে তোমরা অন্য কিছুই চাইবে না। (৮১. আত তাকউয়ীর : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা