শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৮০) عبس - আবাসা (তিনি ভ্রুকুঞ্চিত করলেন)
আয়াতঃ ৪২
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

عَبَسَ وَتَوَلَّىٰٓ ١
(১) রসূল ভ্রুকুঞ্চিত করলেন এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে মুখ ফিরিয়ে নিলেন। (৮০. আবাসা : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ ٢
(২) যেহেতু তাঁর কাছে এক অন্ধ ব্যক্তি আসলো। (৮০. আবাসা : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ٣
(৩) হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি কি জানেন? হয়তো সে পরিশুদ্ধ হতো (৮০. আবাসা : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ ٤
(৪) অথবা সে উপদেশ গ্রহণ করতো, সুতরাং উপদেশ গ্রহণ তার উপকার হতো! (৮০. আবাসা : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ ٥
(৫) ঐ অবিশ্বাসীর ক্ষেত্রে, যে নিজেকে অভাব মুক্ত ভাবে (৮০. আবাসা : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ٦
(৬) অথচ আপনি এমন অবিশ্বাসীর জন্যে চিন্তায় মশগুল। (৮০. আবাসা : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ ٧
(৭) যদি সে শুদ্ধ না হয়, তবে আপনার উপরে কোনো দোষ নেই। (৮০. আবাসা : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ ٨
(৮) আর তার ক্ষেত্রে, যে ব্যক্তি আপনার কাছে দৌড়ে আসলো (৮০. আবাসা : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهُوَ يَخۡشَىٰ ٩
(৯) আর সে আল্লাহকে ভয় করে। (৮০. আবাসা : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ ١٠
(১০) তখন আপনি তাকে অবজ্ঞা করলেন। (৮০. আবাসা : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ ١١
(১১) কখনো এরূপ করবেন না, নিশ্চয় এ কুরআন হচ্ছে উপদেশ বাণী। (৮০. আবাসা : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَن شَآءَ ذَكَرَهُۥ ١٢
(১২) অতএব, যে ব্যক্তি ইচ্ছা করবে, সে এ কুরআনকে স্মরণ করবে। (৮০. আবাসা : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ ١٣
(১৩) কুরআন সম্মানিত গ্রন্থের মধ্যে লাওহে মাহফুজে লিখিত আছে, (৮০. আবাসা : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ ١٤
(১৪) উচ্চ পবিত্র পত্র সমূহে, (৮০. আবাসা : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بِأَيۡدِي سَفَرَةٖ ١٥
(১৫) লেখক ফেরেশতাদের হস্তাক্ষরে, (৮০. আবাসা : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كِرَامِۭ بَرَرَةٖ ١٦
(১৬) যে ফেরেশতারা সম্মানিত, পবিত্র চরিত্র সম্পন্ন। (৮০. আবাসা : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ ١٧
(১৭) ধ্বংস হোক মানুষ, কেননা সে কুরআনকে আমান্যকারী। (৮০. আবাসা : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ ١٨
(১৮) মানুষ কি চিন্তা করে না যে, আল্লাহ তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? (৮০. আবাসা : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ١٩
(১৯) তিনি তাকে এক শুক্রকীট থেকে সৃষ্টি করেছেন, তারপর তাকে সুপরিমিত করেছেন। (৮০. আবাসা : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ٢٠
(২০) তারপর তার জন্যে জন্ম হওয়ার পথকে সহজ করে দিয়েছেন। (৮০. আবাসা : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ ٢١
(২১) তারপর তিনি তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। (৮০. আবাসা : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ٢٢
(২২) তারপর যখন আল্লাহ ইচ্ছা করবেন, তখন তাকে পুনরায় জীবিত করবেন। (৮০. আবাসা : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ ٢٣
(২৩) কখনো এরূপ ঠিক না, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা সম্পাদন করেনি। (৮০. আবাসা : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ٢٤
(২৪) সুতরাং মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক (৮০. আবাসা : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا ٢٥
(২৫) যে, আমি তা কিভাবে সৃষ্টি করেছি, আমিই আকাশ থেকে প্রচুর পরিমানে পানি বর্ষণ করেছি। (৮০. আবাসা : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا ٢٦
(২৬) এরপর আমি ভূমিকে যথাযথ ভাবে বিদীর্ণ করেছি। (৮০. আবাসা : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا ٢٧
(২৭) তারপর আমি ভূমির মধ্যে উৎপন্ন করেছি, শস্য (৮০. আবাসা : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَعِنَبٗا وَقَضۡبٗا ٢٨
(২৮) ও আঙ্গুর ও শাকসবজি (৮০. আবাসা : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَزَيۡتُونٗا وَنَخۡلٗا ٢٩
(২৯) ও জলপাই ও খেজুর (৮০. আবাসা : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَحَدَآئِقَ غُلۡبٗا ٣٠
(৩০) ও ঘন বাগান সমূহ (৮০. আবাসা : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفَٰكِهَةٗ وَأَبّٗا ٣١
(৩১) ও ফল এবং ঘাস, (৮০. আবাসা : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ٣٢
(৩২) জীবন সামগ্রী রূপে তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারের জন্যে। (৮০. আবাসা : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ٣٣
(৩৩) তারপর যখন কান ফাটানো আওয়াজ আসবে। (৮০. আবাসা : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ ٣٤
(৩৪) সেই দিন মানুষ পলায়ন করবে, তার ভাইয়ের কাছ থেকে (৮০. আবাসা : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأُمِّهِۦ وَأَبِيهِ ٣٥
(৩৫) ও তার মাতার ও তার পিতার কাছ থেকে (৮০. আবাসা : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ ٣٦
(৩৬) ও তার স্ত্রীর ও তার সন্তানদের কাছ থেকে। (৮০. আবাসা : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ ٣٧
(৩৭) সেই দিন প্রত্যেক মানুষেরই নিজের মধ্যে এক দুশ্চিন্তা থাকবে, যা তাকে দুশ্চিন্তা গ্রস্ত করে রাখবে। (৮০. আবাসা : ৩৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ ٣٨
(৩৮) অনেক মুখমন্ডল সেই দিন উজ্জ্বল হবে, (৮০. আবাসা : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ ٣٩
(৩৯) সহাস্য ও প্রফুল্ল হবে। (৮০. আবাসা : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ ٤٠
(৪০) আর সেই দিন অনেক মুখমন্ডল ধুলি ধূসরিত হবে। (৮০. আবাসা : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَرۡهَقُهَا قَتَرَةٌ ٤١
(৪১) তাদেরকে পাপের কালিমা আচ্ছন্ন করে রাখবে। (৮০. আবাসা : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ ٤٢
(৪২) এরাই তারা, যারা অবিশ্বাসী ও পাপিষ্ঠ ছিলো। (৮০. আবাসা : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা