শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا ٣١
(৩১) নিশ্চয় পরহেযগারদের জন্যে সাফল্য রয়েছে। (৭৮. আন নাবা : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا ٣٢
(৩২) ফলের বাগান সমূহ, ও আঙ্গুর সমূহ (৭৮. আন নাবা : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَوَاعِبَ أَتۡرَابٗا ٣٣
(৩৩) আর সমবয়স্কা পূর্ণযৌবনা তরুণীগণ (৭৮. আন নাবা : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَأۡسٗا دِهَاقٗا ٣٤
(৩৪) এবং পরিপূর্ণ পানপাত্র। (৭৮. আন নাবা : ৩৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا ٣٥
(৩৫) তারা বেহেশতের মধ্যে অর্থহীন ও মিথ্যা কথা শুনবে না। (৭৮. আন নাবা : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا ٣٦
(৩৬) এটা হবে আপনার পালনকর্তার পক্ষ থেকে প্রতিফল ও হিসাব মতো পুরস্কার। (৭৮. আন নাবা : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا ٣٧
(৩৭) আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডল এবং এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে, সব কিছুর পালনকর্তা। আল্লাহ অতি দয়াময়। কিয়ামতের দিন কেউ তাঁর সাথে কোনো কথা বলার ক্ষমতা রাখবে না। (৭৮. আন নাবা : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا ٣٨
(৩৮) যেদিন জিবরিল ও ফেরেশতাগণ সারিবদ্ধ ভাবে দাঁড়াবে, সেই দিন ঐ ব্যক্তি ব্যতীত কেউ কথা বলতে পারবে না, অতি দয়াময় আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবেন এবং সে সত্য কথা বলবে। (৭৮. আন নাবা : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا ٣٩
(৩৯) এই বিচারের দিন সত্য। সুতরাং যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা গ্রহণ করুক। (৭৮. আন নাবা : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا ٤٠
(৪০) নিশ্চয় আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, সেই দিন মানুষ ঐ কাজের প্রতিফল দেখতে পাবে, যা তার দুই হাত পূর্বেই পাঠিয়েছে এবং অবিশ্বাসীগণ বলবে, “হায় আমার আফসোস! আমি যদি মাটি হয়ে যেতাম!” (৭৮. আন নাবা : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৭৯) الـنازعات - আন নযিআত (প্রচেষ্টাকারী)
আয়াতঃ ৪৬
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا ١
(১) শপথ প্রচেষ্টাকারী ফেরেশতাদের, যারা পাপীদের আত্মা ডুব দিয়ে নির্মম ভাবে টেনে বের করে। (৭৯. আন নযিআত : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا ٢
(২) শপথ বন্ধন মুক্তকারী ফেরেশতাদের, যারা বিশ্বাসীদের আত্মা হালকা ভাবে বন্ধন মুক্ত করে। (৭৯. আন নযিআত : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا ٣
(৩) শপথ সাঁতারু ফেরেশতাদের, যারা আমার নির্দেশ পালনের জন্যে সাঁতার কাটে। (৭৯. আন নযিআত : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا ٤
(৪) শপথ অগ্রগামী ফেরেশতাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয়। (৭৯. আন নযিআত : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا ٥
(৫) তারপর শপথ কাজ পরিচালনাকারী ফেরেশতাদের, যারা সুষ্ঠভাবে তাদের কাজ সম্পাদন করে। (৭৯. আন নযিআত : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ ٦
(৬) যেদিন সব কিছুকে প্রকম্পিতকারী প্রথম শিঙ্গাধ্বনি প্রকম্পিত করবে। (৭৯. আন নযিআত : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ ٧
(৭) তারপর এ প্রথম শিঙ্গাধ্বনির অনুসরণ করবে পশ্চাদগামী আরো একটি শিঙ্গাধ্বনি। (৭৯. আন নযিআত : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ ٨
(৮) সেই দিন অনেক হৃদয় ভয়ে প্রকম্পিত হবে। (৭৯. আন নযিআত : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ ٩
(৯) তাদের দৃষ্টি সমূহ ভীত হবে। (৭৯. আন নযিআত : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ ١٠
(১০) তারা বলে, “নিশ্চয় আমরা কি মৃত্যুর পরেও জীবিত হয়ে আগের অবস্থায় ফিরে আসবো, (৭৯. আন নযিআত : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ ١١
(১১) এমন কি আমরা যখন গলিত অস্থি হয়ে যাবো, তখনও জীবিত হবো?” (৭৯. আন নযিআত : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ ١٢
(১২) তারা বলে, “তবে তো এ ফিরে আসা বড়ই ক্ষতিকর হবে”। (৭৯. আন নযিআত : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ ١٣
(১৩) সুতরাং তা হবে কেবল মাত্র একটি মহা গর্জন। (৭৯. আন নযিআত : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ١٤
(১৪) ফলে তখনই তারা খোলা ময়দানে সমবেত হবে। (৭৯. আন নযিআত : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ١٥
(১৫) আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি, (৭৯. আন নযিআত : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা