শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৭৮) الـنبإ - আন নাবা (মহা সংবাদ)
আয়াতঃ ৪০
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

عَمَّ يَتَسَآءَلُونَ ١
(১) অবিশ্বাসীরা পরস্পরকে কি বিষয়ে জিজ্ঞাসা করছে? (৭৮. আন নাবা : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ ٢
(২) ঐ মহা সংবাদ সম্পর্কে, (৭৮. আন নাবা : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ ٣
(৩) যে কিয়ামত সম্পর্কে তারা মতানৈক্য করে। (৭৮. আন নাবা : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّا سَيَعۡلَمُونَ ٤
(৪) কখনোই তাদের এইসব ধারণা ঠিক না, শীঘ্রই তারা জানতে পারবে। (৭৮. আন নাবা : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ ٥
(৫) পুনরায় বলছি, কখনোই তাদের এইসব ধারণা ঠিক না, শীঘ্রই তারা জানতে পারবে। (৭৮. আন নাবা : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا ٦
(৬) আমি কি ভূমিকে বিছানা স্বরূপ বানাইনি (৭৮. আন নাবা : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا ٧
(৭) এবং পাহাড় সমূহকে পেরেক স্বরূপ বানাইনি? (৭৮. আন নাবা : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا ٨
(৮) আর আমি তোমাদেরকে জোড়ায়-জোড়ায় সৃষ্টি করেছি। (৭৮. আন নাবা : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا ٩
(৯) আর আমি তোমাদের ঘুমকে ক্লান্তি দূরকারী বানিয়েছি। (৭৮. আন নাবা : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا ١٠
(১০) আর আমি রাত্রিকে আবরণ স্বরূপ বানিয়েছি। (৭৮. আন নাবা : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا ١١
(১১) আর আমি দিনকে জীবিকা অর্জনের সময় বানিয়েছি। (৭৮. আন নাবা : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا ١٢
(১২) আর আমি তোমাদের মাথার উপরে মজবুত সাতটি আকাশ নির্মান করেছি (৭৮. আন নাবা : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا ١٣
(১৩) এবং আমি সূর্যকে উজ্জ্বল প্রদীপ বানিয়েছি। (৭৮. আন নাবা : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا ١٤
(১৪) আর আমি মেঘ সমূহ থেকে প্রচুর পরিমাণ পানি বর্ষণ করি। (৭৮. আন নাবা : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا ١٥
(১৫) যেনো আমি পানি দ্বারা উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ (৭৮. আন নাবা : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَنَّٰتٍ أَلۡفَافًا ١٦
(১৬) ও ঘন বাগান সমূহ। (৭৮. আন নাবা : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا ١٧
(১৭) নিশ্চয় বিচারের দিন নির্ধারিত রয়েছে। (৭৮. আন নাবা : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا ١٨
(১৮) যেদিন শিঙ্গার মধ্যে ফুঁ দেওয়া হবে, তখন তোমরা আমার কাছে দলে দলে আসবে। (৭৮. আন নাবা : ১৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا ١٩
(১৯) আর আকাশকে খুলে দেওয়া হবে, সুতরাং তা বহু দরজা বিশিষ্ট হবে। (৭৮. আন নাবা : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا ٢٠
(২০) আর পাহাড় গুলোকে চালিয়ে দেওয়া হবে, ফলে তা মরীচিকা হয়ে যাবে। (৭৮. আন নাবা : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا ٢١
(২১) নিশ্চয় দোযখ প্রতীক্ষায় থাকবে, (৭৮. আন নাবা : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِّلطَّٰغِينَ مَـَٔابٗا ٢٢
(২২) সীমালঙ্ঘন-কারীদের জন্যে বসবাসের ঠিকানা হিসেবে। (৭৮. আন নাবা : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا ٢٣
(২৩) তারা দোযখের মধ্যে যুগ যুগ ধরে অবস্থান করবে। (৭৮. আন নাবা : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا ٢٤
(২৪) তারা দোযখের মধ্যে কোনো ঠান্ডা এবং কোনো পানীয়ের স্বাদ গ্রহণ করবে না। (৭৮. আন নাবা : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا ٢٥
(২৫) তবে কেবল মাত্র ফুটন্ত পানি ও পূঁজ ব্যতীত, (৭৮. আন নাবা : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

جَزَآءٗ وِفَاقًا ٢٦
(২৬) উপযুক্ত প্রতিফল হিসেবে। (৭৮. আন নাবা : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا ٢٧
(২৭) নিশ্চয় তারা পরকালের হিসাবের আশা করতো না (৭৮. আন নাবা : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا ٢٨
(২৮) এবং তারা আমার বাণী সমূহের প্রতি প্রবল মিথ্যা আরোপ করতো। (৭৮. আন নাবা : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا ٢٩
(২৯) আর আমি সব কিছুই লিখিত ভাবে সংরক্ষণ করেছি। (৭৮. আন নাবা : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا ٣٠
(৩০) সেই দিন আমি তাদেরকে বলবো যে, “সুতরাং তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, যেহেতু তোমরা এই শাস্তিকে মিথ্যা বলতে। আমি কখনোই তোমাদের জন্যে শাস্তি ব্যতীত অন্য কিছুই বাড়িয়ে দিবো না।” (৭৮. আন নাবা : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা