শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَمِنَ ٱلَّيۡلِ فَٱسۡجُدۡ لَهُۥ وَسَبِّحۡهُ لَيۡلٗا طَوِيلًا ٢٦
(২৬) আর আপনি রাতের কিছু অংশে তাঁর উদ্দেশ্যে সেজদা করুন আর রাতের দীর্ঘ সময় তাঁর পবিত্রতা বর্ণনা করুন। (৭৬. আদ দাহর / আল ইনসান : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ هَٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمۡ يَوۡمٗا ثَقِيلٗا ٢٧
(২৭) নিশ্চয় এরা দ্রুত অর্জিত পার্থিব জীবনকে ভালোবাসে আর এক কঠিন দিনকে তাদের পিছনে ফেলে রাখে। (৭৬. আদ দাহর / আল ইনসান : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

نَّحۡنُ خَلَقۡنَٰهُمۡ وَشَدَدۡنَآ أَسۡرَهُمۡۖ وَإِذَا شِئۡنَا بَدَّلۡنَآ أَمۡثَٰلَهُمۡ تَبۡدِيلًا ٢٨
(২৮) আমি তাদেরকে সৃষ্টি করেছি আর তাদের গঠনকে মজবুত করেছি। আমি যখন ইচ্ছা করবো, তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনবো। (৭৬. আদ দাহর / আল ইনসান : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٞۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلٗا ٢٩
(২৯) নিশ্চয় কুরআন এক উপদেশ, অতএব যার ইচ্ছা হয়, সে তার প্রভুর দিকে পথ ধরুক। (৭৬. আদ দাহর / আল ইনসান : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا ٣٠
(৩০) আল্লাহ যা চাইবেন, তা ব্যতীত তোমরা অন্য কিছু চাইবে না। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (৭৬. আদ দাহর / আল ইনসান : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُدۡخِلُ مَن يَشَآءُ فِي رَحۡمَتِهِۦۚ وَٱلظَّٰلِمِينَ أَعَدَّ لَهُمۡ عَذَابًا أَلِيمَۢا ٣١
(৩১) তিনি যাকে ইচ্ছা তাঁর দয়ার মাঝে প্রবেশ করাবেন। বস্তুত তিনি অন্যায়কারীদের জন্যে বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। (৭৬. আদ দাহর / আল ইনসান : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৭৭) الـمرسلات - আল মুরসালাত (প্রেরিতগণ)
আয়াতঃ ৫০
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا ١
(১) শপথ বাতাসের, যা একের পর এক কল্যাণের জন্যে প্রেরিত হয়। (৭৭. আল মুরসালাত : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا ٢
(২) তারপর শপথ ঝড় হাওয়ার, যা সজোরে প্রবাহিত হয়। (৭৭. আল মুরসালাত : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا ٣
(৩) শপথ মেঘ বিস্তারকারী বাতাসের যা, মেঘমালাকে ভালো ভাবে বিস্তার করে। (৭৭. আল মুরসালাত : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا ٤
(৪) তারপর শপথ পৃথককারী ফেরেশতাদের, যারা সত্য ও মিথ্যাকে পৃথক করে। (৭৭. আল মুরসালাত : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا ٥
(৫) তারপর শপথ অবতরণকারী ফেরেশতাগণের, যারা উপদেশ বাণী নিয়ে অবতরণ করে। (৭৭. আল মুরসালাত : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عُذۡرًا أَوۡ نُذۡرًا ٦
(৬) সেই উপদেশ বাণী বিশ্বাসীগণকে পরিশোধিত করে অথবা অবিশ্বাসীগণকে সতর্ক করে। (৭৭. আল মুরসালাত : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ ٧
(৭) তোমাদেরকে প্রদত্ত কিয়ামতের অঙ্গীকার, অবশ্যই বাস্তবায়িত হবে। (৭৭. আল মুরসালাত : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ ٨
(৮) সুতরাং যখন নক্ষত্র সমূহকে নিভিয়ে দেওয়া হবে (৭৭. আল মুরসালাত : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ ٩
(৯) আর যখন আকাশ ছিদ্রযুক্ত করা হবে (৭৭. আল মুরসালাত : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ ١٠
(১০) আর যখন পর্বতমালাকে চূর্ণ-বিচূর্ণ করা হবে (৭৭. আল মুরসালাত : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ ١١
(১১) আর যখন রসূলগণকে নির্দিষ্ট সময়ে একত্রিত করা হবে। (৭৭. আল মুরসালাত : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ ١٢
(১২) আপনি কি জানেন, এসব বিষয় কোন দিনের জন্যে স্থগিত রাখা হয়েছে? (৭৭. আল মুরসালাত : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِيَوۡمِ ٱلۡفَصۡلِ ١٣
(১৩) এসব বিষয়, বিচার দিনের জন্যে স্থগিত রাখা হয়েছে। (৭৭. আল মুরসালাত : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ١٤
(১৪) আর আপনি কি জানেন, বিচার দিন কী? (৭৭. আল মুরসালাত : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٥
(১৫) সেই দিন মিথ্যা আরোপকারীদের জন্যে দুর্ভোগ হবে। (৭৭. আল মুরসালাত : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ ١٦
(১৬) আমি কি পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করিনি? (৭৭. আল মুরসালাত : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ ١٧
(১৭) তারপর আমি ধ্বংসের উদ্দেশ্যে পরবর্তী লোকদেরকেও পূর্ববর্তী লোকদের অনুগামী করিয়েছি। (৭৭. আল মুরসালাত : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ١٨
(১৮) অপরাধীদের সাথে আমি এরূপই আচরণ করে থাকি। (৭৭. আল মুরসালাত : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٩
(১৯) সেই দিন মিথ্যা আরোপকারীদের জন্যে দুর্ভোগ হবে। (৭৭. আল মুরসালাত : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা