শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


عَيۡنٗا يَشۡرَبُ بِهَا عِبَادُ ٱللَّهِ يُفَجِّرُونَهَا تَفۡجِيرٗا ٦
(৬) এটা একটা ঝর্ণা, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা এ ঝর্ণাকে যেখানে ইচ্ছা প্রবাহিত করতে পারবে। (৭৬. আদ দাহর / আল ইনসান : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُوفُونَ بِٱلنَّذۡرِ وَيَخَافُونَ يَوۡمٗا كَانَ شَرُّهُۥ مُسۡتَطِيرٗا ٧
(৭) তারা মান্নত পূর্ণ করে এবং ঐ দিনকে ভয় করে, যে দিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী। (৭৬. আদ দাহর / আল ইনসান : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيُطۡعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسۡكِينٗا وَيَتِيمٗا وَأَسِيرًا ٨
(৮) আর তারা আল্লাহর প্রেমে অভাব গ্রস্ত, পৃতিহীন ও বন্দীকে খাবার খেতে দেয়। (৭৬. আদ দাহর / আল ইনসান : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّمَا نُطۡعِمُكُمۡ لِوَجۡهِ ٱللَّهِ لَا نُرِيدُ مِنكُمۡ جَزَآءٗ وَلَا شُكُورًا ٩
(৯) তারা বলে, “কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে খাবার খেতে দেই। আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। (৭৬. আদ দাহর / আল ইনসান : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوۡمًا عَبُوسٗا قَمۡطَرِيرٗا ١٠
(১০) নিশ্চয় আমরা আমাদের প্রভুর পক্ষ থেকে ভীতিপ্রদ ভয়ঙ্কর এক দিনের ভয় করি।” (৭৬. আদ দাহর / আল ইনসান : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَوَقَىٰهُمُ ٱللَّهُ شَرَّ ذَٰلِكَ ٱلۡيَوۡمِ وَلَقَّىٰهُمۡ نَضۡرَةٗ وَسُرُورٗا ١١
(১১) তারপর আল্লাহ তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন আর তাদেরকে সজীবতা ও আনন্দ দিবেন। (৭৬. আদ দাহর / আল ইনসান : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَزَىٰهُم بِمَا صَبَرُواْ جَنَّةٗ وَحَرِيرٗا ١٢
(১২) আর তাদের ধৈর্য্যের কারণে তাদেরকে বেহেশত ও রেশমী পোশাক প্রতিদান দিবেন। (৭৬. আদ দাহর / আল ইনসান : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلۡأَرَآئِكِۖ لَا يَرَوۡنَ فِيهَا شَمۡسٗا وَلَا زَمۡهَرِيرٗا ١٣
(১৩) তারা সেখানে সিংহাসনের উপরে হেলান দিয়ে বসবে। তারা সেখানে রৌদ্র ও ঠান্ডা অনুভব করবে না। (৭৬. আদ দাহর / আল ইনসান : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَدَانِيَةً عَلَيۡهِمۡ ظِلَٰلُهَا وَذُلِّلَتۡ قُطُوفُهَا تَذۡلِيلٗا ١٤
(১৪) আর বৃক্ষের ছায়া তাদের উপরে ঝুঁকে থাকবে আর তার ফল সমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে। (৭৬. আদ দাহর / আল ইনসান : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيُطَافُ عَلَيۡهِم بِـَٔانِيَةٖ مِّن فِضَّةٖ وَأَكۡوَابٖ كَانَتۡ قَوَارِيرَا۠ ١٥
(১৫) আর তাদেরকে কাচের মতো রূপার তৈরী পাত্রে ও পানপাত্রে পরিবেশন করা হবে। (৭৬. আদ দাহর / আল ইনসান : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَوَارِيرَاْ مِن فِضَّةٖ قَدَّرُوهَا تَقۡدِيرٗا ١٦
(১৬) রূপালী কাচের মতো পাত্রে পরিবেশন করা হবে, পরিবেশনকারীরা ঐ পাত্রকে সঠিক ভাবে পরিমাপ করে পূর্ণ করবে। (৭৬. আদ দাহর / আল ইনসান : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيُسۡقَوۡنَ فِيهَا كَأۡسٗا كَانَ مِزَاجُهَا زَنجَبِيلًا ١٧
(১৭) আর তাদেরকে সেখানে এমন পানপাত্রে পান করানো হবে, যার মিশ্রন মূল্যবান সুগন্ধ যুক্ত হবে। (৭৬. আদ দাহর / আল ইনসান : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَيۡنٗا فِيهَا تُسَمَّىٰ سَلۡسَبِيلٗا ١٨
(১৮) এটা ঐ বেহেশতের একটি ঝর্ণা, যার নাম দেওয়া হয়েছে সালসাবীল। (৭৬. আদ দাহর / আল ইনসান : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَيَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ إِذَا رَأَيۡتَهُمۡ حَسِبۡتَهُمۡ لُؤۡلُؤٗا مَّنثُورٗا ١٩
(১৯) আর তাদের কাছে চির কিশোরগণ ঘোরাফেরা করবে। আপনি যখন তাদেরকে দেখবেন, তখন তাদেরকে মনে করবেন তারা যেনো বিক্ষিপ্ত মুক্তা। (৭৬. আদ দাহর / আল ইনসান : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا رَأَيۡتَ ثَمَّ رَأَيۡتَ نَعِيمٗا وَمُلۡكٗا كَبِيرًا ٢٠
(২০) আর আপনি যখন সেখানে দেখবেন, তখন আল্লাহর অনুগ্রহ সমূহ ও বিশাল রাজ্য দেখতে পাবেন। (৭৬. আদ দাহর / আল ইনসান : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَٰلِيَهُمۡ ثِيَابُ سُندُسٍ خُضۡرٞ وَإِسۡتَبۡرَقٞۖ وَحُلُّوٓاْ أَسَاوِرَ مِن فِضَّةٖ وَسَقَىٰهُمۡ رَبُّهُمۡ شَرَابٗا طَهُورًا ٢١
(২১) তাদের পোশাক হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম। আর তাদেরকে রৌপ্য নির্মিত কঙ্কণ পরিধান করোনো হবে। আর তাদের প্রভু তাদেরকে পবিত্র পানীয় পান করাবেন। (৭৬. আদ দাহর / আল ইনসান : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ هَٰذَا كَانَ لَكُمۡ جَزَآءٗ وَكَانَ سَعۡيُكُم مَّشۡكُورًا ٢٢
(২২) তাদেরকে বলা হবে, “নিশ্চয় এ বেহেশত হচ্ছে তোমাদের প্রতিদান ও তোমাদের প্রচেষ্টা স্বীকৃত হয়েছে।” (৭৬. আদ দাহর / আল ইনসান : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ تَنزِيلٗا ٢٣
(২৩) নিশ্চয় আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কুরআন অবতীর্ণ করেছি। (৭৬. আদ দাহর / আল ইনসান : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تُطِعۡ مِنۡهُمۡ ءَاثِمًا أَوۡ كَفُورٗا ٢٤
(২৪) সুতরাং, আপনি আপনার প্রভুর আদেশের উপর ধৈর্য্য ধরুন। আর আপনি তাদের মধ্যে কোনো পাপিষ্ঠের অথবা অবিশ্বাসীর আনুগত্য করবেন না। (৭৬. আদ দাহর / আল ইনসান : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ بُكۡرَةٗ وَأَصِيلٗا ٢٥
(২৫) আর আপনি সকাল ও সন্ধ্যায় আপনার প্রভুর নাম স্মরণ করুন। (৭৬. আদ দাহর / আল ইনসান : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা