শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞إِنَّ رَبَّكَ يَعۡلَمُ أَنَّكَ تَقُومُ أَدۡنَىٰ مِن ثُلُثَيِ ٱلَّيۡلِ وَنِصۡفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٞ مِّنَ ٱلَّذِينَ مَعَكَۚ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ عَلِمَ أَن لَّن تُحۡصُوهُ فَتَابَ عَلَيۡكُمۡۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنَ ٱلۡقُرۡءَانِۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرۡضَىٰ وَءَاخَرُونَ يَضۡرِبُونَ فِي ٱلۡأَرۡضِ يَبۡتَغُونَ مِن فَضۡلِ ٱللَّهِ وَءَاخَرُونَ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنۡهُۚ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَقۡرِضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗاۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٗا وَأَعۡظَمَ أَجۡرٗاۚ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمُۢ ٢٠
(২০) আপনার প্রভু জানেন যে, আপনি উপাসনার জন্যে দন্ডায়মান হয়ে থাকেন রাতের প্রায় দুই তৃতীয়াংশ আর রাতের অর্ধেক, রাতের এক তৃতীয়াংশ আর আপনার সঙ্গীদের একটি দলও দন্ডায়মান হয়। আল্লাহ রাত ও দিনের পরিমাপ রক্ষা করেন। তিনি জানেন যে, তোমরা কখনো এ রাত ও দিনের পূর্ণ হিসাব রাখতে পারবে না। অতএব তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন। কাজেই কুরআনের মধ্যে যতটুকু তোমাদের জন্যে সহজ, ততটুকু তোমরা আবৃত্তি করো। তিনি জানেন যে, শীঘ্রই তোমাদের মধ্যে কেউ অসুস্থ হবে এবং অন্যরা আল্লাহর অনুগ্রহ সন্ধানে পৃথিবীতে দেশে-বিদেশে ভ্রমনে যাবে আর অন্যরা আল্লাহর পথে সংগ্রাম করবে। কাজেই কুরআন থেকে তোমাদের জন্যে যতটুকু সহজ, ততটুকু তোমরা আবৃত্তি করো। তোমরা নামায প্রতিষ্ঠিত করো ও যাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দান করো। তোমরা তোমাদের নিজেদের জন্যে যে উত্তম কাজ পূর্বেই পাঠাবে, তোমরা তা আল্লাহর কাছে উত্তম আকারে আর বিরাট পুরস্কার হিসেবে বর্ধিত রূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ হচ্ছেন অতি ক্ষমাশীল, অতি দয়ালু। (৭৩. আল মুযযাম্মিল : ২০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

৭৪) الـمّـدّثّـر - আল মুদ্দাসসির (পোশাক পরিহিত)
আয়াতঃ ৫৬
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ ١
(১) হে পোশাক পরিহিত! (৭৪. আল মুদ্দাসসির : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قُمۡ فَأَنذِرۡ ٢
(২) আপনি উঠুন, তারপর আপনি লোকদেরকে সতর্ক করুন। (৭৪. আল মুদ্দাসসির : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَرَبَّكَ فَكَبِّرۡ ٣
(৩) আর আপনি আপনার প্রভুর মাহা‌ত্ম্য ঘোষণা করুন। (৭৪. আল মুদ্দাসসির : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَثِيَابَكَ فَطَهِّرۡ ٤
(৪) আর আপনি আপনার পোশাককে পবিত্র করুন। (৭৪. আল মুদ্দাসসির : ৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ ٥
(৫) আর আপনি অপবিত্রতা থেকে দূরে থাকুন। (৭৪. আল মুদ্দাসসির : ৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ ٦
(৬) আর কারো কাছ থেকে অধিক পাবার আশায়, আপনি কাউকে কিছু দিবেন না। (৭৪. আল মুদ্দাসসির : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ ٧
(৭) আর আপনি আপনার প্রভুর উদ্দেশে ধৈর্য্যধারণ করুন। (৭৪. আল মুদ্দাসসির : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ ٨
(৮) তারপর যখন শিঙ্গার মধ্যে ফুঁ দেওয়া হবে, (৭৪. আল মুদ্দাসসির : ৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ ٩
(৯) সুতরাং সেই দিনটি হবে কঠিন দিন, (৭৪. আল মুদ্দাসসির : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٖ ١٠
(১০) অবিশ্বাসীদের উপরে সেই দিনটি সহজ হবে না। (৭৪. আল মুদ্দাসসির : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدٗا ١١
(১১) আপনি আমাকে ও ওয়ালীদ ইবনে মুগীরাকে ছেড়ে দিন, যাকে আমি অনন্য ধনী ব্যক্তি করে সৃষ্টি করেছি, (৭৪. আল মুদ্দাসসির : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلۡتُ لَهُۥ مَالٗا مَّمۡدُودٗا ١٢
(১২) আর তাকে আমি বিশাল পরিমাণ সম্পদ দিয়েছি, (৭৪. আল মুদ্দাসসির : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَبَنِينَ شُهُودٗا ١٣
(১৩) আর সদা উপস্থিত সঙ্গী ছেলে সন্তান সমূহ দিয়েছি, (৭৪. আল মুদ্দাসসির : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا ١٤
(১৪) আর আমি তার জন্যে সচ্ছলতাকে প্রসারিত করেছি। (৭৪. আল মুদ্দাসসির : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ ١٥
(১৫) তারপরেও সে আশা করে যে, আমি তাকে আরো বাড়িয়ে দেই। (৭৪. আল মুদ্দাসসির : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدٗا ١٦
(১৬) কখনোই তার আশা পূর্ণ হবে না! নিশ্চয় সে আমার নিদর্শন সমূহ সম্পর্কে ঘোর বিরোধী ছিলো। (৭৪. আল মুদ্দাসসির : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَأُرۡهِقُهُۥ صَعُودًا ١٧
(১৭) আমি শীঘ্রই তাকে শাস্তির উচু পাহাড়ে আরোহণ করাবো। (৭৪. আল মুদ্দাসসির : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা