শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৭৩) الـمـزّمّـل - আল মুযযাম্মিল (পোশাক আবৃত)
আয়াতঃ ২০
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

يَٰٓأَيُّهَا ٱلۡمُزَّمِّلُ ١
(১) হে বস্ত্রাবৃত! (৭৩. আল মুযযাম্মিল : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُمِ ٱلَّيۡلَ إِلَّا قَلِيلٗا ٢
(২) আপনি রাতের বেলায় দন্ডায়মান হোন, তবে রাতের কিছু অংশ ব্যতীত; (৭৩. আল মুযযাম্মিল : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

نِّصۡفَهُۥٓ أَوِ ٱنقُصۡ مِنۡهُ قَلِيلًا ٣
(৩) আপনি রাতের অর্ধেক অথবা অর্ধরাত থেকে কিছুটা কমিয়ে নিন, (৭৩. আল মুযযাম্মিল : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوۡ زِدۡ عَلَيۡهِ وَرَتِّلِ ٱلۡقُرۡءَانَ تَرۡتِيلًا ٤
(৪) অথবা আপনি অর্ধরাত অপেক্ষা উপরে বাড়িয়ে নিন। আর আপনি কুরআন সুন্দর ভাবে আবৃত্তি করুন। (৭৩. আল মুযযাম্মিল : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا سَنُلۡقِي عَلَيۡكَ قَوۡلٗا ثَقِيلًا ٥
(৫) নিশ্চয় আমি আপনার প্রতি শীঘ্রই গুরুত্বপূর্ণ বাণী অবতীর্ণ করবো। (৭৩. আল মুযযাম্মিল : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ نَاشِئَةَ ٱلَّيۡلِ هِيَ أَشَدُّ وَطۡـٔٗا وَأَقۡوَمُ قِيلًا ٦
(৬) নিশ্চয় রাতে উপাসনার জন্যে জেগে উঠা, এ হচ্ছে বলিষ্ঠতম পদক্ষেপ ও কুরআন স্পষ্ট উচ্চারণের অনুকূল পরিবেশ। (৭৩. আল মুযযাম্মিল : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ لَكَ فِي ٱلنَّهَارِ سَبۡحٗا طَوِيلٗا ٧
(৭) নিশ্চয় দিনের বেলায় আপনার জন্যে সুদীর্ঘ কর্মব্যস্ততা রয়েছে। (৭৩. আল মুযযাম্মিল : ৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ وَتَبَتَّلۡ إِلَيۡهِ تَبۡتِيلٗا ٨
(৮) আর আপনি আপনার প্রভুর নাম স্মরণ করুন ও একাগ্রচিত্তে তাঁর প্রতি মগ্ন হোন। (৭৩. আল মুযযাম্মিল : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَّبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱتَّخِذۡهُ وَكِيلٗا ٩
(৯) আল্লাহ পূর্ব ও পশ্চিমের প্রভু। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। সুতরাং আপনি তাঁকেই অভিভাবক রূপে গ্রহণ করুন। (৭৩. আল মুযযাম্মিল : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهۡجُرۡهُمۡ هَجۡرٗا جَمِيلٗا ١٠
(১০) আর অবিশ্বাসীরা যা বলে, ঐ কথার উপরে আপনি ধৈর্য্যধারণ করুন ও সুন্দর ভাবে তাদেরকে পরিহার করে চলুন। (৭৩. আল মুযযাম্মিল : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَذَرۡنِي وَٱلۡمُكَذِّبِينَ أُوْلِي ٱلنَّعۡمَةِ وَمَهِّلۡهُمۡ قَلِيلًا ١١
(১১) আপনি আমাকে ও বিলাস সামগ্রীর অধিকারী মিথ্যা আরোপকারীদেরকে ছেড়ে দিন এবং আপনি তাদেরকে অল্প সময় অবকাশ দিন। (৭৩. আল মুযযাম্মিল : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ لَدَيۡنَآ أَنكَالٗا وَجَحِيمٗا ١٢
(১২) অবশ্যই আমার কাছে আছে শিকল ও জ্বলন্ত আগুন। (৭৩. আল মুযযাম্মিল : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَطَعَامٗا ذَا غُصَّةٖ وَعَذَابًا أَلِيمٗا ١٣
(১৩) আর আমার কাছে আছে এমন খাদ্য, যা গলায় আটকে যায় ও বেদনাদায়ক শাস্তি! (৭৩. আল মুযযাম্মিল : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ تَرۡجُفُ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ وَكَانَتِ ٱلۡجِبَالُ كَثِيبٗا مَّهِيلًا ١٤
(১৪) সেই দিন পৃথিবী ও পাহাড় সমূহ প্রকম্পিত হবে আর পাহাড় সমূহ বহমান বালির স্তূপ হয়ে যাবে! (৭৩. আল মুযযাম্মিল : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّآ أَرۡسَلۡنَآ إِلَيۡكُمۡ رَسُولٗا شَٰهِدًا عَلَيۡكُمۡ كَمَآ أَرۡسَلۡنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ رَسُولٗا ١٥
(১৫) নিশ্চয় আমি তোমাদের কাছে একজন রসূলকে তোমাদের জন্যে সাক্ষী রূপে প্রেরণ করেছি, যেমন আমি ফিরআউনের কাছে একজন রসূলকে প্রেরণ করেছিলাম। (৭৩. আল মুযযাম্মিল : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَعَصَىٰ فِرۡعَوۡنُ ٱلرَّسُولَ فَأَخَذۡنَٰهُ أَخۡذٗا وَبِيلٗا ١٦
(১৬) তারপর ফিরআউন রসূলকে অমান্য করেছিলো, ফলে আমি তাকে সর্বনাশা শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম। (৭৩. আল মুযযাম্মিল : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَكَيۡفَ تَتَّقُونَ إِن كَفَرۡتُمۡ يَوۡمٗا يَجۡعَلُ ٱلۡوِلۡدَٰنَ شِيبًا ١٧
(১৭) অতএব, যদি তোমরা কিয়ামতের দিনকে অস্বীকার করো, তবে তোমরা কেমন করে সেই দিন আত্মরক্ষা করবে, যেদিন বালককে বৃদ্ধ করে দিবে? (৭৩. আল মুযযাম্মিল : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلسَّمَآءُ مُنفَطِرُۢ بِهِۦۚ كَانَ وَعۡدُهُۥ مَفۡعُولًا ١٨
(১৮) সেই দিন আকাশ বিদীর্ণ হবে। আল্লাহর অঙ্গীকার অবশ্যই বাস্তবায়িত হবে। (৭৩. আল মুযযাম্মিল : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٞۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا ١٩
(১৯) নিশ্চয় কুরআন উপদেশ গ্রন্থ। অতএব, যার ইচ্ছা সে তার প্রভুর দিকে পথ ধরুক। (৭৩. আল মুযযাম্মিল : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা