শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارٗا ١١
(১১) তিনি তোমাদের উপরে আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পাঠাবেন, (৭১. নূহ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيُمۡدِدۡكُم بِأَمۡوَٰلٖ وَبَنِينَ وَيَجۡعَل لَّكُمۡ جَنَّٰتٖ وَيَجۡعَل لَّكُمۡ أَنۡهَٰرٗا ١٢
(১২) আর তোমাদের সম্পদ ও সন্তান বাড়িয়ে দিবেন আর তোমাদের জন্যে বাগান সমূহ ও নদী সমূহ তৈরী করবেন। (৭১. নূহ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَّا لَكُمۡ لَا تَرۡجُونَ لِلَّهِ وَقَارٗا ١٣
(১৩) তোমাদের কি হলো যে, তোমরা আল্লাহর পক্ষ থেকে মর্যাদা পাওয়ার আশা করছো না। (৭১. নূহ : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَدۡ خَلَقَكُمۡ أَطۡوَارًا ١٤
(১৪) অথচ অবশ্যই তিনি তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। (৭১. নূহ : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ تَرَوۡاْ كَيۡفَ خَلَقَ ٱللَّهُ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗا ١٥
(১৫) তোমরা কি লক্ষ্য করনি, কিভাবে আল্লাহ সাত আকাশকে সুবিন্যস্ত ভাবে সৃষ্টি করেছেন। (৭১. নূহ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلَ ٱلۡقَمَرَ فِيهِنَّ نُورٗا وَجَعَلَ ٱلشَّمۡسَ سِرَاجٗا ١٦
(১৬) আর ঐ আকাশের মধ্যে তিনি চন্দ্রকে আলো বানিয়েছেন ও সূর্যকে একটি প্রদীপ বানিয়েছেন। (৭১. নূহ : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلۡأَرۡضِ نَبَاتٗا ١٧
(১৭) আর আল্লাহ মাটি থেকে তোমাদেরকে পর্যায়ক্রমে বিকাশ করেছেন। (৭১. নূহ : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ يُعِيدُكُمۡ فِيهَا وَيُخۡرِجُكُمۡ إِخۡرَاجٗا ١٨
(১৮) তারপর তোমাদেরকে মাটির মধ্যে ফিরিয়ে নিবেন এবং তোমাদেরকে পুনরায় মাটি হতে বের করবেন। (৭১. নূহ : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ بِسَاطٗا ١٩
(১৯) আর আল্লাহ তোমাদের জন্যে পৃথিবীটাকে সুবিস্তৃত বিছানা করেছেন। (৭১. নূহ : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِّتَسۡلُكُواْ مِنۡهَا سُبُلٗا فِجَاجٗا ٢٠
(২০) যেনো তোমরা পৃথিবীর মধ্যে প্রশস্ত পথে চলাফেরা করো।” (৭১. নূহ : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ نُوحٞ رَّبِّ إِنَّهُمۡ عَصَوۡنِي وَٱتَّبَعُواْ مَن لَّمۡ يَزِدۡهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارٗا ٢١
(২১) নূহ আরো বলেছিলেন, “হে আমার প্রভু, নিশ্চয় আমার জাতি আমাকে অমান্য করেছে ও তারা এমন লোককে অনুসরণ করে, যার সম্পদ ও সন্তান তার ক্ষতি ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি। (৭১. নূহ : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَكَرُواْ مَكۡرٗا كُبَّارٗا ٢٢
(২২) আর তারা ভয়ানক চক্রান্ত করছে। (৭১. নূহ : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالُواْ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمۡ وَلَا تَذَرُنَّ وَدّٗا وَلَا سُوَاعٗا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسۡرٗا ٢٣
(২৩) আর তারা বলছে, ‘তোমরা তোমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করো না। আর তোমরা ওয়াদ, সূয়া, ইয়াগুছ, ইয়াউক ও নসরকে পরিত্যাগ করো না।’ (৭১. নূহ : ২৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَقَدۡ أَضَلُّواْ كَثِيرٗاۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا ضَلَٰلٗا ٢٤
(২৪) আর অবশ্যই তারা মানুষের মধ্যে থেকে অনেককে পথভ্রষ্ট করেছে। অতএব আপনি অন্যায়কারীদের জন্যে পথভ্রষ্টতাকে বাড়িয়ে দিন।” (৭১. নূহ : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمۡ أُغۡرِقُواْ فَأُدۡخِلُواْ نَارٗا فَلَمۡ يَجِدُواْ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارٗا ٢٥
(২৫) তাদের অপরাধ সমূহের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিলো, সুতরাং তাদেরকে আগুনে প্রবেশ করানো হয়েছিলো। সুতরাং তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের জন্যে কোনো সাহায্যকারীকে পায়নি। (৭১. নূহ : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَ نُوحٞ رَّبِّ لَا تَذَرۡ عَلَى ٱلۡأَرۡضِ مِنَ ٱلۡكَٰفِرِينَ دَيَّارًا ٢٦
(২৬) নূহ বলেছিলেন, “হে আমার প্রভু! আপনি পৃথিবীর উপরে কোনো অবিশ্বাসী গৃহবাসীকে ছাড়বেন না। (৭১. নূহ : ২৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّكَ إِن تَذَرۡهُمۡ يُضِلُّواْ عِبَادَكَ وَلَا يَلِدُوٓاْ إِلَّا فَاجِرٗا كَفَّارٗا ٢٧
(২৭) আপনি যদি তাদেরকে ছাড়েন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে আর তারা পাপাচারী, অবিশ্বাসী ব্যতীত অন্য কাউকে জন্ম দিবে না। (৭১. নূহ : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا ٢٨
(২৮) হে আমার প্রভু! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, এমন বিশ্বাসী পুরুষদেরকে ও বিশ্বাসী নারীদেরকে ক্ষমা করুন, যে ব্যক্তি আপনার প্রতি বিশ্বাসী হয়ে আমার ঘরে প্রবেশ করে। আর আপনি অন্যায়কারীদের জন্যে ধ্বংস বাড়িয়ে দিন।” (৭১. নূহ : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা