শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ ٤٠
(৪০) সুতরাং কখনোই অবিশ্বাসীদের ধারণা সত্য নয়। আমি স্বীয় নামের শপথ করছি, যিনি দুই উদয়াচল ও অস্তাচল সমূহের প্রভু। নিশ্চয় আমি অবশ্যই সক্ষম (৭০. আল মাআরিজ : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرٗا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ٤١
(৪১) এর উপরে যে, আমি তাদের চেয়ে উত্তম জাতি দ্বারা তাদেরকে পরিবর্তন করে দিতে পারি। আর আমি এ ব্যাপারে মোটেই অক্ষম নই। (৭০. আল মাআরিজ : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ ٤٢
(৪২) অতএব, আপনি তাদেরকে গল্প ও খেলা করতে ছেড়ে দিন, যে পর্যন্ত না, তারা তাদের ঐ দিনটির সাক্ষাৎ পায়, যার সম্পর্কে তাদেরকে অঙ্গীকার করা হয়েছিলো। (৭০. আল মাআরিজ : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعٗا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبٖ يُوفِضُونَ ٤٣
(৪৩) ঐদিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেনো তারা একটি লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে। (৭০. আল মাআরিজ : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ ٤٤
(৪৪) তাদের দৃষ্টি অবনত থাকবে, তাদেরকে হীনতা আচ্ছন্ন করবে। এটাই ঐদিন, যার অঙ্গীকার তাদেরকে করা হয়েছিলো। (৭০. আল মাআরিজ : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৭১) نوح - নূহ (রসূল নূহ আলাইহিস সাল্লাম)
আয়াতঃ ২৮
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

إِنَّآ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦٓ أَنۡ أَنذِرۡ قَوۡمَكَ مِن قَبۡلِ أَن يَأۡتِيَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ١
(১) নিশ্চয় আমি নূহকে তাঁর জাতির প্রতি প্রেরণ করেছিলাম, এই বলে যে, “আপনার জাতির উপরে বেদনাদায়ক শাস্তি আসার আগেই, আপনি তাদেরকে সতর্ক করে দিন।” (৭১. নূহ : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ يَٰقَوۡمِ إِنِّي لَكُمۡ نَذِيرٞ مُّبِينٌ ٢
(২) নূহ বলেছিলেন, “হে আমার জাতি! নিশ্চয় আমি তোমাদের জন্যে একজন স্পষ্ট সতর্ককারী, (৭১. নূহ : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِيعُونِ ٣
(৩) এ বিষয়ে যে, তোমরা আল্লাহর উপাসনা করো, তাঁকে ভয় করো ও আমার আনুগত্য করো। (৭১. নূহ : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَغۡفِرۡ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُؤَخِّرۡكُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّىۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُۚ لَوۡ كُنتُمۡ تَعۡلَمُونَ ٤
(৪) তিনি তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। নিশ্চয় আল্লাহর নির্ধারিত শাস্তির সময় যখন এসে যাবে, তখন তোমাদেরকে অবকাশ দেওয়া হবে না, যদি তোমরা তা জানতে!” (৭১. নূহ : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبِّ إِنِّي دَعَوۡتُ قَوۡمِي لَيۡلٗا وَنَهَارٗا ٥
(৫) নূহ বললেন, “হে আমার প্রভু! নিশ্চয় আমি আমার জাতিকে রাতে ও দিনে আহবান করেছি। (৭১. নূহ : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمۡ يَزِدۡهُمۡ دُعَآءِيٓ إِلَّا فِرَارٗا ٦
(৬) কিন্তু আমার আহবান তাদের পালিয়ে যাওয়া ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি। (৭১. নূহ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنِّي كُلَّمَا دَعَوۡتُهُمۡ لِتَغۡفِرَ لَهُمۡ جَعَلُوٓاْ أَصَٰبِعَهُمۡ فِيٓ ءَاذَانِهِمۡ وَٱسۡتَغۡشَوۡاْ ثِيَابَهُمۡ وَأَصَرُّواْ وَٱسۡتَكۡبَرُواْ ٱسۡتِكۡبَارٗا ٧
(৭) নিশ্চয় আমি যখনই তাদেরকে আহবান করেছি, যেনো আপনি তাদেরকে ক্ষমা করেন, তখনই তারা তাদের কানের ভিতরে তাদের আঙ্গুল দিয়েছে, ও নিজেদেরকে কাপড় দিয়ে ঢেকে ফেলেছে, জেদ করেছে ও প্রবলভাবে অহঙ্কার করেছে। (৭১. নূহ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ إِنِّي دَعَوۡتُهُمۡ جِهَارٗا ٨
(৮) তারপর নিশ্চয় আমি তাদেরকে প্রকাশ্যে আহবান করেছি। (৭১. নূহ : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ إِنِّيٓ أَعۡلَنتُ لَهُمۡ وَأَسۡرَرۡتُ لَهُمۡ إِسۡرَارٗا ٩
(৯) তারপর নিশ্চয় আমি তাদের কাছে প্রকাশ্য ভাবে সত্যের ঘোষণা করেছি। আর আমি গোপনে তাদের সঙ্গে কথা বলেছি। (৭১. নূহ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَقُلۡتُ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ إِنَّهُۥ كَانَ غَفَّارٗا ١٠
(১০) তারপর বলেছি যে, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি হচ্ছেন অতি ক্ষমাশীল। (৭১. নূহ : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা