শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ ١١
(১১) যদিও তারা একে অপরকে দেখতে পাবে। অপরাধী ব্যক্তি চাইবে যে, যদি সে তার সন্তানদের বিনিময়ে সেই দিন শাস্তি থেকে মুক্তি পেতো (৭০. আল মাআরিজ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ ١٢
(১২) আর তার স্ত্রীর ও তার ভাইয়ের বিনিময়ে (৭০. আল মাআরিজ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ ١٣
(১৩) আর তার নিকট আ‌ত্মীয়ের বিনিময়ে, যারা তাকে আশ্রয় দিতো (৭০. আল মাআরিজ : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ ١٤
(১৪) আর যা কিছু আছে পৃথিবীর মধ্যে ঐ সব কিছুর বিনিময়ে, তারপর যেনো তাকে মুক্তি দেওয়া হয়। (৭০. আল মাআরিজ : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ ١٥
(১৫) কখনোই এসবের বিনিময়ে তার মুক্তি সম্ভব নয়। নিশ্চয় তা লেলিহান আগুন, (৭০. আল মাআরিজ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ ١٦
(১৬) যা চামড়া ঝলসে দিবে। (৭০. আল মাআরিজ : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ ١٧
(১৭) এ আগুন তাকে ডাকবে, যে সত্য থেকে পালিয়েছিলো ও বিমুখ হয়ে ফিরে গিয়েছিলো (৭০. আল মাআরিজ : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَمَعَ فَأَوۡعَىٰٓ ١٨
(১৮) আর সম্পদ জমা করেছিলো, তারপর সম্পদ আগলিয়ে রেখেছিলো। (৭০. আল মাআরিজ : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا ١٩
(১৯) নিশ্চয় মানুষকে অস্থির মন দিয়ে সৃষ্টি করা হয়েছে, (৭০. আল মাআরিজ : ১৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا ٢٠
(২০) যখন অনিষ্ট তাকে স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে। (৭০. আল মাআরিজ : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا ٢١
(২১) আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে, তখন সে কৃপণ হয়ে যায়। (৭০. আল মাআরিজ : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا ٱلۡمُصَلِّينَ ٢٢
(২২) তবে তারা ব্যতীত, যারা নামায আদায়কারী। (৭০. আল মাআরিজ : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ ٢٣
(২৩) যারা এমন যে, তারা তাদের নামাযের প্রতি অবিচল। (৭০. আল মাআরিজ : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ ٢٤
(২৪) আর যাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অধিকার রেয়েছে (৭০. আল মাআরিজ : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ ٢٥
(২৫) ভিখারিদের ও বঞ্চিতদের জন্যে। (৭০. আল মাআরিজ : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ٢٦
(২৬) আর যারা বিচারের দিনকে সত্য বলে বিশ্বাস করে। (৭০. আল মাআরিজ : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ ٢٧
(২৭) আর যারা এমন যে, তারা তাদের প্রভুর শাস্তির সম্পর্কে ভীত। (৭০. আল মাআরিজ : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٖ ٢٨
(২৮) নিশ্চয় তাদের প্রভুর শাস্তি থেকে ভয় মুক্ত থাকা যায় না। (৭০. আল মাআরিজ : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ ٢٩
(২৯) আর যারা এমন যে, তারা তাদের যৌন-অঙ্গের সংরক্ষণকারী। (৭০. আল মাআরিজ : ২৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ ٣٠
(৩০) তবে তাদের স্ত্রীদের উপরে অথবা তাদের দাসীদেরকে ছাড়া, সুতরাং নিশ্চয় তারা সেই ক্ষেত্রে তিরস্কৃত হবে না। (৭০. আল মাআরিজ : ৩০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ ٣١
(৩১) সুতরাং, যারা এদেরকে ছাড়া অন্যকে কামনা করে, তাহলে তারাই সীমালঙ্ঘনকারী। (৭০. আল মাআরিজ : ৩১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ ٣٢
(৩২) আর যারা এমন যে, তারা তাদের আমানত ও অঙ্গীকার পালনকারী। (৭০. আল মাআরিজ : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ ٣٣
(৩৩) আর যারা এমন যে, তারা তাদের সাক্ষ্যদানে নিষ্ঠাবান। (৭০. আল মাআরিজ : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ ٣٤
(৩৪) আর যারা এমন যে, তারা তাদের নামাযকে সংরক্ষণ করে। (৭০. আল মাআরিজ : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتٖ مُّكۡرَمُونَ ٣٥
(৩৫) এরাই বেহেশতের মধ্যে সম্মানিত হবে। (৭০. আল মাআরিজ : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ ٣٦
(৩৬) অতএব, যারা আল্লাহকে অবিশ্বাস করে, তাদের কি হয়েছে যে, তারা আপনাকে আক্রমনের উদ্দেশ্যে আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে, (৭০. আল মাআরিজ : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ ٣٧
(৩৭) ডান ও বাম দিক থেকে দলে দলে। (৭০. আল মাআরিজ : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٖ ٣٨
(৩৮) অবিশ্বাসীদের মধ্যে প্রত্যেক ব্যক্তিই কি আশা করে যে, তাকে অনুগ্রহে ভরা বেহেশতে প্রবেশ করানো হবে? (৭০. আল মাআরিজ : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ ٣٩
(৩৯) কখনোই অবিশ্বাসীদের ধারণা সত্য নয়। নিশ্চয় আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে। (৭০. আল মাআরিজ : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা