শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ ٣٥
(৩৫) অতএব, আজকের দিনে এখানে তার জন্যে কোনো অন্তরঙ্গ বন্ধু নেই। (৬৯. আল হাক্বক্বাহ : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ ٣٦
(৩৬) আর তার জন্যে কোনো খাদ্য নেই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত। (৬৯. আল হাক্বক্বাহ : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ ٣٧
(৩৭) পাপীরা ব্যতীত অন্য কেউ এ খাদ্য খাবে না। (৬৯. আল হাক্বক্বাহ : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ ٣٨
(৩৮) সুতরাং অবিশ্বাসীদের ধারণা কখনোই সত্য নয়। আমি শপথ করছি এই পৃথিবীর সকল কিছুর, যা তোমরা দেখো। (৬৯. আল হাক্বক্বাহ : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا لَا تُبۡصِرُونَ ٣٩
(৩৯) আর আমি ঐ বস্তু সমূহের শপথ করছি, যা তোমরা দেখো না। (৬৯. আল হাক্বক্বাহ : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ٤٠
(৪০) নিশ্চয় কুরআন একজন সম্মানিত বার্তা বাহক ফেরেশতা জিবরিল কর্তৃক অবতীর্ণ বাণী। (৬৯. আল হাক্বক্বাহ : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ ٤١
(৪১) আর কুরআন, কোনো কবির বাণী নয়। তোমরা সামান্যই বিশ্বাস করো। (৬৯. আল হাক্বক্বাহ : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ ٤٢
(৪২) আর কুরআন কোনো গনকের বাণী নয়। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। (৬৯. আল হাক্বক্বাহ : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ٤٣
(৪৩) বস্তুত কুরআন বিশ্বজগতের প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ বাণী। (৬৯. আল হাক্বক্বাহ : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ ٤٤
(৪৪) আর যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বিরূদ্ধে কোনো বাণী রচনা করতেন, (৬৯. আল হাক্বক্বাহ : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ ٤٥
(৪৫) তাহলে অবশ্যই আমি তাঁর ডান হাত ধরে ফেলতাম, (৬৯. আল হাক্বক্বাহ : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ ٤٦
(৪৬) তারপর অবশ্যই আমি তাঁর কন্ঠশিরা কেটে ফেলতাম, (৬৯. আল হাক্বক্বাহ : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ ٤٧
(৪৭) তখন তোমাদের মধ্যে কেউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে আমার শাস্তিকে বিরত করতে পারতে না। (৬৯. আল হাক্বক্বাহ : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ ٤٨
(৪৮) আর নিশ্চয় কুরআন পরহেযগারদের জন্যে একটি উপদেশ স্বরূপ। (৬৯. আল হাক্বক্বাহ : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ٤٩
(৪৯) নিশ্চয় আমি জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারীরা রয়েছে। (৬৯. আল হাক্বক্বাহ : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ ٥٠
(৫০) আর নিশ্চয় কুরআন অবিশ্বাসীদের জন্যে বড়ই অনুতাপের কারণ। (৬৯. আল হাক্বক্বাহ : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ ٥١
(৫১) আর নিশ্চয় কুরআন অবশ্যই সুনিশ্চিত সত্য। (৬৯. আল হাক্বক্বাহ : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ٥٢
(৫২) অতএব, আপনি আপনার মহান প্রভুর নামের পবিত্রতা বর্ণনা করুন। (৬৯. আল হাক্বক্বাহ : ৫২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

৭০) الـمعارج - আল মাআরিজ (উন্নয়নের পথ)
আয়াতঃ ৪৪
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ ١
(১) একজন প্রার্থনাকারী ব্যক্তি ঐ শাস্তিকে নিজের জন্যে চাইলো, যা অবধারিত (৭০. আল মাআরিজ : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ ٢
(২) অবিশ্বাসীদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই। (৭০. আল মাআরিজ : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ ٣
(৩) ঐ শাস্তি আসবে আল্লাহর পক্ষ থেকে, যিনি উন্নয়নের পথ সমূহের অধিকারী। (৭০. আল মাআরিজ : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ ٤
(৪) ফেরেশতাগণ ও জিবরিল আল্লাহর দিকে উর্ধ্বগামী হয় এমন এক দিনের প্রতি, যে কিয়ামতের দিনের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার বছর। (৭০. আল মাআরিজ : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا ٥
(৫) অতএব, আপনি সুন্দরতম ধৈর্যধারণে ধৈর্য্যধারণ করুন। (৭০. আল মাআরিজ : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا ٦
(৬) নিশ্চয় তারা এ শাস্তিকে বহু দূরে মনে করে, (৭০. আল মাআরিজ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَرَىٰهُ قَرِيبٗا ٧
(৭) কিন্তু আমি এ শাস্তিকে দেখছি যে, এ শাস্তি অতি নিকটবর্তী। (৭০. আল মাআরিজ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ ٨
(৮) সেই দিন আকাশ গলিত তামার মতো হয়ে যাবে। (৭০. আল মাআরিজ : ৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٩
(৯) আর পাহাড় সমূহ রঙ্গীন পশমের মতো হয়ে যাবে। (৭০. আল মাআরিজ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا ١٠
(১০) আর কোনো অন্তরঙ্গ বন্ধু, কোনো বন্ধু সম্পর্কে খবর নিবে না, (৭০. আল মাআরিজ : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা