শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ ٩
(৯) ফিরআউন ও তাঁর পূর্ববর্তীরা ও উল্টে যাওয়া শহর বাসী লূতের জাতিরা গুরুতর পাপ নিয়ে এসেছিলো। (৬৯. আল হাক্বক্বাহ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً ١٠
(১০) তাদের প্রভুর রসূলকে তারা অমান্য করেছিলো। সুতরাং তিনি তাদেরকে কঠোর হস্তে পাকড়াও করেছিলেন। (৬৯. আল হাক্বক্বাহ : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ ١١
(১১) যখন নূহের প্লাবনের সময় পানি ফেঁপে উঠেছিলো, তখন আমি তোমাদেরকে জাহাজের মধ্যে বহন করিয়েছিলাম, (৬৯. আল হাক্বক্বাহ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ ١٢
(১২) যেনো আমি এ ঘটনাকে তোমাদের জন্যে স্মরণীয় বিষয় বানাতে পারি। আর যে কান এ ঘটনাকে শুনে স্মরণ রাখতে সক্ষম, সে কান যেনো তা স্মরণ রাখে। (৬৯. আল হাক্বক্বাহ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ ١٣
(১৩) সুতরাং যখন শিঙ্গার মধ্যে একটি মাত্র ফুঁ দেওয়া হবে (৬৯. আল হাক্বক্বাহ : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ ١٤
(১৪) আর পৃথিবী ও পর্বতমালাকে একটি মাত্র ধাক্কায় উত্তোলিত করা হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেওয়া হবে, (৬৯. আল হাক্বক্বাহ : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ١٥
(১৫) সুতরাং সেই দিন মহা ঘটনা কিয়ামত সংঘটিত হবে। (৬৯. আল হাক্বক্বাহ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ ١٦
(১৬) আর সেই দিন আকাশ বিদীর্ণ হবে, ফলে তা বিক্ষিপ্ত হবে। (৬৯. আল হাক্বক্বাহ : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ ١٧
(১৭) আর ফেরেশতারা আকাশের প্রান্তদেশের উপরে থাকবে। আর সেই দিন আট জন ফেরেশতা আপনার প্রভুর সিংহাসনকে তাদের মাথার উপরে বহন করবে। (৬৯. আল হাক্বক্বাহ : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ ١٨
(১৮) সেই দিন তোমাদেরকে আল্লাহর নিকট উপস্থিত করা হবে। তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না। (৬৯. আল হাক্বক্বাহ : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ ١٩
(১৯) তারপর তার ক্ষেত্রে, যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তখন সে আশে পাশের লোকদেরকে বলবে, “নাও, তোমরাও আমার এই আমলনামা পড়ে দেখো। (৬৯. আল হাক্বক্বাহ : ১৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ ٢٠
(২০) নিশ্চয় আমি জানতাম যে, আমাকে আমার এই হিসাবের সম্মুখীন হতে হবে।” (৬৯. আল হাক্বক্বাহ : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ٢١
(২১) তারপর সে সন্তোষজনক জীবনের মধ্যে বসবাস করবে, (৬৯. আল হাক্বক্বাহ : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي جَنَّةٍ عَالِيَةٖ ٢٢
(২২) সুউচ্চ বেহেশতের মধ্যে। (৬৯. আল হাক্বক্বাহ : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُطُوفُهَا دَانِيَةٞ ٢٣
(২৩) বেহেশতের ফল সমূহ নিচের দিকে ঝুঁকে থাকবে। (৬৯. আল হাক্বক্বাহ : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ ٢٤
(২৪) তাদেরকে বলা হবে, “বিগত দিনগুলোর মধ্যে তোমরা যে সৎকাজ সম্পাদন করেছিলে ঐ কারণে তোমরা তৃপ্তি সহকারে খাও এবং পান করো।” (৬৯. আল হাক্বক্বাহ : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ ٢٥
(২৫) আর তার ক্ষেত্রে, যাকে তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, তখন সে বলবে, “হায় আমার আফসোস! আমার এই আমলনামা যদি আমাকে কখনো দেওয়া না হতো, (৬৯. আল হাক্বক্বাহ : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ ٢٦
(২৬) আর আমি যদি কখনো না জানতাম যে, আমার হিসাব কি হবে! (৬৯. আল হাক্বক্বাহ : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ ٢٧
(২৭) হায় আফসোস! প্রথম মৃত্যুই যদি আমার চূড়ান্ত শেষ পরিনতি হতো! (৬৯. আল হাক্বক্বাহ : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ ٢٨
(২৮) আজ আমার সম্পদ আমার জন্যে কোনো উপকারে আসলো না। (৬৯. আল হাক্বক্বাহ : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ ٢٩
(২৯) আজ আমার ক্ষমতা আমার থেকে বিলুপ্ত হয়ে গেছে।” (৬৯. আল হাক্বক্বাহ : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خُذُوهُ فَغُلُّوهُ ٣٠
(৩০) আমি ফেরেশতাদেরকে বলবো, “তোমরা তাকে ধরো তারপর তাকে গলায় বেড়ি পরিয়ে দাও, (৬৯. আল হাক্বক্বাহ : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ ٣١
(৩১) তারপর তোমরা তাকে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়াও, (৬৯. আল হাক্বক্বাহ : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ ٣٢
(৩২) তারপর তোমরা তাকে সত্তর গজ দীর্ঘ এক শিকলের মধ্যে বাধোঁ।” (৬৯. আল হাক্বক্বাহ : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ ٣٣
(৩৩) নিশ্চয় সে মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলো না। (৬৯. আল হাক্বক্বাহ : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ٣٤
(৩৪) আর সে অসহায়কে খাবার দিতে উৎসাহিত করতো না। (৬৯. আল হাক্বক্বাহ : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা