শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ ٤٣
(৪৩) তাদের দৃষ্টি সমূহ অবনত থাকবে আর লাঞ্ছনা তাদেরকে জড়িয়ে ফেলবে। অথচ ইতিপূর্বে যখন তারা নিরাপদে ছিলো, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হতো। (৬৮. আল ক্বলম : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ ٤٤
(৪৪) অতএব, যারা কুরআনের বাণীকে মিথ্যা বলে, আপনি তাদেরকে আমার হাতে ছেড়ে দিন। শীঘ্রই আমি এমন ভাবে ধাপে ধাপে তাদেরকে দোযখের দিকে নিয়ে যাবো যে, তারা জানতেও পারবে না। (৬৮. আল ক্বলম : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ ٤٥
(৪৫) বস্তুত আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল অত্যন্ত মজবুত। (৬৮. আল ক্বলম : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ ٤٦
(৪৬) না কি আপনি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান, ফলে তারা জরিমানার বোঝায় ভারাক্রান্ত হয়ে গেছে? (৬৮. আল ক্বলম : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ ٤٧
(৪৭) না কি তাদের কাছে অদৃশ্যের সংবাদ আছে, ফলে তারা তা লিখে রাখে? (৬৮. আল ক্বলম : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومٞ ٤٨
(৪৮) সুতরাং আপনি আপনার প্রভুর আদেশের জন্যে ধৈর্য্যধারণ করুন। আর আপনি মাছের সঙ্গী ইউনুসের মতো হবেন না, যখন তিনি দুঃখে কাতর হয়ে আল্লাহকে ডেকেছিলেন। (৬৮. আল ক্বলম : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةٞ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومٞ ٤٩
(৪৯) যদি তাঁর প্রভুর পক্ষ থেকে অনুগ্রহ তাঁর কাছে না পৌঁছুতো, তাহলে অবশ্যই ইউনুস নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতেন। (৬৮. আল ক্বলম : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ ٥٠
(৫০) তারপর তাঁর প্রভু আল্লাহ তাঁকে মনোনীত করেছিলেন, ফলে আল্লাহ তাঁকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করেছিলেন। (৬৮. আল ক্বলম : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ ٥١
(৫১) যারা আল্লাহকে অবিশ্বাস করে, যখন তারা কুরআন শুনে, তখন তাদের অবস্থা এমন মনে হয় যে, তারা যেনো তাদের দৃষ্টি দ্বারা আপনাকে আছড়ে মারবে ও তারা বলে যে, “নিশ্চয় সে তো একজন পাগল।” (৬৮. আল ক্বলম : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ٥٢
(৫২) সুতরাং তাদের জেনে রাখা উচিত যে, কুরআন বিশ্বজগতের জন্যে একটি মহান উপদেশ গ্রন্থ। (৬৮. আল ক্বলম : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৬৯) الـحاقّـة - আল হাক্বক্বাহ (নিশ্চিত সত্য)
আয়াতঃ ৫২
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

ٱلۡحَآقَّةُ ١
(১) সুনিশ্চিত সত্য কিয়ামত। (৬৯. আল হাক্বক্বাহ : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا ٱلۡحَآقَّةُ ٢
(২) কি সেই সুনিশ্চিত সত্য কিয়ামত? (৬৯. আল হাক্বক্বাহ : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ ٣
(৩) আর আপনি কি কিছু জানেন, কি সেই সুনিশ্চিত সত্য কিয়ামত? (৬৯. আল হাক্বক্বাহ : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ ٤
(৪) আদ ও ছামূদ জাতি আঘাতকারী মহাপ্রলয় কিয়ামতকে মিথ্যা বলেছিলো। (৬৯. আল হাক্বক্বাহ : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ ٥
(৫) তারপর ছামূদ জাতিকে এক বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয়েছিলো। (৬৯. আল হাক্বক্বাহ : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ ٦
(৬) আর আদ জাতিকে এক প্রচন্ড গর্জনকারী বাতাসের দ্বারা ধ্বংস করা হয়েছিলো, (৬৯. আল হাক্বক্বাহ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ ٧
(৭) যা আল্লাহ তাদের উপরে সাত রাত ও আট দিন পর্যন্ত অবিরাম প্রবাহিত করেছিলেন। ফলে আপনি ঐ সকল জাতিকে দেখতে পেতেন যে, যেনো তারা খেজুর গাছের ফাঁপা কান্ডের ন্যায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। (৬৯. আল হাক্বক্বাহ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ ٨
(৮) সুতরাং আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পান কি? (৬৯. আল হাক্বক্বাহ : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা