শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ ١٦
(১৬) আমি শীঘ্রই তার নাকের উপরে দাগ করে দিবো। (৬৮. আল ক্বলম : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ ١٧
(১৭) নিশ্চয় আমি মক্কা বাসীকে পরীক্ষায় ফেলেছি, যেমন আমি পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে, যখন তারা শপথ করেছিলো যে, অবশ্যই তারা ভোর বেলা বাগানের ফসল কাটবে। (৬৮. আল ক্বলম : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا يَسۡتَثۡنُونَ ١٨
(১৮) আর একথা বলার সময় তারা কোনো ব্যতিক্রম রাখছিলো না। আর তারা গরীবদেরকে ফসল না দেয়ার ব্যাপারে সঙ্কল্প করেছিলো। (৬৮. আল ক্বলম : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ ١٩
(১৯) তারপর যখন তারা ঘুমিয়ে ছিলো, তখন আপনার প্রভুর পক্ষ থেকে বাগানের উপরে এক বিপদ এসে পতিত হলো। (৬৮. আল ক্বলম : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ ٢٠
(২০) ফলে ভোর বেলায় বাগানটি এক কর্তিত ফসলের মতো হয়ে গেলো। (৬৮. আল ক্বলম : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ ٢١
(২১) সুতরাং ভোর বেলায় তারা একে অপরকে ডেকে বললো (৬৮. আল ক্বলম : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ ٢٢
(২২) যে, “তোমরা যদি ফসল কর্তন করতে চাও, তবে ভোর বেলায় তোমাদের ক্ষেতের দিকে চলো।” (৬৮. আল ক্বলম : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ ٢٣
(২৩) তখন তারা ফিসফিস করে কথা বলতে বলতে চললো (৬৮. আল ক্বলম : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ ٢٤
(২৪) এই বলে যে, “আজ যেনো কোনো অসহায় ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।” (৬৮. আল ক্বলম : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ ٢٥
(২৫) আর তারা গরীবদেরকে ফসল না দেয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ভোর বেলায় যাত্রা করলো। (৬৮. আল ক্বলম : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ ٢٦
(২৬) তারপর যখন তারা বাগান দেখলো, তখন তারা বললো, “নিশ্চয় আমরা পথ ভুলে গেছি। (৬৮. আল ক্বলম : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ٢٧
(২৭) বরং, আমরা তো মঙ্গল হতে বঞ্চিত হয়ে গেছি।” (৬৮. আল ক্বলম : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ ٢٨
(২৮) তাদের মধ্যে শ্রেষ্ঠজন বললো, “আমি কি তোমাদেরকে বলিনি যে, এমনটা হবে? এখনও তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছো না কেনো?” (৬৮. আল ক্বলম : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ٢٩
(২৯) তারা বললো, “আমাদের প্রভু পবিত্র, নিশ্চয় আমরা অন্যায়কারী ছিলাম।” (৬৮. আল ক্বলম : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَلَٰوَمُونَ ٣٠
(৩০) তারপর তারা একে অপরের প্রতি মুখোমুখী হয়ে দোষারোপ করতে লাগলো। (৬৮. আল ক্বলম : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ ٣١
(৩১) তারা বললো, “হায়, আমাদের আফসোস! নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম। (৬৮. আল ক্বলম : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ ٣٢
(৩২) হতে পারে যে, আমাদের প্রভু আমাদের জন্যে এর চেয়েও উত্তম বাগান পরিবর্তন করে দিবেন। নিশ্চয় আমাদের প্রভুর কাছেই আমরা আশাবাদী।” (৬৮. আল ক্বলম : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ٣٣
(৩৩) এভাবেই শাস্তি হয়ে থাকে আর পরকালের শাস্তি অবশ্যই আরো বিরাট, যদি তারা জানতো! (৬৮. আল ক্বলম : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ ٣٤
(৩৪) নিশ্চয় পরহেযগারদের জন্যে তাদের প্রভুর কাছে অনুগ্রহে ভরা বেহেশত রয়েছে। (৬৮. আল ক্বলম : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ ٣٥
(৩৫) আমি কি তবে অনুগতদেরকে অপরাধীদের মতো গণ্য করবো? (৬৮. আল ক্বলম : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ٣٦
(৩৬) তোমাদের কি হয়েছে? তোমরা কেমন বিচার করো? (৬৮. আল ক্বলম : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ لَكُمۡ كِتَٰبٞ فِيهِ تَدۡرُسُونَ ٣٧
(৩৭) না কি তোমাদের জন্যে এমন কোনো গ্রন্থ রয়েছে, যা তোমরা পাঠ করো, (৬৮. আল ক্বলম : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ٣٨
(৩৮) আর ঐ গ্রন্থ কি এমন যে, নিশ্চয় তোমাদের জন্যে তার মধ্যে তাই রয়েছে, যা তোমরা পছন্দ করো? (৬৮. আল ক্বলম : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ ٣٩
(৩৯) না কি, তোমাদের জন্যে আমার পক্ষ থেকে কিয়ামত দিন পর্যন্ত কোন স্থায়ী শপথ রয়েছে যে, ‘নিশ্চয় তোমাদের জন্যে তাই থাকবে, যা তোমরা সিদ্ধান্ত করবে?’ (৬৮. আল ক্বলম : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ٤٠
(৪০) আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের মধ্যে কে এ সম্পর্কে দায়িত্বশীল? (৬৮. আল ক্বলম : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ ٤١
(৪১) না কি তাদের জন্যে কোনো অংশীদার উপাস্য আছে? সুতরাং তেমন হলে তারা তাদের অংশীদার উপাস্যদেরকে নিয়ে আসুক, যদি তারা সত্যবাদী হয়। (৬৮. আল ক্বলম : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقٖ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ ٤٢
(৪২) যেদিন পায়ের গোছা খোলা হবে সেই দিন মহাসঙ্কট দেখা দিবে আর তাদেরকে সেজদা করতে ডাকা হবে, তখন তারা সেজদা করতে সক্ষম হবে না। (৬৮. আল ক্বলম : ৪২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা