শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৬৭) الـملك - আল মুলক (রাজত্ব)
আয়াতঃ ৩০
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

تَبَٰرَكَ ٱلَّذِي بِيَدِهِ ٱلۡمُلۡكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ١
(১) কল্যাণময় আল্লাহ, যাঁর হাতে সব কিছুর রাজত্ব। তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। (৬৭. আল মুলক : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ٱلَّذِي خَلَقَ ٱلۡمَوۡتَ وَٱلۡحَيَوٰةَ لِيَبۡلُوَكُمۡ أَيُّكُمۡ أَحۡسَنُ عَمَلٗاۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفُورُ ٢
(২) যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যেনো তোমাদেরকে পরীক্ষা করেন যে, তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। (৬৭. আল মুলক : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي خَلَقَ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗاۖ مَّا تَرَىٰ فِي خَلۡقِ ٱلرَّحۡمَٰنِ مِن تَفَٰوُتٖۖ فَٱرۡجِعِ ٱلۡبَصَرَ هَلۡ تَرَىٰ مِن فُطُورٖ ٣
(৩) যিনি সাত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আপনি দয়াময় আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো অমিল দেখতে পাবেন না। সুতরাং আপনি আকাশের দিকে দৃষ্টি ফিরান; আপনি কি কোনো ত্রুটি দেখতে পাচ্ছেন? (৬৭. আল মুলক : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ ٱرۡجِعِ ٱلۡبَصَرَ كَرَّتَيۡنِ يَنقَلِبۡ إِلَيۡكَ ٱلۡبَصَرُ خَاسِئٗا وَهُوَ حَسِيرٞ ٤
(৪) তারপর আপনি বার বার আকাশের দিকে আপনার দৃষ্টি ফিরান, আপনার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে আপনার দিকে ফিরে আসবে। (৬৭. আল মুলক : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِمَصَٰبِيحَ وَجَعَلۡنَٰهَا رُجُومٗا لِّلشَّيَٰطِينِۖ وَأَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابَ ٱلسَّعِيرِ ٥
(৫) আমি পৃথিবীর নিকটবর্তী আকাশকে তারকা দ্বারা সুশোভিত করেছি। আমি তারকা গুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্র স্বরূপ বানিয়েছি। আর আমি শয়তানদের জন্যে জ্বলন্ত আগুনের শাস্তি প্রস্তুত করে রেখেছি। (৬৭. আল মুলক : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلِلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡ عَذَابُ جَهَنَّمَۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ٦
(৬) যারা তাদের প্রভু আল্লাহকে অস্বীকার করেছে, তাদের জন্যে দোযখের শাস্তি রয়েছে। দোযখ কতই না নিকৃষ্ট ঠিকানা। (৬৭. আল মুলক : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذَآ أُلۡقُواْ فِيهَا سَمِعُواْ لَهَا شَهِيقٗا وَهِيَ تَفُورُ ٧
(৭) যখন তাদেরকে দোযখের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন তারা তার বিকট গর্জন শুনতে পাবে। দোযখ তাপের কারণে ফুটতে থাকবে। (৬৭. আল মুলক : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَكَادُ تَمَيَّزُ مِنَ ٱلۡغَيۡظِۖ كُلَّمَآ أُلۡقِيَ فِيهَا فَوۡجٞ سَأَلَهُمۡ خَزَنَتُهَآ أَلَمۡ يَأۡتِكُمۡ نَذِيرٞ ٨
(৮) ক্রোধে দোযখ যেনো ফেটে পড়বে। যখনই দোযখের মধ্যে কোনো এক দলকে নিক্ষেপ করা হবে, তখন তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞাসা করবে, “তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি?” (৬৭. আল মুলক : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ بَلَىٰ قَدۡ جَآءَنَا نَذِيرٞ فَكَذَّبۡنَا وَقُلۡنَا مَا نَزَّلَ ٱللَّهُ مِن شَيۡءٍ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ كَبِيرٖ ٩
(৯) তারা বলবে, “হাঁ, ইতিপূর্বে আমাদের কাছে সতর্ককারী এসেছিলো। তারপর আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম ও বলেছিলাম যে, আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেননি। তোমরা মহা বিভ্রান্তির মধ্যে রয়েছো।” (৬৭. আল মুলক : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالُواْ لَوۡ كُنَّا نَسۡمَعُ أَوۡ نَعۡقِلُ مَا كُنَّا فِيٓ أَصۡحَٰبِ ٱلسَّعِيرِ ١٠
(১০) তারা আরো বলবে, “আমরা যদি আল্লাহর বাণীকে শুনতাম অথবা বুদ্ধি প্রয়োগ করতাম, তবে আমরা আজ জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না।” (৬৭. আল মুলক : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱعۡتَرَفُواْ بِذَنۢبِهِمۡ فَسُحۡقٗا لِّأَصۡحَٰبِ ٱلسَّعِيرِ ١١
(১১) সুতরাং তারা তাদের অপরাধ স্বীকার করবে। জ্বলন্ত আগুনের অধিবাসীরা দূর হোক। (৬৭. আল মুলক : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٞ كَبِيرٞ ١٢
(১২) নিশ্চয় যারা তাদের প্রভুকে না দেখে ভয় করে, তাদের জন্যে ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে। (৬৭. আল মুলক : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা