শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَيُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗا وَمِنَ ٱلصَّٰلِحِينَ ٤٦
(৪৬) আর ঈসা মানুষের সাথে কথা বলবেন যখন তিনি দোলনায় থাকবেন ও পূর্ণ বয়স্ক হবেন। আর তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন।” (৩. আল ইমরান : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَتۡ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي وَلَدٞ وَلَمۡ يَمۡسَسۡنِي بَشَرٞۖ قَالَ كَذَٰلِكِ ٱللَّهُ يَخۡلُقُ مَا يَشَآءُۚ إِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ ٤٧
(৪৭) মারইয়াম বললো, “হে আমার প্রভু! কোথা থেকে আমার ছেলে হবে অথচ কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করেনি?” আল্লাহ বললেন, “এভাবেই হবে, আল্লাহ তাই সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত করেন, তখন তিনি সেই সম্পর্কে শুধু বলেন, ‘হয়ে যাও’ সুতরাং তখনি তা হয়ে যায়। (৩. আল ইমরান : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيُعَلِّمُهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَٱلتَّوۡرَىٰةَ وَٱلۡإِنجِيلَ ٤٨
(৪৮) আর আল্লাহ ঈসাকে গ্রন্থ ও প্রজ্ঞা, তাওরাত ও ইঞ্জীল শিখাবেন। (৩. আল ইমরান : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَرَسُولًا إِلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنِّي قَدۡ جِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ أَنِّيٓ أَخۡلُقُ لَكُم مِّنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِ ٱللَّهِۖ وَأُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ وَأُحۡيِ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِ ٱللَّهِۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأۡكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٤٩
(৪৯) আর ইসরাঈল বংশীয়দের প্রতি রসূল হিসেবে তিনি প্রেরিত হবেন।” যখন ঈসা বলেছিলেন, “নিশ্চয় আমি তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্যে মাটি দ্বারা পাখীর মতো আকৃতি তৈরী করি, তারপর তার মধ্যে আমি ফুঁ দেই, তখন তা আল্লাহর ইচ্ছায় পাখী হয়ে যায়। আমি আল্লাহর ইচ্ছায় অন্ধকে ও কুষ্ঠ রুগীকে আরোগ্য করি আর আমি আল্লাহর ইচ্ছায় মৃতকে জীবন দেই। আমি তোমাদেরকে ঐসব বিষয়ের সংবাদ দেই, যেসব তোমরা খেয়ে আসো ও যা তোমরা নিজেদের বাড়ির মধ্যে রেখে আসো। নিশ্চয় এর মধ্যে তোমাদের জন্যে নিদর্শন আছে, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও। (৩. আল ইমরান : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيَّ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَلِأُحِلَّ لَكُم بَعۡضَ ٱلَّذِي حُرِّمَ عَلَيۡكُمۡۚ وَجِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ٥٠
(৫০) আর আল্লাহর পক্ষ থেকে যে তাওরাত আমার পূর্বে এসেছে, আমি তার সত্যায়নকারী। আর আমি যেনো তোমাদের জন্যে কিছু বিষয় বৈধ করতে পারি, যা তোমাদের উপরে ইতিপূর্বে নিষিদ্ধ হয়েছিলো। আমি তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে অনুসরণ করো। (৩. আল ইমরান : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ٥١
(৫১) নিশ্চয় আল্লাহ আমার প্রভু ও তোমাদেরও প্রভু। সুতরাং তোমরা সবাই তাঁকে উপাসনা করো। এই হচ্ছে তোমাদের সবার জন্যে সরল পথ।” (৩. আল ইমরান : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞فَلَمَّآ أَحَسَّ عِيسَىٰ مِنۡهُمُ ٱلۡكُفۡرَ قَالَ مَنۡ أَنصَارِيٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِ ءَامَنَّا بِٱللَّهِ وَٱشۡهَدۡ بِأَنَّا مُسۡلِمُونَ ٥٢
(৫২) কিন্তু যখন ঈসা তাদের মধ্যে আল্লাহর প্রতি অবিশ্বাস সম্পর্কে উপলব্ধি করলেন, তখন তিনি বললেন, “কে কে আছে, যারা আল্লাহর পথে আমাকে সাহায্য করবে?” ঈসার সাথীরা বললো, “আমরা আল্লাহর পথে সাহায্যকারী হবো। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি আর আপনি সাক্ষী থাকুন যে, আমরা অনুগত। (৩. আল ইমরান : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা