শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৬৪) الـتغابن - আত তাগাবুন (মোহ অপসারণ)
আয়াতঃ ১৮
মদিনায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

يُسَبِّحُ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ لَهُ ٱلۡمُلۡكُ وَلَهُ ٱلۡحَمۡدُۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ١
(১) নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। রাজত্ব ও সকল প্রশংসা তাঁরই। তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। (৬৪. আত তাগাবুন : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هُوَ ٱلَّذِي خَلَقَكُمۡ فَمِنكُمۡ كَافِرٞ وَمِنكُم مُّؤۡمِنٞۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ ٢
(২) তিনিই আল্লাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদের মধ্যে কেউ আল্লাহর প্রতি অবিশ্বাসী হয় আর তোমাদের মধ্যে কেউ আল্লাহর প্রতি বিশ্বাসী হয়। তোমরা যা করো, আল্লাহ তা দেখেন। (৬৪. আত তাগাবুন : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّ وَصَوَّرَكُمۡ فَأَحۡسَنَ صُوَرَكُمۡۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ ٣
(৩) তিনি নভোমন্ডল ও ভূমন্ডলকে যথাযথ ভাবে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে আকৃতি দান করেছেন, তারপর কতই না সুন্দর করেছেন তোমাদের আকৃতি। বস্তুত তাঁর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। (৬৪. আত তাগাবুন : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَيَعۡلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعۡلِنُونَۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ٤
(৪) নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, আল্লাহ তা জানেন। তিনি জানেন তোমরা যা গোপনে করো ও যা প্রকাশ্যে করো। বস্তুত অন্তরের অবস্থা সম্পর্কে আল্লাহ সর্বজ্ঞ। (৬৪. আত তাগাবুন : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ يَأۡتِكُمۡ نَبَؤُاْ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَبۡلُ فَذَاقُواْ وَبَالَ أَمۡرِهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ٥
(৫) ইতিপূর্বে যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করেছিলো, তাদের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেনি? সুতরাং তারা তাদের কর্মের কারণে শাস্তির স্বাদ গ্রহণ করেছিলো আর তাদের জন্যে পরকালে বেদনাদায়ক শাস্তি রয়েছে। (৬৪. আত তাগাবুন : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذَٰلِكَ بِأَنَّهُۥ كَانَت تَّأۡتِيهِمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالُوٓاْ أَبَشَرٞ يَهۡدُونَنَا فَكَفَرُواْ وَتَوَلَّواْۖ وَّٱسۡتَغۡنَى ٱللَّهُۚ وَٱللَّهُ غَنِيٌّ حَمِيدٞ ٦
(৬) এটা এ কারণে যে, তাদের কাছে তাদের রসূলগণ প্রকাশ্য নিদর্শন সমূহ নিয়ে এসেছিলেন, কিন্তু তারা বলতো যে, “মানুষই কি আমাদেরকে পথ প্রদর্শন করবে?” সুতরাং তারা অবিশ্বাস করলো এবং মুখ ফিরিয়ে নিলো। অথচ আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত আর আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, প্রশংসিত। (৬৪. আত তাগাবুন : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

زَعَمَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَن لَّن يُبۡعَثُواْۚ قُلۡ بَلَىٰ وَرَبِّي لَتُبۡعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلۡتُمۡۚ وَذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ٧
(৭) যারা আল্লাহকে অবিশ্বাস করে, তারা দাবী করে যে, তারা কখনো পুনরায় জীবিত হবে না। আপনি বলুন, “আমার প্রভুর শপথ, অবশ্যই তোমরা পুনরায় জীবিত হবে। তারপর তোমাদেরকে ঐ সম্পর্কে অবশ্যই জানানো হবে, যা তোমরা করতে। বস্তুত এটা আল্লাহর পক্ষে সহজ ব্যাপার।” (৬৪. আত তাগাবুন : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلنُّورِ ٱلَّذِيٓ أَنزَلۡنَاۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ٨
(৮) সুতরাং তোমরা আল্লাহর প্রতি ও তাঁর রসূলের প্রতি আর যে কুরআন আমি অবতীর্ণ করেছি তার প্রতি বিশ্বাস করো। তোমরা যা করো, ঐ সম্পর্কে আল্লাহ পূর্ণ অবগত আছেন। (৬৪. আত তাগাবুন : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ يَجۡمَعُكُمۡ لِيَوۡمِ ٱلۡجَمۡعِۖ ذَٰلِكَ يَوۡمُ ٱلتَّغَابُنِۗ وَمَن يُؤۡمِنۢ بِٱللَّهِ وَيَعۡمَلۡ صَٰلِحٗا يُكَفِّرۡ عَنۡهُ سَيِّـَٔاتِهِۦ وَيُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ٩
(৯) যখন সমাবেশের দিন প্রতিষ্ঠিত হবে, সেই দিন আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন। এ দিনটি হবে জয়-পরাজয়ের দিন। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকর্ম করে, আল্লাহ তার পাপ সমূহ তার থেকে দূর করবেন আর তাকে এমন বেহেশতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়, তারা সেখানে চিরকাল বসবাস করবে। এটাই হচ্ছে মহা সাফল্য। (৬৪. আত তাগাবুন : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা