শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَإِذۡ قَالَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ إِنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُم مُّصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيَّ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَمُبَشِّرَۢا بِرَسُولٖ يَأۡتِي مِنۢ بَعۡدِي ٱسۡمُهُۥٓ أَحۡمَدُۖ فَلَمَّا جَآءَهُم بِٱلۡبَيِّنَٰتِ قَالُواْ هَٰذَا سِحۡرٞ مُّبِينٞ ٦
(৬) যখন মারইয়ামের পুত্র ঈসা বলেছিলেন, “হে ইসরাঈলের সন্তানগণ! নিশ্চয় আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল। আমার পূর্ববর্তী তওরাতের আমি সত্যায়নকারী। আর আমি এমন একজন রসূলের সুসংবাদ দাতা, যিনি আমার পরে আসবেন। তাঁর নাম হবে আহমদ।” তারপর যখন তিনি তাদের কাছে স্পষ্ট প্রমাণ সমূহ নিয়ে এলেন, তখন তারা বললো, “এ তো এক স্পষ্ট যাদু।” (৬১. আছ ছফ : ৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُوَ يُدۡعَىٰٓ إِلَى ٱلۡإِسۡلَٰمِۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ٧
(৭) তার চাইতে কে বেশী অন্যায়কারী, যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে, অথচ তাকে ইসলামের দিকে আহবান করা হয়? বস্তুত আল্লাহ অন্যায়কারী জাতিকে পথ প্রদর্শন করেন না। (৬১. আছ ছফ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُرِيدُونَ لِيُطۡفِـُٔواْ نُورَ ٱللَّهِ بِأَفۡوَٰهِهِمۡ وَٱللَّهُ مُتِمُّ نُورِهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ ٨
(৮) তারা তাদের মুখের ফুঁ দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ তাঁর আলোকে পূর্ণাঙ্গ করবেন, যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করে। (৬১. আছ ছফ : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُشۡرِكُونَ ٩
(৯) তিনিই আল্লাহ, যিনি তাঁর রসূলকে পথ-নির্দেশ ও সত্যধর্ম দিয়ে প্রেরণ করেছেন, যেনো ইসলাম ধর্মকে সব ধর্মের উপর বিজয়ী করতে পারেন, যদিও অংশীবাদীরা তা অপছন্দ করে। (৬১. আছ ছফ : ৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰ تِجَٰرَةٖ تُنجِيكُم مِّنۡ عَذَابٍ أَلِيمٖ ١٠
(১০) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিবো, যা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? (৬১. আছ ছফ : ১০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ١١
(১১) ঐ ব্যবসা হচ্ছে এই যে, তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস করবে আর আল্লাহর পথে তোমাদের নিজেদের সম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করবে। এটাই তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা জানতে! (৬১. আছ ছফ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡ وَيُدۡخِلۡكُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ وَمَسَٰكِنَ طَيِّبَةٗ فِي جَنَّٰتِ عَدۡنٖۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ١٢
(১২) এর ফলে তিনি তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন আর তোমাদেরকে এমন বেহেশতে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয় আর চিরস্থায়ী বসবাসের জন্যে বেহেশতের মধ্যে উত্তম বাসগৃহ দিবেন। এটাই মহা সাফল্য। (৬১. আছ ছফ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأُخۡرَىٰ تُحِبُّونَهَاۖ نَصۡرٞ مِّنَ ٱللَّهِ وَفَتۡحٞ قَرِيبٞۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ ١٣
(১৩) আর আরো একটি অনুগ্রহ দিবেন, যা তোমরা ভালোবাসো। তা হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও আসন্ন বিজয়। আর আপনি বিশ্বাসীদেরকে এর সুসংবাদ দান করুন। (৬১. আছ ছফ : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُوٓاْ أَنصَارَ ٱللَّهِ كَمَا قَالَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ لِلۡحَوَارِيِّـۧنَ مَنۡ أَنصَارِيٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِۖ فَـَٔامَنَت طَّآئِفَةٞ مِّنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَكَفَرَت طَّآئِفَةٞۖ فَأَيَّدۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ عَلَىٰ عَدُوِّهِمۡ فَأَصۡبَحُواْ ظَٰهِرِينَ ١٤
(১৪) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, যেমন মারইয়ামের পুত্র ঈসা তাঁর শিষ্যদেরকে বলেছিলেন, “কারা আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে?” শিষ্যরা বলেছিলো, “আমরাই আল্লাহর পথে সাহায্যকারী হবো।” তারপর ইসরাঈলের সন্তানদের মধ্যে এক দল আল্লাহর প্রতি বিশ্বাস করেছিলো এবং এক দল আল্লাহর প্রতি অবিশ্বাস করেছিলো। সুতরাং যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছিলো, আমি তাদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করেছিলাম, ফলে তারা বিজয়ী হয়েছিলো। (৬১. আছ ছফ : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা